আন্তর্জাতিক 

ইরানকে সাহায্যের অভিযোগ চার ভারতীয় নাগরিকের উপর নিষেধাজ্ঞা আরোপ করল আমেরিকা!

ঘুরপথে ইরানকে সাহায্যের অভিযোগ। এক ভারতীয় দম্পতি-সহ এ দেশের চার নাগরিকের উপর নিষেধাজ্ঞা আরোপ করল আমেরিকা। ওই দম্পতির সংস্থা ছাড়াও তুরস্কের একটি সংস্থার উপরেও নিষেধাজ্ঞার কোপ পড়েছে। বুধবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে আমেরিকার রাজস্ব দফতর। চণ্ডীগড়ের বাসিন্দা সুনীলকুমার শর্মা এবং যশপ্রীত প্রীতি শাহিদ নামের ওই দম্পতি ইরানের তেলবাহী জাহাজগুলিকে অবৈধ ভাবে ছাড়পত্র দিতেন বলে অভিযোগ আমেরিকার। মার্কিন রাজস্ব দফতরের দাবি, ভারতীয় দম্পতির এই সংস্থা অবৈধ উপায়ে ইরানের তেলবাহী জাহাজগুলির রেজিস্ট্রেশন করিয়ে দিত। এই জাহাজগুলির উপর মার্কিন নিষেধাজ্ঞা থাকলেও নকল শংসাপত্র পাইয়ে দিত। এই ভুয়ো সংস্থায় কাজ করা আরও দুই ভারতীয়…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

শান্তির চিঠি, যুদ্ধের প্রস্তুতি: ইরানকে নিয়ে দু’মুখী কৌশল আমেরিকার

এস রোজলিন : কলকাতা:একদিকে শান্তি আলোচনার প্রস্তাব, অন্যদিকে হামলার প্রস্তুতি। ইরানকে নিয়ে দুই রকম কৌশল নিচ্ছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালে বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাইকে নতুন করে শান্তি আলোচনা শুরু করার জন্য চিঠি দিয়েছেন। ওই চিঠিতে কোনও নির্দিষ্ট পূর্বশর্ত দেওয়া হয়নি, বরং শান্তি প্রক্রিয়ার সম্ভাব্য কাঠামোর উপর জোর দেওয়া হয়েছে।তবে একই প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, আগামী ৩ নভেম্বর আমেরিকায় মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের বিরুদ্ধে ‘স্বল্পমেয়াদি ও তীব্র সামরিক…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের উপর হামলা চালানো হবে ট্রাম্পেরই হুঁশিয়ারির পর, হামলা হলে বিশ্বজুড়ে ইন্টারনেট স্তব্ধ হবে পাল্টা হুমকি ইরানের!

নভেম্বরে আমেরিকায় মধ্যবর্তী নির্বাচন। ভোট শেষ হলেই ইরানে ফের বড়সড় হামলা চালাতে পারে আমেরিকা। শুক্রবার তেমনই হুঁশিয়ারি দিতে দেখা গেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। এর আগে শোনা গিয়েছিল, তেহরান এবার চোখ রাখছে সমুদ্রের নিচে। আমেরিকা বা ইজ়রায়েল ফের হামলা চালালে তারা ইন্টারনেট কেবল ধ্বংস করবে সমুদ্রের তলদেশে আক্রমণ করে। আর এই রণহুঙ্কারের পরই পালটা দিলেন ট্রাম্প! জানালেন, সেক্ষেত্রে আরও বড় হামলার মুখে পড়তে হবে ইরানকে। শুক্রবার ফ্লরিডায় একটি সভায় মার্কিন প্রেসিডেন্টকে বলতে শোনা যায়, ”হয়তো এবার আমরা আরও ভয়ংকর হামলা চালাতে চলেছি।” সেই সঙ্গেই তাঁর বক্তব্য, ”যদি ওরা বুদ্ধিমান হত,…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

Nobel Peace Prize : ২০২৩ শান্তির জন্য নোবেল পেলেন ইরানের জেলবন্দি মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মদি

বাংলার জনরব ডেস্ক : শান্তির জন্য ২০২৩ সালের নোবেল পুরস্কার পাচ্ছেন ইরানের জেলবন্দী মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মদি। নারী সমাজের উপর শোষণ অত্যাচারের বিরুদ্ধে তাঁর লড়াইকে স্বীকৃতি দিল নোবেল কমিটি। ৫০ বছর বয়সে নার্গিস মোহাম্মদীকে ৩১টা বছর ধরে জেলে থাকতে হয়েছে। ছাত্র জীবন থেকেই তিনি প্রতিবাদী ছিলেন। মেয়েদের অধিকার নিয়ে লড়াই করছিলেন ফলে বারবার তাকে জেলে যেতে হয়েছে। মোট ১৩ বার তিনি জেলে গেছেন। ইরানের এক স্বেচ্ছাসেবী সংস্থা ‘ডিফেন্ডার্স অফ হিউম্যান রাইটস সেন্টার’ দীর্ঘ দিন ধরেই ইরানে মানবাধিকার মূলত নারীদের অধিকার নিয়ে কাজ করছে। এই সংস্থার সহকারী প্রধান নার্গিস। এই সংস্থার…

আরও পড়ুন