আন্তর্জাতিক 

ইরানকে সাহায্যের অভিযোগ চার ভারতীয় নাগরিকের উপর নিষেধাজ্ঞা আরোপ করল আমেরিকা!

ঘুরপথে ইরানকে সাহায্যের অভিযোগ। এক ভারতীয় দম্পতি-সহ এ দেশের চার নাগরিকের উপর নিষেধাজ্ঞা আরোপ করল আমেরিকা। ওই দম্পতির সংস্থা ছাড়াও তুরস্কের একটি সংস্থার উপরেও নিষেধাজ্ঞার কোপ পড়েছে। বুধবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে আমেরিকার রাজস্ব দফতর। চণ্ডীগড়ের বাসিন্দা সুনীলকুমার শর্মা এবং যশপ্রীত প্রীতি শাহিদ নামের ওই দম্পতি ইরানের তেলবাহী জাহাজগুলিকে অবৈধ ভাবে ছাড়পত্র দিতেন বলে অভিযোগ আমেরিকার। মার্কিন রাজস্ব দফতরের দাবি, ভারতীয় দম্পতির এই সংস্থা অবৈধ উপায়ে ইরানের তেলবাহী জাহাজগুলির রেজিস্ট্রেশন করিয়ে দিত। এই জাহাজগুলির উপর মার্কিন নিষেধাজ্ঞা থাকলেও নকল শংসাপত্র পাইয়ে দিত। এই ভুয়ো সংস্থায় কাজ করা আরও দুই ভারতীয়…

আরও পড়ুন