শান্তির চিঠি, যুদ্ধের প্রস্তুতি: ইরানকে নিয়ে দু’মুখী কৌশল আমেরিকার
এস রোজলিন : কলকাতা:একদিকে শান্তি আলোচনার প্রস্তাব, অন্যদিকে হামলার প্রস্তুতি। ইরানকে নিয়ে দুই রকম কৌশল নিচ্ছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালে বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাইকে নতুন করে শান্তি আলোচনা শুরু করার জন্য চিঠি দিয়েছেন। ওই চিঠিতে কোনও নির্দিষ্ট পূর্বশর্ত দেওয়া হয়নি, বরং শান্তি প্রক্রিয়ার সম্ভাব্য কাঠামোর উপর জোর দেওয়া হয়েছে।তবে একই প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, আগামী ৩ নভেম্বর আমেরিকায় মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের বিরুদ্ধে ‘স্বল্পমেয়াদি ও তীব্র সামরিক…
আরও পড়ুন