আন্তর্জাতিক 

যুক্তরাষ্ট্রে দুই বিমানে মুখোমুখি সংঘর্ষ, কী পরিণতি যাত্রীদের?

শেয়ার করুন

শুক্রবার এয়ার ট্রাফিক কন্ট্রোলে সমস্যার জেরে বিপর্যস্ত হয়ে পড়েছিল আমেরিকার উড়ান পরিষেবা। প্রায় ১১ হাজার উড়ান প্রভাবিত হয়েছিল। তার পরের দিনই বড়সড় দুর্ঘটনা ঘটল মায়ামি বিমানবন্দরে (Miami Airport)। মুখোমুখি ছুটে আসা দু’টি বিমান সজোরে ধাক্কা মারল একে অপরকে। জানা গিয়েছে, দু’টি বিমানের মধ্যে একটি ছিল কার্গো। অপরটিতে ১৬৬জন যাত্রী এবং ৬জন বিমানকর্মী ছিলেন।

ঘটনাটি ঘটেছে ভারতীয় সময় রবিবার সকালে। মার্কিন সময়ে শনিবার রাত সওয়া ন’টা নাগাদ আচমকাই মুখোমুখি সংঘর্ষ হয় কোপা এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ এবং ইউপিএস বোয়িং ৭৬৭ বিমানের। এটিএস রাডারের ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানদু’টি এমন রানওয়ে ধরে এগোচ্ছিল যা একে অপরকে আড়াআড়িভাবে বিভক্ত করে। যাত্রীবাহী বিমানটি বাঁদিক থেকে ডানদিকে এগোচ্ছিল। আচমকাই উলটো দিক থেকে ছুটে আসা কার্গো বিমানটির সঙ্গে ধাক্কা লাগে।

উল্লেখ্য, আমেরিকার স্থানীয় সময় শুক্রবার বিকেল ৩টা বেজে ৫৪ মিনিটে মার্কিন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনস্ট্রেশন জানায়, আমেরিকা থেকে বাইরে যাওয়ার সমস্ত বিমান আপাতত বাতিল করা হচ্ছে। যে সমস্ত উড়ান তখনও গ্রাউন্ডে ছিল সেগুলিকে পুরোপুরি বন্ধ রাখা হয়। কারণ এয়ার ট্রাফিক কন্ট্রোল যোগাযোগ ব্যবস্থায় মারাত্মক ত্রুটি দেখা গিয়েছিল। ফ্লাইট-ট্রেকিং সার্ভিস ‘ফ্লাইটঅ্যাওয়ারে’র তথ্য বলছে, সব মিলিয়ে প্রায় ১১ হাজার উড়ান এর জেরে প্রভাবিত হয়েছে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় বিমান হাইজ্যাক করে যে সন্ত্রাসবাদী হামলা চালানো হয়েছিল, সেই সময় শেষ বার দেশ জুড়ে বিমান চলাচলে এমন নিষেধাজ্ঞা জারি করেছিল হোয়াইট হাউস। উড়ান পরিস্থিতি স্বাভাবিক হতে না হতেই ফের দুর্ঘটনা।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ