আন্তর্জাতিক 

আধা সামরিক বাহিনী নামিয়েও সামলানো যাচ্ছে না, ঢাকা এখন শ্রমিক পুলিশ সংঘর্ষে উত্তাল!

বাংলার জনরব ডেস্ক : বাংলাদেশের রাজধানী ঢাকা উত্তপ্ত হল শ্রমিক-পুলিশ সংঘর্ষে। আন্দোলনের সপ্তম দিনে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের মাঝেই পুলিশের গাড়িতে আগুন দিয়েছে শ্রমিকরা। আন্দোলনের মধ্যে হামলায় গুরুতর আহত এক ব্যক্তির মৃত্যুও হয়েছে। পরিস্থিতি সামাল দিতে এমনকী, আধাসেনাও নামাতে হয়েছে। কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি অগ্নিগর্ভই রয়েছে। জানা যাচ্ছে, শুরুর দিকে আন্দোলনে তেমন ঝাঁজ ছিল না। কিন্তু যত সময় যাচ্ছে ততই পরিস্থিতি গুরুতর হয়ে উঠছে। এই অবস্থায় ৬৭০টি বস্ত্র কারখানা বন্ধ রাখতে হয়েছে। ফলে চাপ ক্রমশই বাড়ছে। কেন এই আন্দোলন? শ্রমিকদের দাবি, তাঁদের ন্যুনতম রোজগার মাসে ৩০ হাজার…

আরও পড়ুন