আন্তর্জাতিক 

পাকিস্তানের ইসলামাবাদে সরকারি হাসপাতালে আগুন মৃত ১৫ সদ্যোজাত শিশু

ইসলামাবাদে হাসপাতালে আগুন লেগে মৃত্যু হল ১৫ সদ্যোজাতের। বুধবার সকালে আচমকাই আগুন লেগে যায় ইসলামাবাদের ‘পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস’-এর স্ত্রীরোগ বিভাগে। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে লাগোয়া নার্সারি (সদ্যোজাত) ওয়ার্ডে। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, অগ্নিকাণ্ডের সময়ে ওয়ার্ডে ছিল ১৬ সদ্যোজাত। তাদের মধ্যে মাত্র এক জনকে বাঁচানো সম্ভব হয়েছে। মৃতদের মধ্যে ১৪ জন শিশুর দেহ সম্পূর্ণ ভাবে পুড়ে গিয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম ‘জিয়ো নিউজ়’কে উদ্ধৃত করে রয়টার্স জানাচ্ছে, হাসপাতালে এসিতে গোলযোগের জেরেই এই অগ্নিকাণ্ড ঘটেছে। হাসপাতালের আধিকারিকেরা জানাচ্ছেন, ওয়ার্ডে রাখা একটি এসির কম্প্রেসারে বিস্ফোরণ হয়। সেই থেকেই আগুন ছড়িয়ে পড়ে হাসপাতালে।…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

শনিবার ভোরে ৭.৭ মাত্রাই কেঁপে উঠল ইন্দোনেশিয়ার ভূমি, ভূমিকম্পে ভেঙে পড়ল বেশ কিছু বাড়ি

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। শনিবার ভোরে দেশটির ফ্লোরেস এলাকায় ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৭.৭। এর পরেও বেশ কয়েক বার ‘আফটারশক’-এ (ভূমিকম্প পরবর্তী কম্পন) কেঁপেছে ইন্দোনেশিয়ার মাটি। বেশ কয়েকটি বাড়ি কম্পনের তীব্রতায় ভেঙে পড়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়। দু’জনের মৃত্যু হয়েছে বলে খবর। শনিবার ইন্দোনেশিয়ায় যখন প্রথম ভূমিকম্প হল, তখন স্থানীয় সময় ভোর ৫টা ৫৮ মিনিট। আমেরিকার জিয়োলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পের উৎস ছিল পূর্ব নুসা টেঙ্গারা প্রদেশের এন্দে শহর থেকে ৬৮ কিলোমিটার উত্তর-উত্তর পশ্চিমে। মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে কম্পনের উৎপত্তি হয়েছে। কম্পনের তীব্রতা এবং…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ভারতীয় পড়ুয়াদের ভিসা দেওয়া এক বছরে ৬২ শতাংশ কমিয়েছে আমেরিকা!

উচ্চশিক্ষার জন্য আমেরিকায় যাওয়ার ক্ষেত্রে ভারতীয় ছাত্রছাত্রীদের বড়সড় বাধার মুখে পড়তে হয়েছে ২০২৫ সালে। সদ্য প্রকাশিত সরকারি রিপোর্ট জানাচ্ছে, গত বছর ভারতীয় শিক্ষার্থীদের ক্ষেত্রে মার্কিন ‘এফ-১ স্টুডেন্ট ভিসা’ অনুমোদনের হার রেকর্ড ৬২ শতাংশ হ্রাস পেয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার অবশ্য চিনের ক্ষেত্রে অনেকটাই ‘দরাজ’ বলে ওই পরিসংখ্যানে উঠে এসেছে। শি জিনপিঙের দেশের পড়ুয়াদের ভিসা অনুমোদনের হার কমেছে মাত্র ৩৪ শতাংশ। ওয়াশিংটনের রিপোর্ট বলছে, ২০২৪ সালের মে-অগস্ট ৫৮,৬৯৪ জন ভারতীয় শিক্ষার্থীকে এফ-১ ভিসা দেওয়া হয়েছিল। সেখানে ২০২৫ সালের একই সময়ে তা কমে দাঁড়িয়েছে মাত্র ২২,১৪৯টিতে। অর্থাৎ ভিসা মঞ্জুরের হার কমেছে প্রায়…

আরও পড়ুন
আন্তর্জাতিক দেশ 

ডিসেম্বরেই দেশে ফিরতে চান বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা! ডিসেম্বর কেন?

বাংলার জনরব ডেস্ক : দিল্লিতে থাকা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন তিনি বাংলাদেশ ফিরে যেতে চান।ছাত্র-জনতার আন্দোলনের জেরে দু’বছর আগে আজকের দিনেই বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে এসেছিলেন তিনি। সেই থেকে ভারতেই সাময়িক আশ্রয়ে রয়েছেন হাসিনা। তবে এ বার নিজের দেশে ফিরতে চান। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ডিসেম্বরেই ফিরে যেতে চান নিজের দেশে। বুধবার তা ফের স্পষ্ট করে দিলেন শেখ হাসিনা। জানালেন, সময় এলে দিনক্ষণও বলে দেবেন। হাসিনার দাবি, ক্ষমতায় ফেরার উদ্দেশ্য নিয়ে তিনি বাংলাদেশে ফিরছেন না। তাঁর লক্ষ্য নিজের দেশকে ‘সঠিক পথে’ ফেরানো। তিনি বাংলাদেশে ফিরলে…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

যুক্তরাষ্ট্রকে অবিস্মরণীয় শিক্ষা দেওয়ার ঘোষণা করলেন ইরানের সর্বোচ্চ নেতা!

বাংলার জনরব ডেস্ক : আমেরিকা ইরানের মধ্যে চলমান সংঘর্ষের মধ্যেই সামনে এলো ইরানের সর্বোচ্চ নেতার বিবৃতি। ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা আলী খামেনি বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রকে কোনভাবেই বিশ্বাস করা যাবে না। তাদের সঙ্গে যে চুক্তি হয়েছিল সে চুক্তিকে বাতিল করা হলো। মার্কিন বাহিনীর উপর এমন হামলা চালাবো যেটা তাদের কাছে অবিস্মরণীয় হিসাবে চিরকাল টিকে থাকবে। মধ্যপ্রাচ্য থেকে মার্কিন দাদাগিরি কে উচ্ছেদ করার পরেই তবে ইরান থামবে। তিনি বলেছেন, তেহরান ও তার আঞ্চলিক মিত্ররা যেকোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত এবং যুক্তরাষ্ট্রকে এর মূল্য দিতে হবে। শনিবার (১৮ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ফের গণআন্দোলনে উত্তাল হয়ে উঠেছে নেপাল! বলেন্দ্র সরকারের পতন?

বাংলার জনরব ডেস্ক : ফের কোন আন্দোলনে উত্তাল হয়ে উঠল নেপাল। এবার বর্তমান নির্বাচিত সরকারের বিরুদ্ধে আন্দোলন তীব্র আকার ধারণ করেছে। নব নিযুক্ত বলেন্দ্র শাহর সরকারের বিরুদ্ধে নতুন করে পথে নেমেছে নেপালের জেন-জি। বলেন্দ্রর ইস্তফার দাবিতে গত ৩ দিনে প্রকাশ্য রাস্তায় গায়ে পেট্রল ঢেলে গায়ে আগুন দিয়েছেন ৩ যুবক। চিকিৎসাধীন অবস্থায় যাদের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। তৃতীয় যুবক গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। নেপালের জেন-জি আন্দোলনের প্রধান মুখ ছিলেন বলেন্দ্র শাহ। বর্তমানে তিনিই এখন দেশের প্রধানমন্ত্রী পদে। তবে যুব সমাজের অভিযোগ দেশবাসীর মনে যে আশা জাগিয়ে তিনি ক্ষমতায় এসেছিলেন এতদিনেও…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

মারার চেষ্টা করলে ইরানকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে হুঁশিয়ারি ট্রাম্পের

এক হাজার ক্ষেপণাস্ত্র ইরানের দিকে তাক করা আছে। সেনাবাহিনীকে নির্দেশও দেওয়া আছে। আমেরিকার প্রেসিডেন্টকে হত্যার কোনও রকম চেষ্টা হলেই ইরানের উপর গোলাবর্ষণ শুরু হয়ে যাবে, জানিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প। ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য আমেরিকার সামরিক বাহিনী আপাতত এক বছরের সময়সীমা ধরে এগোচ্ছে। ট্রাম্পের দাবি, প্রয়োজনে তা আরও বাড়ানো হবে। শনিবার সকালে (ভারতীয় সময়) সমাজমাধ্যমের হুঁশিয়ারিতে ইরানকে নিশানা করেছেন ট্রাম্প। দাবি, ইরান বিশ্বের নানা প্রান্তে মার্কিন প্রেসিডেন্টকে হত্যার হুঁশিয়ারি দিয়ে চলেছে। তা যদি কার্যকর করার চেষ্টাও হয়, তবে পরিণতি ভাল হবে না। ট্রাম্প লিখেছেন, ‘‘এক হাজার ক্ষেপণাস্ত্র ইরানের দিকে…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

আমেরিকার সভ্যতা সম্মান ও ইতিহাস বলে কিছু নেই মার্কিন প্রেসিডেন্টের বিতর্কিত মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া ইরানের! রহস্য?

প্রাক্তন সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনেইয়ের অন্ত্যেষ্টিক্রিয়া নিয়েও ইরানকে খোঁচা দিতে ছাড়েননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ইতিহাস মনে করিয়ে আমেরিকাকে পালটা তেহরানের। ২৫০তম মার্কিন স্বাধীনতা দিবসের পরদিনই ইরান জানিয়ে দিল, আমেরিকার নিজস্ব সভ্যতা বা সম্মান কিছুই নেই। উল্লেখ্য, যুদ্ধ চলাকালীন ট্রাম্প হুমকি দিয়েছিলেন, গোটা একটা সভ্যতা মুছে ফেলবেন। সেই মন্তব্যকেই এবার হাতিয়ার করল ইরান। গত ২৮ ফেব্রুয়ারি ইরান-ইজরায়েলের যৌথ হামলায় মৃত্যু হয় খামেনেইয়ের। তার ১২৬ দিন পর তেহরানে তাঁর অন্ত্যেষ্টির আয়োজন করেছে ইরান। তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সে রাষ্ট্রীয় শোকানুষ্ঠান ও শেষ শ্রদ্ধা নিবেদনের কার্যক্রম চলছে।…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

যুদ্ধ বিরতি হয়েও শেষ রক্ষা হলো না আমেরিকা ইরান ফের সংঘর্ষ!

আমেরিকার সেনাবাহিনীকে চূড়়ান্ত হুঁশিয়ারি দিয়ে দিল ইরান। বলা হল, শত্রুপক্ষের যে কোনও আগ্রাসনের পরিপ্রেক্ষিতে এ বার থেকে ‘বিধ্বংসী জবাব’ দেওয়া হবে। কোনও অজুহাতেই আর রেয়াত করা হবে না। শনিবার দক্ষিণ ইরানে আমেরিকার হামলার পর রবিবার ভোরে পশ্চিম এশিয়ার মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা আক্রমণ করেছে তেহরান। রেভলিউশনারি গার্ড বাহিনী রাত ২টো থেকে ৩টের মধ্যে বোমা ফেলেছে কুয়েত এবং বাহরিনে। ওই দুই দেশে ক্ষয়ক্ষতি কতটা হয়েছে, এখনও স্পষ্ট নয়। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবারই হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, একটা সময়ের পর তাঁর দেশ আর সংযত থাকতে পারবে না। ইরানে যে কাজ তাঁরা…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ইসরায়েল ও লেবাননের মধ্যে সংঘর্ষবিরতির চুক্তি, শান্তি ফিরবে?

ইসরায়েল ও লেবাননের মধ্যে সংঘর্ষবিরতির চুক্তি সম্পন্ন হল আমেরিকার মধ্যস্থতায়। চুক্তি অনুযায়ী, লেবাননের ভূখণ্ড থেকে সেনা সরিয়ে নেবে ইসরায়েল। আর তারপর ওই অঞ্চলের নিয়ন্ত্রণ নেবে লেবাননের সেনা। কিন্তু শান্তি কি ফিরবে? সংশয় থেকেই যাচ্ছে। কেননা হেজবুল্লাহ জানিয়েছে, তারা চুক্তির বাস্তবায়নে কোনও রকম সহায়তা করবে না। সেই সঙ্গেই গৃহযুদ্ধের হুঁশিয়ারিও দিতে দেখা গিয়েছে তাদের। লেবাননের রাষ্ট্রদূত নাদা মোয়াদ ও ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার শুক্রবার ওয়াশিংটনে চুক্তি স্বাক্ষর করেন। এরপরই মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও দাবি করেন, এই যাত্রা যতই কঠিন হোক না কেন, তা গুরুত্বপূর্ণ। তাঁর মতে, ”এটা শুরুর শুরু। এখনও…

আরও পড়ুন