আন্তর্জাতিক 

পোলান্ডে এবার সাংবিধানিক সংকট! গণঅভ্যুত্থানের সম্ভাবনা! বিদেশ সফর বাতিল করে মাঝ আকাশ থেকেই দেশে ফিরলেন প্রেসিডেন্ট।

সাংবিধানিক ট্রাইবুনালের প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টকে এক মাসের জন্য দায়িত্ব থেকে সরানোর নির্দেশ দিলেন ওই আদালতেরই এক বিচারপতি। প্রতিবাদে হিংসাত্মক আন্দোলনে নামল বিরোধী জোট। আর সেই খবর পেয়ে তড়িঘড়ি বিদেশ সফর বাতিল করে মাঝ-আকাশ থেকে বিমান ঘুরিয়ে দেশে ফিরলেন প্রেসিডেন্ট। শুক্রবার থেকে এমনই ধারাবাহিক ঘটনাপর্বের মুখোমুখি হল পূর্ব ইউরোপের দেশ পোল্যান্ড। শুক্রবার পোল্যান্ডের সাংবিধানিক ট্রাইবুনালের দীর্ঘতম মেয়াদের বিচারপতি অ্যানা করউইন-পিওত্রোভস্কা আদালতের প্রেসিডেন্ট বোগদান শভিয়েচকোভস্কি এবং ভাইস প্রেসিডেন্ট বার্তলোমেই সোচানস্কিকে এক মাসের জন্য দায়িত্ব থেকে সরানোর নির্দেশ দেন। ওই সময়ের জন্য ট্রাইবুনালের দায়িত্ব নিজের হাতে নেওয়ার কথাও জানান তিনি। তাঁর এই…

আরও পড়ুন