আন্তর্জাতিক 

জেন জি আন্দোলনে অগ্নিগর্ভ ফ্রান্স ! এমানুয়েল মাক্রোঁর পদত্যাগের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ!

দফায় দফায় সংঘর্ষে শনিবার উত্তপ্ত হল প্যারিস-সহ ফ্রান্সের বেশ কয়েকটি বড় শহর। প্রতিবাদে সামিল হাজার হাজার বিক্ষোভকারীর সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁর পদত্যাগের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে বেশ কয়েক সপ্তাহ ধরে। তার জের হিসাবে শনিবার ফ্রান্সের ৬০০টি শহরে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। রীতিমত অগ্নিগর্ভ হয়ে উঠেছে ফ্রান্সের পরিস্থিতি। এক্সে (সাবেক টুইটার) ছ়ড়িয়ে পড়া ভিডিয়োয় দেখা গিয়েছে, লিয়োঁ শহরে মাস্ক পরে বিক্ষোভকারীরা একটি পর্যটন অফিসে আগুন ধরিয়ে দেন। অন্য দিকে, পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস এবং জলকামান ব্যবহার করে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, মার্সেইতে বিক্ষোভকারীরা টাউনহলে…

আরও পড়ুন