আন্তর্জাতিক 

ফ্রান্সে অশান্তি বাড়ছে! প্রবাসী ভারতীয়দের জন্য নির্দেশিকা জারি দিল্লির

ফ্রান্সে বিক্ষোভ-অশান্তির মধ্যেই প্রবাসী ভারতীয়দের জন্য নির্দেশিকা জারি করল ভারত সরকার। প্যারিসে অবস্থিত ভারতীয় দূতাবাস থেকে বুধবার একটি বিবৃতিতে বলা হয়েছে, ফ্রান্সের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে জমায়েত এড়িয়ে চলতে হবে। যাঁরা এর মধ্যে ফ্রান্সে যাওয়ার পরিকল্পনা করছেন, তাঁদেরও এই নির্দেশিকা মেনে চলতে বলা হয়েছে। ভারতীয়দের উদ্দেশে দূতাবাসের বার্তা, ‘‘সাম্প্রতিক ঘটনাবলির প্রেক্ষিতে ফ্রান্সে আঞ্চলিক ভাবে কিছু কিছু জায়গায় কার্ফু জারি করা হয়েছে। দয়া করে সজাগ ও সতর্ক থাকুন। বড়সড় জমায়েত বা ভিড় এড়িয়ে চলুন। যে সমস্ত জায়গায় বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে, সেখানে যাবেন না। স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলুন।’’ এ…

আরও পড়ুন