ফের অশান্তির আগুন ফ্রান্সে! বিক্ষোভে উত্তাল রাজধানী শহর প্যারিস! শান্তি রক্ষায় মোতায়েন ৭০ হাজার পুলিশ
গত সপ্তাহের পর শনিবার ফের ফ্রান্স জুড়ে শুরু হয়েছে বিক্ষোভ কর্মসূচি। স্কুলগুলির জন্য তহবিলে ঘাটতি, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং নাগরিক পরিষেবার বেহাল দশা নিয়ে ক্রমশ ক্ষোভ বাড়ছে ফ্রান্সের সাধারণ জনতার মনে। তার প্রতিবাদে শনিবার রাজধানী প্যারিস-সহ ফ্রান্সের বিভিন্ন শহরে জমায়েত শুরু করেন বিক্ষোভকারীরা। গত সপ্তাহের বিক্ষোভ চলাকালীন বেশ কিছু গোলমাল এবং লুটপাটের অভিযোগও উঠে এসেছিল। তার জেরে শনিবার শুরু থেকেই সজাগ ছিল ফ্রান্সের প্রশাসন। বিক্ষোভকারীদের সামাল দিতে মোতায়েন করে ৭০ হাজার পুলিশকর্মী। প্যারিসে বন্ধ করে দেওয়া হয় বিভিন্ন মেট্রো স্টেশনও। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বিক্ষোভ কর্মসূচি শুরুর আগে থেকেই জায়গায় জায়গায় পুলিশি…
আরও পড়ুন