আন্তর্জাতিক 

আমেরিকার ফ্লোরিডায় জনবসতিপূর্ণ এলাকায় আছড়ে পড়ল বিমান

আমেরিকার ফ্লোরিডায় জনবসতিপূর্ণ এলাকায় আছড়ে পড়ল বিমান। রবিবার দুপুরে মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৯ জনের। জানা যাচ্ছে, লিয়ারজেট ৬০ মডেলের এই বিমানটি কার্যত মিসাইলের মতো আছড়ে পড়ে মূল সড়কের কাছেই। সঙ্গে সঙ্গে ব্যাপক বিস্ফোরণ ও বিকট শব্দ শোনা যায়। দুর্ঘটনার জেরে এলাকার বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যাচ্ছে। পুলিশের তরফে জানা গিয়েছে, রবিবার এই দুর্ঘটনা ঘটে পাম বিচ কাউন্টির ক্রিসহ্যাভেন এলাকায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিসর্ট থেকে মাত্র ১৪ কিমি দূরে। বিমানটি টেক্সাসের অস্টিন-বার্গস্ট্রম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাহামার নর্থ এলিউথেরা বিমানবন্দরের দিকে রওনা দিয়েছিল। দুপুর ১টা নাগাদ…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ভয়াবহ বিমান দুর্ঘটনা কঙ্গোতে!মৃত সামরিক কর্তা-সহ ১৪

ভয়াবহ বিমান দুর্ঘটনা কঙ্গোতে। অবতরণ করতে গিয়ে ভেঙে পড়ে একটি সামরিক বিমান। সেই ভয়াবহ ঘটনায় মারা গেলেন দুই শীর্ষস্থানীয় সেনা আধিকারিক-সহ মোট ১৪ জন। জানা গিয়েছে, কিকউইট থেকে কিনশাসা ফেরার পথে বিমানটিতে সমস্যা হওয়ায় জরুরি অবতরণের প্রয়োজন হয়। নামার সময় মাটিতে আছড়ে পড়ে বিমানটি। আগুন ধরে যায় তাতে। সেই ঘটনারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, দুর্ঘটনায় নিহত দুই সামরিক কর্মকর্তা হলেন সামরিক আদালতের প্রধান লেফটেন্যান্ট জেনারেল মুতোম্বো কাতালাই তিয়েন্দে এবং সশস্ত্র বাহিনীর অডিটর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল বাকুমি লিকুলিয়া। বিমানটি দক্ষিণ-পশ্চিম কঙ্গোর কিকউইট থেকে রাজধানী…

আরও পড়ুন