আন্তর্জাতিক 

ইরানের উপর হামলা চালালে আমেরিকার পাশে দাঁড়াবে না সংযুক্ত আরব আমীরশাহী, বন্ধু হারাচ্ছে সৌদি আরব কাতারকেও

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : ইরানের উপর কোনরকম হামলা হলে সংযুক্ত আরব আমিরশাহী সৌদি আরব কাতার ওমান আমেরিকার সঙ্গে কোন সহযোগিতা করবে না বলে আজ রীতিমতো প্রেস রিলিজ জারি করে জানিয়ে দিয়েছে সংশ্লিষ্ট সরকারের কর্তৃপক্ষ। সৌদি আরব কাতার ওমানের পক্ষ থেকে প্রকাশ্যে কিছু না বলা হলেও নিরবে তারা আমেরিকাকে জানিয়ে দিয়েছে, ইরানের উপর হামলায় তারা কোনো রকম ভাবে তাদের মাটিকে ব্যবহার করতে দেবে না।

এদিকে ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত কাছের মানুষ বলে পরিচিত এবং বন্ধু রাষ্ট্র বলে পরিচিত সংযুক্ত আরব আমির শাহীর পক্ষ থেকে আমেরিকার পক্ষ না নেওয়াটা নিঃসন্দেহে সেদেশের পক্ষে একটা বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। আসলে ইরানের উপর হামলা চালাতে গিয়ে বা হামলা করার সিদ্ধান্ত নিতে কি ডোনাল্ড ট্রাম্প নিজের পায়ে নিজেই কুড়ল বাড়তে শুরু করেছেন।

Advertisement

সম্প্রতি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের বিরুদ্ধে গণবিক্ষোভে প্রকাশ্যে সমর্থন জুগিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার জেরে ফের আমেরিকা এবং ইরানের মধ্যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। দু’টি দেশই একে অন্যকে হুঙ্কার এবং পাল্টা হুঙ্কার দিয়ে রেখেছে। গত বছরের মতো ফের ইরানে হামলা করতে পারে আমেরিকা, এমন আশঙ্কাও তৈরি হয়েছে। এরই মধ্যে পশ্চিম এশিয়ায় পৌঁছে গিয়েছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। আমেরিকার এই রণতরীতে যুদ্ধবিমানও ওঠানামা করতে পারে। সঙ্গে রয়েছে আরও তিনটি রণতরী।

কূটনৈতিক স্তরে আমেরিকার অন্যতম বন্ধুরাষ্ট্র হিসাবে পরিচিত সংযুক্ত আরব আমিরশাহি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মধ্যস্থতার জন্যও আমেরিকা আলোচনায় বসেছিল এই সংযুক্ত আরব আমিরশাহিতেই। অনেকেই মনে করছেন, আমেরিকা যদি ইরানে হামলার কোনও পরিকল্পনা করে, তবে সংযুক্ত আরব আমিরশাহিকে ব্যবহার করা কৌশলগত ভাবে সুবিধাজনক হবে পেন্টাগনের কাছে। কারণ, ইরান এবং সংযুক্ত আরব আমিরশাহির ভূখণ্ড বিভক্ত রয়েছে পারস্য উপসাগর, হরমুজ় প্রণালী এবং ওমান উপসাগর দিয়ে। উদ্ভূত পরিস্থিতিতে সোমবারই বিবৃতি জারি করে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহির বিদেশ মন্ত্রক। তারা জানিয়েছে, ইরানের বিরুদ্ধে কোনও রকম সামরিক পদক্ষেপে তাদের ভূখণ্ড, আকাশসীমা এবং জলসীমা ব্যবহার করতে দেওয়া হবে না। এ বিষয়ে কোনও রকম সহযোগিতাও করা হবে না।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ