বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

সিনেমায় আর প্লেব্যাক করবেন না বিশিষ্ট সংগীত শিল্পী অরিজিত সিংহ, হতাশ ভক্তরা!

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : বড়পর্দায় প্লেব্যাক থেকে সরে দাঁড়ালেন বিশিষ্ট শিল্পী অরিজিত সিংহ। অরিজিতের এই সিদ্ধান্তে রীতিমত তার ভক্তরা হতাশ হয়েছে। হঠাৎ কেন এই সিদ্ধান্ত তাহলে কি গানের জগত থেকে অবসর নিতে চলেছেন সংগীতশিল্পী অরিজিত সিংহ।

নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে তিনি হঠাৎ সিনেমার গান থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন। কেন এই সিদ্ধান্ত?

মঙ্গলবার সন্ধ্যায় একটি পোস্টে অরিজিৎ লেখেন, “নতুন বছরের শুভেচ্ছা সকলকে। শ্রোতা হিসাবে এত বছর ধরে আমায় এত ভালবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তবে আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, এ বার থেকে আমি আর প্লেব্যাক গায়ক হিসাবে কোনও কাজ করব না। আমি প্লেব্যাক গাওয়া বন্ধ করলাম।” অরিজিতের এই ঘোষণায় স্তম্ভিত তাঁর অনুরাগীরা। তবে ঠিক কী কারণে এই ঘোষণা করলেন গায়ক, তা এখনও স্পষ্ট নয়। সব শেষে তিনি লিখেছেন, “এই সফর সত্যিই সুন্দর ছিল।”


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ