আন্তর্জাতিক 

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে বড় ধরনের অশান্তি হওয়ার সম্ভাবনার কথা জানাল মার্কিন প্রশাসন

শেয়ার করুন

আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচন। সেই ভোটের বড় ধরনের হিংসা ও অশান্তি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে মার্কিন প্রশাসন।

শুক্রবার ঢাকার মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে বাংলাদেশে বসবাসকারী মার্কিন নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্বাচনের সময় বিভিন্ন ধর্মীয় স্থান, রাজনৈতিক দলের সমাবেশ এবং ভোটকেন্দ্রে হামলার সম্ভাবনা রয়েছে। তাই মার্কিন নাগরিকদের বলা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের বিক্ষোভ-সমাবেশ এড়িয়ে চলতে।

Advertisement

এছাড়াও মার্কিন নাগরিকদের উদ্দেশে পরামর্শ, সর্বদা আশপাশের পরিবেশ সম্পর্কে সচেতন থাকুন। স্থানীয় সংবাদমাধ্যম কী ধরনের সংবাদ পরিবেশন করছে, সে দিকে নজর রাখুন। জরুরি ভিত্তিতে যোগাযোগ করার জন্য নিজের মোবাইল সব সময় চার্জ দিয়ে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। অশান্তি এড়িয়ে কী ভাবে যাতায়াত করা সম্ভব, তা নিয়ে পর্যালোচনা করার বার্তাও দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

মার্কিন দূতাবাসের নির্দেশিকায় জানানো হয়েছে, নির্বাচনের কথা মাথায় রেখে আগামী ১০ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে বাইক চালাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে সে দেশের সরকার। আগামী ১১ এবং ১২ ফেব্রুয়ারি সব রকম যানবাহনের উপরেও একই নির্দেশিকা বলবৎ থাকবে। সেই বিষয়টি মাথায় রেখে বাংলাদেশে থাকা আমেরিকানদের সীমিত পরিষেবা প্রদান করবে ঢাকার মার্কিন দূতাবাস।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ