কলকাতা 

CESC : ১৫ ঘণ্টা ধরে বিদ্যুৎবিহীন পার্ক সার্কাস এলাকার একাংশ, নিরব সিইএসসি! নিরব বিদ্যুৎ দফতর!

বিশেষ প্রতিনিধি : ঈদুল আযহার উৎসবে যখন এদেশের মুসলমান সম্প্রদায় পালন করছে ঠিক তখনই কলকাতা শহরের গুরুত্বপূর্ণ জায়গায় পার্ক সার্কাস এলাকায় দিনের পর দিন লোডশেডিং কাবু করে তুলেছে এলাকার মানুষকে। কোন কারন ছাড়াই গত ঈদুল আযহার দিন ৫ থেকে ৬ বার বিদ্যুৎ বিচ্ছিন্ন করেছে সিইএসসি। এর কারণ এখনো পর্যন্ত অজানা! কলকাতার পার্ক সার্কাস স্টেশন সংলগ্ন চার নম্বর ব্রিজের কাছে ৭০ নম্বর তিলজলা রোডে, গতকাল অর্থাৎ বুধবার রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে এই লেখা পর্যন্ত বিদ্যুৎ আসেনি দুপুরের দিকে এক দু ঘন্টার জন্য বিদ্যুৎ এলেও পরক্ষণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়।…

আরও পড়ুন
কলকাতা 

সিপিএমের জন্যই রাজ্যে বিজেপি হেরেছে দাবি শুভেন্দুর

বিশেষ প্রতিনিধি : সিপিএমের ভোট কাটার কারনে বেশ কয়েকটি আসনে বিজেপি হেরে গেছে বলে দাবি করেছেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। তিনি আজ রেড রোডে পশ্চিমবঙ্গ বাঁচাও দিবস পালন করছিলেন। সেখানে তিনি সাংবাদিকদের বলেন সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বিজেপি যেমাত্র বারটি আসন পেয়েছে তার জন্য সিপিএম দায়ী। কারণ সিপিএম অনেক আসনে ভোট কেটে নিয়ে তৃণমূলকে জিততে সাহায্য করেছে। উদাহরণস্বরূপ তিনি যাদবপুর লোকসভা কেন্দ্র দমদম লোকসভা কেন্দ্র এবং বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের উদাহরণ দিয়েছেন। একইভাবে দেখা যাবে বেশ কয়েকটি লোকসভা আসনে যেমন আরামবাগ লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস জয়ের নেপথ্যে সিপিএমের অবদান…

আরও পড়ুন
কলকাতা 

CESC : সিইএসসির লাগাতার লোডশেডিং এ বিপর্যস্ত পার্ক সার্কাস এলাকার সাধারণ মানুষ

বিশেষ প্রতিনিধি : সিইএসসির বিদ্যুতের দাম সারা দেশের মধ্যে প্রথম সারিতে পৌঁছে গেছে। রাজ্যের শাসক দলের সঙ্গে ভালো সম্পর্ক রাখার কারণে বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং নানা রকম পরিষেবা কর চাপিয়ে শহরবাসীর উপরে আর্থিক বোঝা চাপিয়ে চলেছে CESC কর্তৃপক্ষ। তার উপরে পরিষেবার নামে এক অপব্যবস্থা চালিয়ে যাচ্ছে এই বিদ্যুৎ সংস্থাটি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের স্বার্থে কাজ করেন বলে দাবি করে থাকেন কিন্তু সিইএসসি কর্তৃপক্ষ যেভাবে দিনের পর দিন সাধারণ মানুষের উপরে আর্থিক বোঝা চাপানোর পাশাপাশি পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যে গাফিলতি করে চলেছে তা এক কথায় মেনে নেওয়া যায় না। এই…

আরও পড়ুন
দেশ 

বাংলায় কংগ্রেসের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে হাই কমান্ড নয় অধীরের কথাকে গুরুত্ব দিতে হবে সোনিয়া ও রাহুলকে

সেখ ইবাদুল ইসলাম : পঞ্চম দফার নির্বাচন শুরুর আগেই পশ্চিমবাংলায় কংগ্রেস দলের মধ্যে বিতর্ক শুরু হয়ে গেছে। সম্প্রতি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন কেন্দ্রে ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে তারা বাইরে থেকে সমর্থন করবে। আর এর প্রতিক্রিয়ায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কৌশলকে চালাকি বলে মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন যিনি নিজে ইন্ডিয়া জোট ছেড়ে বেরিয়ে গেছেন। তিনি যে পরে জোটকে সমর্থন করবেন। এটা কতটা বিশ্বাসযোগ্য তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। অধীর চৌধুরীর ভাষায়, ‘‘উনি (মমতা) জোট থেকে পালিয়ে গিয়েছেন। ওঁর কোনও…

আরও পড়ুন
কলকাতা 

একই মঞ্চে বিজেপি প্রার্থী তাপস রায় ও তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ! তারপর কি ঘটলো? জানতে হলে পড়ুন

বিশেষ প্রতিনিধি : তৃণমূল আর বিজেপি যে একই মুদ্রার এপিঠ ওপিঠ তা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু লোকসভা নির্বাচন চলাকালীন সময়ে যেভাবে শাসক তৃণমূল দলের মুখপাত্র এবং সাধারণ সম্পাদক কুনাল ঘোষ ও উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় একই মঞ্চে হাজির হলেন এবং বক্তব্য রাখলেন মে দিবসের সকালে তা নজির বহীন। এটা একটি সৌজন্যের ছবি হতে পারত কিন্তু হলো না। কুনাল ঘোষ যে ভাষায় বললেন এবং তাপস রায়কে সমর্থন করলেন। তাতে এটাই স্পষ্ট হয়েছে। এতদিন ধরে রাজ্য রাজনীতিতে যে বাইনারি তা চলছিল তৃণমূল আর বিজেপি একই। তা প্রকৃতপক্ষে কুনাল…

আরও পড়ুন
কলকাতা 

PM Shri Kendriya Vidyalaya Ballygunge:শুধু শিক্ষা নয় শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলা থেকে শুরু করে বিজ্ঞান চর্চা এবং সংস্কৃতি চর্চায় দৃষ্টান্ত স্থাপন করে চলেছে পি এম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় বালিগঞ্জ

বিশেষ প্রতিনিধি : কেন্দ্রীয় মানবসম্পদ দফতরের অধীন কেন্দ্রীয় বিদ্যালয় গুলির মধ্যে কলকাতার বালিগঞ্জে অবস্থিত কেন্দ্রীয় বিদ্যালয় এর পড়াশোনার মান উন্নতমানের একথা কেন্দ্রীয় শিক্ষা দফতর থেকে স্বীকৃতিপ্রাপ্ত। দেশের প্রথম সারির তিনটে কেন্দ্রীয় বিদ্যালয় এর মধ্যে একটি হলো কলকাতার বালিগঞ্জের কেন্দ্রীয় বিদ্যালয়। এখানকার পড়াশোনার মান যেমন উন্নত মানের একই রকম ভাবে এই বিদ্যালয়ের ছেলেমেয়েরা বিজ্ঞান চর্চায় গবেষণায় এবং খেলাধুলায় দেশের মধ্যে অন্যতম প্রথম সারিতে রয়েছে। পি এম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় বালিগঞ্জ এর বার্ষিক অনুষ্ঠানে গত ২৬ শে এপ্রিল শুক্রবার কলকাতার রবীন্দ্র সদনে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অধ্যক্ষ উত্তম কুমার এ…

আরও পড়ুন
অন্যান্য কলকাতা 

Nawshad Siddiqui vs Abhishek Banerjee :নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবারের বিদায়ী সাংসদকে প্রাক্তন সাংসদ করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন! কতটা বাস্তব ?কতটা প্রচার? জানতে হলে পড়ুন

সেখ ইবাদুল ইসলাম: ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে ভোটে দাঁড়াতে রাজি আছেন নওশাদ সিদ্দিকী। আজ কলকাতার একটি বেসরকারি টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেছেন আমার সম্পূর্ণ ইচ্ছা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার। দল অনুমোদন দিলেই আমি প্রার্থী হয়ে যাব। কিন্তু প্রশ্ন উঠেছে অনুমোদন কবে দেবে দিন তো চলে যাচ্ছে! সাধারণ মানুষের মধ্যে এমনভাবে নওশাদ সিদ্দিকী আগ্রহ তৈরি করেছেন যে সবাই জিজ্ঞাসা করতে শুরু করছে নওশাদ কি সত্যিই দাঁড়াবেন অভিষেকের বিরুদ্ধে? কিন্তু যত দিন যাচ্ছে ততই মানুষের মধ্যে সন্দেহ দানা বাঁধছে। কেন দেরি হচ্ছে…

আরও পড়ুন
অন্যান্য জেলা 

Loksova Election 2024 : আবু তাহের বনাম মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে এগিয়ে কে?

সেখ ইবাদুল ইসলাম  : মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রটি যথেষ্ট গুরুত্বপূর্ণ কেন্দ্র। বাংলাদেশের সীমান্তবর্তী এই কেন্দ্রটি বরাবরই বাম দুর্গ বলে পরিচিত ছিল। এক দুবার কংগ্রেস প্রার্থী মান্নান হোসেন জয়ী হলেও কিন্তু বেশিরভাগ সময়েই এই কেন্দ্র থেকে বামেরা এই জয়যুক্ত হয়েছে। সিপিএমের গড় হিসাবে পরিচিত এই লোকসভা কেন্দ্রটি ২০১৪ এর লোকসভা নির্বাচনেও সিপিএম প্রার্থী জয়ী হয়েছিল। কিন্তু ২০১৯ এর লোকসভা নির্বাচনে এই কেন্দ্রটি হাতছাড়া হয়ে যায় বামেদের। এই কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসাবে কয়েকবার সংসদে নির্বাচিত হয়েছিলেন পশ্চিমবাংলার সংখ্যালঘু সমাজের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব সৈয়দ বদরুদ্দোজা। তারপর আবু তালেব চৌধুরী, তারপরে কাজেম আলী…

আরও পড়ুন
জেলা দেশ 

Mamata Banerjee on Mahua Moitra :খারিজ মহুয়ার সাংসদ পদ, ‘‘ইন্ডিয়া’র সঙ্গে মিলেই দল মহুয়ার হয়ে লড়বে” বললেন মমতা

বাংলার জনরব ডেস্ক : এথিক্স কমিটির রিপোর্টের ভিত্তিতে তৃনমূল সাংসদ মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ করে দিল সংসদ। আজ শুক্রবার বেলা ১২ টার সময় মহুয়া মৈত্রের বিরুদ্ধে এথিক্স কমিটি রিপোর্ট সংসদে পেশ করে। এরপর বিরোধীরা আলোচনার দাবিতে সোচ্চার হয়। এর ফলে সংসদের অধিবেশন মুলতবি করা হয় দুপুর দুটো পর্যন্ত। দুটোর সময় সংসদ অধিবেশন শুরু হলে মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজের সুপারিশ সংসদের কাছে পেশ করা হয়। তারপরেই ধ্বনি ভোটে এই প্রস্তাব পাস হয়ে যায়। ফলে মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ হয়ে গেল। এই খবর পাওয়ার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহুয়া…

আরও পড়ুন
কলকাতা 

Mamata Banerjee: “ডিএ চাইছেন? আমরা তো দিয়েছি। অখুশি হলে কেন্দ্রীয় সরকারের চাকরি করুন। চলে যান” বিধানসভায় বিস্ফোরক মুখ্যমন্ত্রী

বাংলার জনরব ডেস্ক :  রাজ্য সরকারের কর্মচারীরা মহার্ঘ ভাতার দাবিতে যতই আন্দোলন সংঘটিত করুক না কেন এবং আদালতের দ্বারস্থ হোক না কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্মচারীদের মহার্ঘ ভাতা দিতে রাজি নন। আজ মুখ্যমন্ত্রী বিধানসভায় বিধায়ক এবং মন্ত্রীদের বেতন বৃদ্ধি সংক্রান্ত বিল পেশ করে বক্তব্য রাখছিলেন। এদিনই এই বিল বিধানসভায় পাস হয়ে গেছে এই বিতর্কে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী মহার্ঘ ভাতা নিয়ে বলতে গিয়ে বলেন,“মহার্ঘ ভাতা দেওয়া রাজ্য সরকারের কাছে বাধ্যতামূলক নয়”। এর আগে কলকাতা হাইকোর্ট তার রায়ে জানিয়েছিল, ডিএ সরকারি কর্মচারীদের দেওয়া দয়ার দান নয়, তা পাওয়া কর্মচারীদের অধিকার। মমতা এদিন…

আরও পড়ুন