কলকাতা 

CESC : ১৫ ঘণ্টা ধরে বিদ্যুৎবিহীন পার্ক সার্কাস এলাকার একাংশ, নিরব সিইএসসি! নিরব বিদ্যুৎ দফতর!

বিশেষ প্রতিনিধি : ঈদুল আযহার উৎসবে যখন এদেশের মুসলমান সম্প্রদায় পালন করছে ঠিক তখনই কলকাতা শহরের গুরুত্বপূর্ণ জায়গায় পার্ক সার্কাস এলাকায় দিনের পর দিন লোডশেডিং কাবু করে তুলেছে এলাকার মানুষকে। কোন কারন ছাড়াই গত ঈদুল আযহার দিন ৫ থেকে ৬ বার বিদ্যুৎ বিচ্ছিন্ন করেছে সিইএসসি। এর কারণ এখনো পর্যন্ত অজানা! কলকাতার পার্ক সার্কাস স্টেশন সংলগ্ন চার নম্বর ব্রিজের কাছে ৭০ নম্বর তিলজলা রোডে, গতকাল অর্থাৎ বুধবার রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে এই লেখা পর্যন্ত বিদ্যুৎ আসেনি দুপুরের দিকে এক দু ঘন্টার জন্য বিদ্যুৎ এলেও পরক্ষণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়।…

আরও পড়ুন
কলকাতা 

CESC : সিইএসসির লাগাতার লোডশেডিং এ বিপর্যস্ত পার্ক সার্কাস এলাকার সাধারণ মানুষ

বিশেষ প্রতিনিধি : সিইএসসির বিদ্যুতের দাম সারা দেশের মধ্যে প্রথম সারিতে পৌঁছে গেছে। রাজ্যের শাসক দলের সঙ্গে ভালো সম্পর্ক রাখার কারণে বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং নানা রকম পরিষেবা কর চাপিয়ে শহরবাসীর উপরে আর্থিক বোঝা চাপিয়ে চলেছে CESC কর্তৃপক্ষ। তার উপরে পরিষেবার নামে এক অপব্যবস্থা চালিয়ে যাচ্ছে এই বিদ্যুৎ সংস্থাটি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের স্বার্থে কাজ করেন বলে দাবি করে থাকেন কিন্তু সিইএসসি কর্তৃপক্ষ যেভাবে দিনের পর দিন সাধারণ মানুষের উপরে আর্থিক বোঝা চাপানোর পাশাপাশি পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যে গাফিলতি করে চলেছে তা এক কথায় মেনে নেওয়া যায় না। এই…

আরও পড়ুন