অন্যান্য কলকাতা 

জন্ম শংসাপত্রের অভাবে হাজার হাজার মাদ্রাসা পড়ুয়ার ভবিষ্যৎ অনিশ্চিত ! মুখ্যমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ চাইছে বাঙালি মুসলিম সমাজ

বুলবুল চৌধুরি : ২০২৫ সালে মাদ্রাসা শিক্ষা পর্ষদের মাধ্যমে যারা দশম শ্রেণি পরীক্ষা দেবেন তাদের নবম শ্রেণির রেজিষ্ট্রশন প্রক্রিয়া অনলাইনে শুরু হয়েছে । আর এতেই দেখা দিয়েছে বিপত্তি । কারণ এবারের রেজিষ্ট্রশন প্রক্রিয়ায় জন্ম-শংসাপত্র বাধ্যতামূলক করা হয়েছে । মাদ্রাসা বোর্ডের অনেক পড়ুয়ার জন্ম-শংসাপত্র নেই , সংখ্যার বিচারে কয়েক হাজার হবে । এক্ষেত্রে এরকম সমস্যা তৈরি হতে পারে আগেই এই বিষয়ে বেশ কয়েক জন প্রধান শিক্ষক পর্ষদের দৃষ্টি  আকর্ষন করেছিলেন। সেই সময় পর্ষদের পক্ষ থেকে বলা হয়, জন্ম-শংসাপত্রের জন্য আবেদন করলেই তা গ্রহণ করা হবে । আবেদন পত্রটির নকল কপি প্রমাণ…

আরও পড়ুন
অন্যান্য কলকাতা মুখ্যমন্ত্রীর দরবার 

Swapnadip Kundu: আর যেন কোন স্বপ্নদ্বীপের স্বপ্ন ভঙ্গ না হয় ! যাদবপুরের বাস্তুঘুঘুদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর কড়া পদক্ষেপ জরুরী!

সেখ ইবাদুল ইসলাম: মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একান্ত অনুরোধ অনেক হয়েছে আর নয়। যাদবপুরের রাগিং কান্ড বন্ধ হওয়া উচিত। এ বিষয়ে সমস্ত নিয়ম-কানুনকে অগ্রাহ্য করে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ কামনা করছি আমরা। যাদবপুরের অভ্যন্তরের যে চিত্র প্রকাশিত হচ্ছে তাতে আর যাই হোক মেধাবী সন্তানদের কাছে সেটা ভালো লক্ষণ বলে মনে হচ্ছে না। অবশ্যই যাদবপুর বিশ্ববিদ্যালয় ভারতের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়। হতেই পারে সেরা বিশ্ববিদ্যালয় তাহলে তরুণ প্রজন্মের নিরাপত্তা থাকবে না। রাগিং এর নাম করে যে অত্যাচার চালানো হচ্ছে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে কলকাতা পুলিশকে। প্রয়োজন হলে আইন পরিবর্তন…

আরও পড়ুন
কলকাতা 

ইন্ডিয়াকে কটাক্ষ! ২০২৪ এ মোদির পতন হবেই : ইদ্রিস আলী

বিশেষ প্রতিনিধি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজী ইন্ডিয়াকে, নিষিদ্ধ সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিনের সঙ্গে তুলনা করাই তীব্র নিন্দা জানিয়েছেন অল ইন্ডিয়া মাইনোরিটি ফোরামের চেয়ারম্যান তথা মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী। তিনি বলেন, প্রধানমন্ত্রীর এই উক্তি অত্যান্ত নক্কারজনক ও নিন্দনীয়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রাক্তন সাংসদ ও বর্তমান বিধায়ক ইদ্রিস আলী বলেন,মনিপুরের ব্যাপারে প্রধানমন্ত্রী কোনো বিবৃতি দিচ্ছেন না, প্রধানমন্ত্রী হওয়ার পর আজ পর্যন্ত কোন সাংবাদিক সম্মেলন করেননি,শিক্ষাগত যোগ্যতা নিয়ে যে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রশ্ন উঠেে, তাঁর ২০২৪এর আগেই পদত্যাগ করা উচিত। কারণ কংগ্রেস, তৃনমূল কংগ্রেস সহ ধর্ম নিরপেক্ষ কেন্দ্রীয় বিরোধী শক্তিরা যেভাবে জোট বেঁধেছেন…

আরও পড়ুন
অন্যান্য কলকাতা 

Rahul Gandhi: এনডিএ বনাম ইন্ডিয়া লড়াইয়ে সাফল্য কে পাবে বলা না গেলেও রাহুলের নেতৃত্বকে স্বীকার করে নিল বিজেপি বিরোধীরা, এটাই কংগ্রেসের সাফল্য

সেখ ইবাদুল ইসলাম: পশ্চিমবাংলায় পঞ্চায়েত নির্বাচন শেষ হতে না হতেই দেশ জুড়ে লোকসভা নির্বাচনের দামামা বেজে উঠলো। দীর্ঘ ১০ বছরের শাসনে মোদি সরকার এদেশের সমস্ত কিছুই পাল্টে দিয়েছে। এমনকি যে মানুষ গণতান্ত্রিক আদর্শে বিশ্বাস করতেন, যে মানুষ ধর্মনিরপেক্ষ আদর্শে বিশ্বাস করতেন তাদের মধ্যে কোথাও না কোথাও ধর্মীয় বিদ্বেষ ঢুকিয়ে দেয়া হয়েছে। আজ থেকে ৭৭ বছর আগে জহরলাল নেহেরুর নেতৃত্বে এদেশে যে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গড়ে তোলার সংগ্রাম শুরু হয়েছিল ৬৭ বছর পর সেই রাষ্ট্র যেন ধর্মনিরপেক্ষ আদর্শ থেকে সরে যেতে শুরু করেছে। একসময় ধর্মীয় চিন্তাভাবনাকে প্রতিক্রিয়াশীল বলে চিহ্নিত করা হতো। আজ…

আরও পড়ুন
কলকাতা 

Nawshad Siddiqui: বিধায়ক নওশাদ সিদ্দিকীকে ভাঙ্গরে ঢুকতে দিলো না পুলিশ, নওশাদকে কেন বারবার বাধা দিচ্ছে পুলিশ, নেপথ্যে রহস্য?

বিশেষ প্রতিনিধি: ১৪ ই জুলাই এর পর আজ ১৬ই জুলাই নিজের নির্বাচনী কেন্দ্রে ঢুকতে পারলেন না বিধায়ক নওশাদ সিদ্দিকী। জনতার বাধায় নয় রাজ্য পুলিশ এবং প্রশাসনের বাধাতেই নিজের বিধানসভা কেন্দ্রে ঢুকতে পারলেন না পীরজাদা নওশাদ সিদ্দিকী। গণতন্ত্রের অন্যতম রক্ষক এবং ধর্মনিরপেক্ষতার প্রচারকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যেভাবে একজন ধর্মনিরপেক্ষ বিধায়ককে তার নিজের এলাকায় ঢুকতে বার বার পুলিশ এবং প্রশাসন বাধা দিচ্ছে তাতে আর যাই হোক মমতা সরকারের সুনাম এবং ভাবমূর্তি যে ক্ষুন্ন হচ্ছে তা নতুন করে আর বলার অপেক্ষা রাখে না। একজন বিধায়ক তার নিজের এলাকায় ঢুকতে পারবেন না এটা গণতন্ত্রের…

আরও পড়ুন
অন্যান্য কলকাতা 

ফিরহাদ হাকিমের অপমান পক্ষান্তরে মমতা বন্দ্যোপাধ্যায়েরই অপমান নয় কী ?/ সেখ ইবাদুল ইসলাম

সেখ ইবাদুল ইসলাম : ফিরহাদ হাকিম একজন সাধারণ মানের রাজনীতিবিদ । সুব্রত মুখোপাধ্যায় কিংবা সোমেন মিত্রের এক সময়কার ভাবশিষ্য ছিলেন ফিরহাদ হাকিম । অল্প বয়সেই বাবাকে হারিয়ে ছিলেন । মা মনিকা হাকিম এবং জেঠু বিশিষ্ট চিকিৎসক রহমান সাহেবের পরিচর্যায় নিজেকে সমাজে প্রতিষ্ঠা করেছেন । নিজে ধর্ম সেভাবে মানেন বলে মনে হয় না । তবে বিয়ে করেছেন ধর্মপ্রাণ মুসলিম পরিবারে । স্ত্রী ইসমাত পরহেজগার না হলেও ধর্ম মানেন এটা স্বীকার করতেই হবে । তা সত্ত্বে ফিরহাদ হাকিম কিংবা ববির ধর্মনিরপেক্ষ আদর্শ নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবেন না । সুব্রত মুখার্জি কিংবা…

আরও পড়ুন
অন্যান্য দেশ 

Rahul Gandhi : সংসদে রাহুল নেই! লড়াই এবার সংসদের চার দেওয়ালের মধ্যে নয়, জনতা বনাম বিজেপি! জিতবে কে?

সেখ ইবাদুল ইসলাম : রাহুল গান্ধীর সাংসদ পদ যে কায়দায় কাড়া হয়েছে তা নিয়ে ইতিমধ্যে দেশে বিদেশে শোরগোল পড়েছে । কংগ্রেস আমলে তৈরি করা জনপ্রতিনিধিত্ব আইনকে কাজে লাগিয়ে রাহুলের সাংসদ পদ খারিজ করে দেওয়ার পরের পরিস্থিতি যে নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে তা হয়তো কল্পনাও করতে পারেননি নরেন্দ্র মোদী । সম্প্রতি রাহুল গান্ধী লন্ডন গিয়েছিলেন সেখানে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে যোগ দিয়ে ভারতের বর্তমান গণতন্ত্র পরিস্থিতি নিয়ে ভাষণ দিয়েছিলেন । বলেছিলেন সংসদে কোনো গুরুত্বপূর্ণ কথা বলার সময় মাইক বন্ধ করে দেওয়া হয় । এমনকি বক্তব্যকে কাটঁছাঁট করে সংসদের কার্যবিবরণীতে রাখা হয়…

আরও পড়ুন
অন্যান্য কলকাতা 

Sagardighi By Election Result: মমতার ড্যামেজ কন্ট্রোল, ভোট ব্যাঙ্ক ও কিছু কথা/মোহাম্মদ সাদউদ্দিন

মোহাম্মদ সাদউদ্দিন : ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির হাত থেকে রেহাই পেতে সংখ্যালঘু ভোটের বড়সড় অংশটাই গিয়েছিল তৃণমূলের ঝুলিতে। তারপর সাগরদীঘির উপনির্বানে সেই ভোট সরে গেল কেন? আর এর ড্যামেজ কন্ট্রোল করতে তৃণমূলের যে সব মোচমান নেতাদের দায়িত্ব দিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তারা কি তাতে সফল হবেন? আরো একটা মনে রাখতে হবে সাগরদীঘিতে আদিবাসী-এসটি-এসসি সহ দলিতদের ভোট গিয়েছে জোটের বাইরন বিশ্বাসের কাছে।।একটা রাউণ্ডে জিততে পারেননি তৃণমূলের দেবাশিস ব্যানার্জি । ১১টা পঞ্চায়েতের সব এলাকায় জিতেছেন বাইরন বিশ্বাস।তাহলে তো ধরে নিতে হবে বাইরন গণমানুষের প্রতীক হয়েছিলেন ।তাহলে যেসব মুসলিম নেতাদের…

আরও পড়ুন
অন্যান্য কলকাতা 

Mamata Vs Muslim Vote: সাগরদিঘির পর মমতা বন্দ্যোপাধ্যায় কি পারবেন বাঙালি মুসলিম ভোট তৃণমূলের অনুকূলে আনতে! কিভাবে পারবেন নাকি আর ফিরবে না, বিস্তারিত জানতে ক্লিক করুন

সেখ ইবাদুল ইসলাম : সাগরদিঘি বিধানসভার উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হয়েছেন বলা যেতে পারে। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় বলে থাকেন ২৯৪ টি বিধানসভা কেন্দ্রে তিনি প্রার্থী। অর্থাৎ বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীর নামটা বড় কথা নয় বড় কথা হচ্ছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থী সুতরাং তাকে ভোট দিন। তাকে ভোট দেওয়া মানে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়া। এই কথাগুলো আমাদের নয় এটা স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সভা সমাবেশেই বলে থাকেন। তাই স্বাভাবিক নিয়মে মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল প্রার্থীর হেরে যাওয়াটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হেরে যাওয়ার শামিল।…

আরও পড়ুন
কলকাতা 

Exclusive Interview Dr Nazrul Islam on Bengal Politics: নওশাদ সিদ্দিকীর গ্রেফতারি, সাগরদিঘী বিধানসভার উপনির্বাচনের ফল এবং শিক্ষক নিয়োগ দুর্নীতির নেপথ্যে কোন বড় মাথা তা নিয়ে বাংলার জনরবে বিস্ফোরক প্রাক্তন পুলিশ কর্তা ডঃ নজরুল ইসলাম, বিস্তারিত জানতে ক্লিক করুন

মুর্শিদাবাদের ভূমিপুত্র। স্বাধীনতার পর বাঙালি মুসলিম সমাজের প্রথম আইপিএস ড. নজরুল ইসলাম। পুলিশকর্তা হিসেবে একজন সত্যিকার অর্থে ন্যায় পরায়ণ এবং মজলুম মানুষকে ইনসাফ দেওয়ার চেষ্টা করে গেছেন তার চাকরি জীবনে। শাসকের রক্ত চক্ষুকে উপেক্ষা করে কালোকে কালো সাদাকে সাদা বলেছেন আইপিএস হিসেবে কর্মরত থাকাকালীন সময়ে। সেই জন্যই হয়তো যোগ্যতা থাকা সত্ত্বেও পুলিশ কমিশনার কিংবা ডিজিপি হতে পারেননি। কিন্তু এই বাংলার সাধারণ মানুষের হৃদয়ে ডঃ নজরুল ইসলাম গেঁথে রয়েছেন। তাঁর কর্মজীবনে মজলুম মানুষের প্রতি তিনি যে ন্যায়পরায়ণতা দেখিয়ে গেছেন তা ইতিহাস হয়ে রয়েছে। চাকরির জীবন থেকে অবসর নেওয়ার পর সাধারণ মানুষের…

আরও পড়ুন