কলকাতা 

Abhishek Banerjee : “বিজেপি তো সব বদলে দিচ্ছে, নাম-প্রতীক, সবকিছুতেই বদল আনছে,দেশের বর্তমান পরিস্থিতি জরুরি অবস্থার চেয়েও খারাপ”: অভিষেক বন্দ্যোপাধ্যায়

বাংলার জনরব ডেস্ক: কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে ফের তোপ দাগলেন তৃনমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি আজ বৃহস্পতিবার সেন্ট্রাল পার্কে গিয়েছিলেন অশোকস্তম্ভের সিংহের ‘বিকৃতি’ নিয়ে মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর কথায়, “নাম, প্রতীক সব বদলে দিচ্ছে। দেশের বর্তমান পরিস্থিতি জরুরি অবস্থার চেয়েও খারাপ।” সেখানে  সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হলেন তিনি। মূল্যবৃদ্ধি থেকে অশোকস্তম্ভের সিংহের ‘বিকৃতি’ নিয়ে তোপ দাগেন তিনি। অভিষেক এদিন বলেন,”বিজেপি তো সব বদলে দিচ্ছে। নাম-প্রতীক, সবকিছুতেই বদল আনছে। কিন্তু দেশের মানুষ খেতে পাচ্ছে না। দেশে জরুরি…

আরও পড়ুন
জেলা 

“দেশের পরিস্থিতি যা হচ্ছে, তাতে এরপর মানুষ খেতে পাবে না, শ্রীলঙ্কা-আফগানিস্তানের মতো অবস্থা হবে” উত্তরবঙ্গের সভায় দাঁড়িয়ে বিজেপিকে নিশানা করে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

বাংলার জনরব ডেস্ক: উত্তরবঙ্গের জলপাইগুড়ির ধুপগুড়ির সভা থেকে সরাসরি বিজেপি ও প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন জ্বালানির মূল্য বৃদ্ধিতে মানুষের অবস্থা খুব খারাপের দিকে যাচ্ছে লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম এই অবস্থা চলতে থাকলে পরিস্থিতি শ্রীলঙ্কা হতে বেশি সময় নেবে না। তাঁর কথায়, “পরিস্থিতি যা হচ্ছে, তাতে এরপর মানুষ খেতে পাবে না। শ্রীলঙ্কা-আফগানিস্তানের মতো অবস্থা হবে।” এদিন ধুপগুড়ির কর্মিসভা থেকে সে প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “আজ থেকে আট বছর আগেও পরিস্থিতি এরকম ছিল না। পেট্রল ১০৬ টাকা,…

আরও পড়ুন
কলকাতা 

Mahua Moitra : ‘‘আমি দলের একনিষ্ঠ সৈনিক। আরও নির্দিষ্ট ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের’’ টুইটারে তৃণমূল কংগ্রেসকে আনফলো করা নিয়ে এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে বললেন মহুয়া মৈত্র

বাংলার জনরব ডেস্ক : মা কালী বিতর্কের মাঝে নিজের দলকে টুইটারে ‘আনফলো’ করেছিলেন মহুয়া মৈত্র। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এনডিটিভিতে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন তাঁর ওই পদক্ষেপকে ‘দল এবং আমার বিষয়’ । পাশাপাশি, এনডিটিভি-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তৃণমূলের টুইটার হ্যান্ডল ‘আনফলো’ করলেও তিনি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইটার ‘ফলো’ করছেন। সেই সঙ্গেই তাঁর মন্তব্য, ‘‘সঠিক জায়গাতেই পুরো বিষয়টির সমাধান হবে।’’ ভারতীয় পরিচালক লীনা মানিমেকালাইয়ের তথ্যচিত্রের একটি পোস্টারে দেবী কালী রূপে এক মহিলাকে ধূমপান করতে দেখা গিয়েছে। যা নিয়ে সম্প্রতি বিতর্ক দানা বাঁধে। সোমবার কলকাতার এক অনুষ্ঠানে দেবী কালীকে নিয়ে ওই…

আরও পড়ুন
কলকাতা 

Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর বাড়িতে নিরাপত্তা বেষ্টনী ভেদ করে আগন্তুকের প্রবেশ ঘিরে তৎপর-প্রশাসন, সরিয়ে দেওয়া হলো ডিরেক্টর অফ সিকিউরিটিকে, নতুন দায়িত্বে এলেন আইপিএস পীযূষ পান্ডে

বাংলার জনরব ডেস্ক : মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা আরো কঠোর করার লক্ষ্যে এবার ডিরেক্টর অফ সিকিউরিটির পদ থেকে সরিয়ে দেওয়া হল বিবেক সহায়কে।নতুন ডিরেক্টর অব সিকিউরিটি হলেন পীযূষ পাণ্ডে। আর অতিরিক্ত ডিরেক্টর অব সিকিউরিটি করা হল ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ বর্মাকে। এ ছাড়া কলকাতা পুলিশের কয়েকটি পদেও বদল আনা হল। বুধবার রাজ্য পুলিশের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে ডিরেক্টর অব সিকিউরিটি পদে বিবেককে সরিয়ে পীযূষকে বসানোর বিষয়টি জানানো হয়েছে। মনোজকে অতিরিক্ত ডিরেক্টর অব সিকিউরিটি পদে এনে ব্যারাকপুরের পুলিশ কমিশনার পদে বসানো হয়েছে অজয় ঠাকুরকে। অন্য দিকে, বদলি করা হয়েছে…

আরও পড়ুন
কলকাতা 

Mahua Moitra: মা কালি নিয়ে বিতর্কিত মন্তব্য করার পর টুইটারে তৃণমূলকে আনফলো করলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র, তবে মমতাকে ফলো করছেন

বাংলার জনরব ডেস্ক : সম্প্রতি এক জাতীয় সংবাদ মাধ্যমের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কৃষ্ণনগরের তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র মা কালীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। এই মন্তব্য ঘড়ে দেশ জুড়ে হৈচৈ পড়ার পরে তৃণমূলের পক্ষ থেকে জানিয়ে দেয়া হয় মহুয়া মৈত্রের মন্তব্য কে সমর্থন করছে না দল। আজ বুধবার সকালে হঠাৎই তৃণমূলের টুইটার কে আনফলো করলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে একটি টুইট করে জানিয়ে দেওয়া হয়েছিল, ‘কালী প্রসঙ্গে মহুয়া মৈত্র যে মন্তব্য করেছেন, তার দায় কোনও ভাবেই নিচ্ছে না তৃণমূল।’ তার কয়েক ঘণ্টার মধ্যেই সর্বভারতীয় তৃণমূলের ওই টুইটার…

আরও পড়ুন
জেলা 

100 Days Work: একশো দিনের কাজের অডিট রিপোর্ট দিলেই মিলবে টাকা ঘুরিয়ে রাজ্যকে তোপ কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রীর

বাংলার জনরব ডেস্ক : রাজ্যের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলো কেন্দ্র। একশো দিনের কাজ এবং আবাসন প্রকল্পের টাকা কেন্দ্র দিচ্ছে না বলে যে অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার উত্তরে কেন্দ্রের অর্থ প্রতিমন্ত্রী বলেছেন,রাজ্য নাকি একশো দিনের কাজের অডিট রিপোর্ট কেন্দ্রকে দেয়নি।  গতকাল মঙ্গলবার বর্ধমানে এক অনুষ্ঠানে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরি বলেন, ‘‘এ রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন, একশো দিনের কাজের টাকা দেওয়া হচ্ছে না। অথচ, তারা অডিট রিপোর্টই দিচ্ছে না। রিপোর্ট জমা দিলেই কেন্দ্রীয় সরকার টাকা দেবে। একই কথা প্রযোজ্য প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রেও।’’ তাঁর আরও দাবি, পশ্চিমবঙ্গ ছাড়া আর কোনও রাজ্য…

আরও পড়ুন
কলকাতা 

Mamata Banerjee : নিরাপত্তা বেষ্টনী ভেদ করে মুখ্যমন্ত্রীর বাড়িতে হাফিজুল মোল্লা ঢুকলো কি করে? মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে দায় এড়াতে পারে কলকাতা পুলিশ ?

বাংলার জনরব ডেস্ক : এই রাজ্যের পুলিশ প্রশাসন যে সঠিক মত চলছে না তা বাংলার জনরব বারবার বলেছে। পুলিশ তার নিজের কাজ না করে অকাজ করতেই ব্যস্ত থেকেছে বেশি। এমনকি রাজ্যের গোয়েন্দা দপ্তর সম্পূর্ণভাবে রাজ্যের সব কাজে ব্যর্থ হচ্ছে। কোথায় মানুষ ১১ ঘণ্টা ধরে অবরোধ করছে সেই খবর গোয়েন্দা দপ্তরে থাকে না। অথচ কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে গোয়েন্দাদের পিছনে। গত শনিবার রাতে মুখ্যমন্ত্রীর বাড়িতে যা ঘটেছে তার কোন সদুত্তর রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশের কাছে নেই বলে আমাদের মনে হয়েছে। কিভাবে মুখ্যমন্ত্রীর বাড়ির ভিতরে নিরাপত্তার বেষ্টনী ভেদ করে…

আরও পড়ুন
কলকাতা 

Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর নিরাপত্তার স্বার্থে নবান্নে ও মুখ্যমন্ত্রীর বাড়িতে মোবাইল নিয়ে ঢোকা নিষিদ্ধ হতে চলেছে,জারি হতে পারে নির্দেশিকা

বাংলার জনরব ডেস্ক : মুখ্যমন্ত্রীর নিরাপত্তার স্বার্থে বাড়ি কালীঘাট এবং নবান্নে আর মোবাইল নিয়ে সাধারণ মানুষ ঢুকতে পারবে না। তাঁর বাড়িতে নিরাপত্তার দায়িত্বে থাকবেন যে রক্ষীরা, তাঁরাও মোবাইল ব্যবহার করতে পারবেন না। গত কাল সোমবার নবান্নে উচ্চ পর্যায়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, স্বরাষ্ট্র সচিব বিপি গোপালিকা-সহ রাজ্য পুলিশের কর্তারা। সেখানেই এই সিদ্ধান্ত। জারি হতে পারে নির্দেশিকা। শনিবার রাতে যাঁরা মুখ্যমন্ত্রীর বাড়িতে নিরাপত্তার দায়িত্বে ছিলেন, তাঁদের বদলি করা হল। এক জন ইনস্পেক্টর, এক জন সার্জেন্ট, দু’জন কনস্টেবল-সহ কলকাতা পুলিশের ১৫ জনকে সরিয়ে দেওয়া হল।…

আরও পড়ুন
কলকাতা 

Mamata Banerjee : “মহারাষ্ট্রের শিণ্ডে-বিজেপি সরকার বেশিদিন স্থায়ী হবে না, আস্থাভোটে জিতলেও মহারাষ্ট্রের মানুষের মন জয় করতে পারেনি এই সরকার। টাকার জোরে ক্ষমতা দখল করেছে”: মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলার জনরব ডেস্ক: “মহারাষ্ট্রের শিণ্ডে-বিজেপি সরকার (Shinde-BJP Govt.) বেশিদিন স্থায়ী হবে না। আস্থাভোটে জিতলেও মহারাষ্ট্রের মানুষের মন জয় করতে পারেনি এই সরকার। টাকার জোরে ক্ষমতা দখল করেছে তারা।”  সোমবার সর্বভারতীয় সংবাদমাধ্যমের এক অনুষ্ঠানে যোগ দিয়ে এই ভাবে মহারাষ্ট্রের বিজেপি জোট সরকারকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিব সেনা-কংগ্রেস-এনসিপি জোটের সরকার ভেঙে মহারাষ্ট্রে ক্ষমতায় এসেছে শিণ্ডে-ফড়ণবিস সরকার। এদিন সেই সরকারকে আক্রমণ করে মমতা বলেন, “আমি বিশ্বাস করি এই সরকার বেশিদিন স্থায়ী হবে না। এটা অনৈতিক, অগণতান্ত্রিক সরকার।” এদিনও বিজেপির বিরুদ্ধে তৃণমূল সুপ্রিমোর তোপ, “নিজের ক্ষমতার অপব্য়বহার করে গণতন্ত্রকে ধ্বংস করতেই পারে…

আরও পড়ুন
দেশ 

BJP: তেলেঙ্গানা ও পশ্চিমবঙ্গে খুব শীঘ্রই ক্ষমতা দখল করবে বিজেপি দাবি অমিত শাহের

বাংলার জনরব ডেস্ক : বিগত কয়েক বছর ধরে পশ্চিমবাংলায় ক্ষমতা দখলের লক্ষ্যে কাজ করছে বিজেপি। কিন্তু বারবার বাংলায় ক্ষমতা দখলের চেষ্টা বিজেপির ব্যর্থ হয়েছে। গত বছর ২০২১ এর বিধানসভা নির্বাচনে ২০০ এর বেশি আসন পাবে বলে ঘোষণা করেছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু বাস্তব হল মাত্র ৭৭ টি আসনে সীমাবদ্ধ থাকতে হয়েছে  বিজেপিকে। তবুও হুংকার দিয়ে যাচ্ছে বিজেপি নেতৃত্ব। হায়দরাবাদে হওয়া দু’দিনের জাতীয় কর্মসিমিতির বৈঠকে নেওয়া রাজনৈতিক প্রস্তাবে এমনটাই বলা হয়েছে। প্রস্তাব পেশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ‘‘বিজেপি খুব তাড়াতাড়ি তেলেঙ্গানা ও পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করবে।’’ সেই সঙ্গে…

আরও পড়ুন