জেলা 

২০২৪ বিজেপি শেষ হয়ে যাবে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়, ভগবানগোলার সভায় বললেন বিধায়ক ইদ্রিস আলী

বিশেষ প্রতিনিধি: আজ ১২ই ডিসেম্বর সোমবার, মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থানার স্বপনগড়ে এক বিশাল কর্মীসভা অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং অল ইন্ডিয়া তূনমুল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক ব্যানাজীর নির্দেশে, ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলীর উদ্যোগে বিশাল কর্মীসভা হয়। উক্ত কর্মীসভার আয়োজন করে ভগবানগোলা এক নম্বর ব্লকের তৃনমূল যুব কংগ্রেস। প্রধান বক্তার ভাষনে বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভানেত্রী শ্রীমতি শাওনী সিংহ রায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্যাগ, আর্দশ এবং অবদানের বিভিন্ন দিক ব্যাখা করেন। তিনি বলেন সাংসদ অভিষেক ব্যানার্জি যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সংগঠনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তা…

আরও পড়ুন
কলকাতা 

Aliah University: আলিয়া বিশ্ববিদ্যালয়ে রক্ষকই ভক্ষক হয়ে উঠেছেন, প্রতিবাদী হন পথে নামুন, প্রতিবাদেই পারে বাঁচাতে আলিয়া বিশ্ববিদ্যালয়কে

সাম্প্রতিককালে আলিয়া বিশ্ববিদ্যালয়কে নিয়ে অনেক আলোচনা সমালোচনা এবং বাংলার জনরব নিউজ পোর্টালও আলিয়া বিশ্ববিদ্যালয় নিয়ে অনেক খবর করেছে। একটা মহল থেকে বারবার দাবি করা হয়েছিল আলিয়া বিশ্ববিদ্যালয়ের সব সমস্যার নেপথ্যে নাকি তৎকালীন উপাচার্য মহম্মদ আলী সাহেব রয়েছেন। আমরা আশা করেছিলাম মহম্মদ আলী সাহেব উপাচার্যের পদ থেকে সরে যাওয়ার পর অবশ্যই আলিয়া বিশ্ববিদ্যালয় তার নিজস্ব গতি নিয়ে আবার জেগে উঠবে এবং বাংলার সংখ্যালঘু সমাজের তো বটেই বাংলার সংখ্যাগুরু সমাজের মধ্যেও আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিক ও মূল্যবোধ শিক্ষার প্রসারে বিশেষ ভূমিকা গ্রহণ করবে। কিন্তু মহম্মদ আলীর বিদায়ের পরেও সমস্যার সমাধান হয়নি বরং…

আরও পড়ুন
দেশ 

TMC: তৃনমূল নেত্রীর রাজস্থান সফরের আগে জয়পুর থেকে গুজরাট পুলিশ গ্রেফতার করল তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলেকে

বাংলার জনরব ডেস্ক : তৃনমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজস্থান সফরের দিন ভোর রাতে জয়পুরে গুজরাট পুলিশের হাতে গ্রেফতার হলেন তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলে (Saket Gokhale)। সম্প্রতি গুজরাটের মোরবি সেতু বিপর্যয় (Morbi Bridge Collapse) নিয়ে তিনি ট্যুইট করেছিলেন এই কারণে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে তৃনমূল দাবি করেছে। দিল্লি থেকে বিমানে রাজস্থানের জয়পুরে (Jaipur) নামার পর। সেখানেই গুজরাট পুলিশ (Gujarat Police)তাঁকে গ্রেফতার করে। তাঁকে আমদাবাদ নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brien)। TMC national spokesperson @SaketGokhale arrested by Gujarat Police. Saket took a 9pm flight from…

আরও পড়ুন
জেলা 

Mamata Banerjee: মমতা ব্যানার্জি সর্বকালের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী, হিঙ্গলগঞ্জে বললেন জ্যোতিপ্রিয় মল্লিক

বিশেষ প্রতিবেদন,সমসেরনগর : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী। তিনি সারা ভারতবর্ষের মধ্যে সর্বশ্রেষ্ঠ নেত্রী বলে আজ বুধবার এক সভায় মন্তব্য করলেন রাজ্যের বনমন্ত্রী শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি এদিন বলেন,বাংলার মুখ্যমন্ত্রী সর্বযুগের,সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী।মমতা বন্দ্যোপাধ্যায় একটা ইনস্টিটিউশন। আমরা যারা বিধায়ক হয়েছি,মন্ত্রী হয়েছি সবটাই ওই ইনস্টিটিউশনের প্রোডাক্ট। আমি তাঁকে খুব কাছ থেকে দেখেছি। সত্যিই তিনি মানবিক। মানবিকতা তাঁর একমাত্র পরিচয়। যখনই তাঁর সঙ্গে কথা হয় তার বেশিরভাগ কথাতেই মানুষ সরকারী সুবিধাগুলো পাচ্ছে কিনা, লক্ষ্মীর ভান্ডারের কাজ কতদূর এগোলো, সবুজসাথী, কন্যাশ্রী,যুবশ্রী প্রকল্পের পাশাপাশি আর মানুষের সুবিধার জন্য কি কি কাজ করা যায়।…

আরও পড়ুন
অন্যান্য কলকাতা 

মিডিয়ার প্রচারের বাইরে গ্রামবাংলায় নিরবে বাড়ছে লাল ঝান্ডা, বিজেপি নয় বামপন্থীদের উত্থানই তৃণমূল কংগ্রেসের কাছে সবচেয়ে বেশি আতঙ্কের!

বুলবুল চৌধুরি: বাংলায় একটা প্রবাদ আছে তোমারে বধিবে যে নিরবে বাড়িছে সে। বাংলার বিভিন্ন প্রান্তে নিরবে বাড়ছে বামপন্থীরা, অথচ সংবাদ মাধ্যমে কোন প্রচার নেই। কারণ, একশ্রেণীর সংবাদ মাধ্যম পশ্চিমবাংলার রাজনীতিতে মাত্র দুটি দলের অস্তিত্বকে কল্পনা করে চলেছে। শাসক তৃণমূল কংগ্রেস অন্যদিকে বিরোধী হিসাবে শুধুমাত্র বিজেপি রয়েছে বলে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে সংবাদ মাধ্যমগুলিতে। কিন্তু বাস্তব সত্য হচ্ছে বিগত কয়েক মাস ধরে পশ্চিমবাংলার বিভিন্ন জেলাতে বামপন্থীদের সভা সমাবেশে যেভাবে জনসমাগম হচ্ছে তাতে এটা স্পষ্ট হয়েছে যে বামপন্থীরা নীরবে বাড়ছে। তুলনায় বিজেপি দল তার গোষ্ঠীদ্বন্দ্বে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ছে। প্রতিদিন বিকেলে…

আরও পড়ুন
অন্যান্য কলকাতা 

Hike Price: জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া পিঁয়াজ হাফ সেঞ্চুরির পথে, ডিম মুরগির মাংস দাম বেড়েই চলেছে, সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই!

সেখ ইবাদুল ইসলাম: গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সাধারণ মানুষের স্বার্থে সরকার পরিচালিত হয়। কিন্তু ইদানিং লক্ষ্য করা যাচ্ছে সরকার পরিচালিত হচ্ছে ব্যবসায়ীদের স্বার্থে। দুঃখের হলেও সত্য পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি এই রাজ্যের সাধারণ মানুষের আস্থা সবচেয়ে বেশি ছিল কারণ তিনি নিম্নবিত্ত পরিবার থেকে উঠে এসে রাজ্যের মুখ্যমন্ত্রীর কুরসিতে বসেছেন তবে ইদানিং যেন মনে করা হচ্ছে তিনিও আদানি আম্বানিদের খপ্পরে পড়েছেন। ক্ষমতায় আসার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির রুখতে তৈরি করেছিলেন টাস্ক ফোর্স। এই সংস্থার কাজ ছিল জিনিসপত্রের মূল্যবৃদ্ধিকে নিয়ন্ত্রণ করা কিন্তু সেই টাস্ক ফোর্স এর আদৌ কোন অস্তিত্ব…

আরও পড়ুন
জেলা 

AKM Farhad : সে দিন এক জনপ্রতিনিধিকে যেমন দেখলাম

এস এম শামসুদ্দিন : একজন জনপ্রতিনিধি কেমন হবেন ,কেমন হওয়াকে মানুষ পছন্দ করেন এমন জিজ্ঞাসা প্রত্যেকটা নাগরিকের কাছেই গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা । আমাদের কাছে তো বটেই । বহুদিনের ইচ্ছেকে সম্বল করে সেদিন আমি এবং প্রাবন্ধিক সাংবাদিক শিক্ষক এবং বাংলার জনরব নিউজ পোর্টালের সাম্মানিক সম্পাদক সেখ ইবাদুল ইসলামকে সঙ্গে নিয়ে হাজির হয়েছিলাম উত্তর ২৪ পরগনার জেলা পরিষদের বন ও বনভূমি সংরক্ষণ দপ্তরের কর্মাধক্ষ এ কে এম ফারহাদ সাহেবের নিউ টাউন আলিয়া ইউনিভার্সিটির সন্নিকটে তাঁর বাড়িতে । তখন বেলা মধ্যগগনে ।একের পর এক নানান মানুষ আসছেন ,উভয় সম্প্রদায়ের মানুষ। ফুরফুরা শরীফের দাদা হুজুর…

আরও পড়ুন
কলকাতা 

Partha Chatterjee: পার্থ চট্টোপাধ্যায় অভিযুক্ত হিসেবে যা বলছেন তার পাল্টা প্রতিক্রিয়া দিয়ে তৃণমূল মুখপাত্র কার সুবিধা করছেন ? তৃণমূল নেত্রী একটু ভাবুন! নেপথ্যে রহস্য কী?

বাংলার জনরব ডেস্ক :  অর্পিতার বাড়িতে উদ্ধার হওয়া টাকা কার? সংবাদিকদের এই প্রশ্নের উত্তরে পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, তাঁর টাকা নেই। কার টাকা ? এই উত্তরে তিনি বলেন,সময় বলবে। পার্থের এই বক্তব্য প্রচার হওয়ার পরেই তৃনমূল মুখপাত্র কুণাল ঘোষ এই বিষয়ে পাল্টা প্রশ্ন, ‘‘তাঁর টাকা নেই, এ কথা এতদিন বলেননি কেন পার্থ?’’ শান্তিনিকেতনের ‘অপা’ নামের বাড়ি নিয়েও পার্থকে কটাক্ষ করলেন কুণাল। পার্থকে বিঁধে কুণাল বলেছেন, ‘‘পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে দলের একটা সিদ্ধান্ত হয়ে গিয়েছে। প্রথম যখন সুযোগ পেলেন, তখন চক্রান্ত, নির্দোষ বললেন না। হঠাৎ গত দু-তিন দিন ধরে তিনি চক্রান্ত, আমার টাকা…

আরও পড়ুন
দেশ 

Modi-Mamata: আগষ্টের প্রথম সপ্তাহে দিল্লীতে মোদী- মমতার একান্তে বৈঠক !

বাংলার জনরব ডেস্ক : আগষ্ট মাসের প্রথম সপ্তাহে মোদি মমতা বৈঠক হতে চলেছে। ৬ আগষ্ট উপরাষ্ট্রপতি নির্বাচনের পরের দিন ৭ আগষ্ট নীতি আয়োগের পরিচালন পরিষদের বৈঠকে যোগ দিতে নয়াদিল্লি আসার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজনৈতিক সূত্রে এই সম্ভাবনার কথা জানা গিয়েছে। এই বৈঠকে মুখ্যমন্ত্রী যোগ দেবেন বলে জানা গেছে। বৈঠকের পর প্রধানমন্ত্রীর সঙ্গে একান্তে কথা বলতে পারেন মমতা বলে সূত্রের খবর। মমতা বন্দ্যোপাধ্যায় কবে দিল্লি আসছেন তা নিয়ে নিশ্চিত হওয়া না গেলেও ৬ তারিখের মধ্যেই তাঁর দিল্লি পৌঁছনোর সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর বাসভবনে মমতার পৃথক বৈঠক হবে…

আরও পড়ুন
কলকাতা 

Mamata Banerjee: “বিচারব্যবস্থা এত ঠুনকো নয় যে ওই মন্তব্যে ভেঙে পড়বে’’ মমতার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা খারিজ করে বলল হাইকোর্ট

বাংলার জনরব ডেস্ক : মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আনা আদালত অবমাননা মামলা আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। গতকাল সোমবার রাজ্য সরকারের বঙ্গভূষণ ও বঙ্গবিভূষণ প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিল্প মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে  ভুবেনেশ্বরের এমস নিয়ে যাওয়া নিয়ে বিজেপির হাত রয়েছে বলে মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তা নিয়েই আজ মঙ্গলবার কলকাতা হাইকোর্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করার জন্য আবেদন করা হয় করেন বিজেপি নেতা ও আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি। আর এই আবেদন তৎক্ষণাৎ খারিজ করে দিয়ে বিচারপতি বিবেক চৌধুরী বলেন,‘‘আমি মনে করি বিচারব্যবস্থা এত ঠুনকো…

আরও পড়ুন