জেলা 

Death:পানিহাটির দণ্ড মহোৎসবে ভিড়ের চাপে অসুস্থ হয়ে মৃত তিন, আহত অনেক, ঘটনায় শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

বাংলার জনরব ডেস্ক : আজ রবিবার উত্তর ২৪ পরগনার পানিহাটিতে দণ্ড মহোৎসব মেলায় ভিড়ের চাপে অসুস্থ হয়ে মৃত্যু হল তিন জনের। অসুস্থ হয়ে পড়লেন অনেকে। পানিহাটিতে ৫০০ বছরের বেশি প্রাচীন এই মেলা। পানিহাটির দণ্ড মহোৎসব তলায় প্রতি বছর এই অনুষ্ঠান হয়। কথিত আছে, মহাপ্রভু এখানে চিঁড়ে খেয়েছিলেন। সেই ঘটনাকে স্মরণ করেই এই মেলা শুরু হয়। এ বারের দণ্ড মহোৎসব ৫০৬তম। করোনার জন্য বছর দুয়েক এই মেলা বন্ধ ছিল। এ বার বরাবরের মতো মেলার আয়োজন করে পানিহাটি পুরসভা। সেখানে বহু মানুষ ভিড় জমিয়েছিলেন রবিবার। ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়েন কয়েক জন।…

আরও পড়ুন
কলকাতা 

Mamata Banerjee: হিংসাত্মক ঘটনা বরদাস্ত করব না! হাওড়ার ঘটনা কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতার

বাংলার জনরব ডেস্ক : গত তিন দিন ধরে চলা হাওড়ার জেলার বিভিন্ন প্রান্তে  অবরোধ কর্মসূচি নিয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোনও রকম হিংসাত্মক ঘটনা বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। নূপুর শর্মার বিতর্কিত মন্তব্য এবং তৎপরবর্তী ঘটনাপ্রবাহে গত দু’দিন ধরে অগ্নিগর্ভ হাওড়ার বিস্তীর্ণ অঞ্চল। অশান্তি ঠেকাতে ইতিমধ্যেই ১৪৪ ধারা জারি করা হয়েছে উত্তেজনাপ্রবণ এলাকাগুলিতে। সোমবার পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে নবান্ন। আগেও বলেছি, দুদিন ধরে হাওড়ার জনজীবন স্তব্ধ করে হিংসাত্মক ঘটনা ঘটানো হচ্ছে । এর পিছনে কিছু রাজনৈতিক দল আছে এবং তারা দাঙ্গা করাতে…

আরও পড়ুন
কলকাতা 

Bhawanipore Couple Murder Case: ভবানীপুরের শাহ দম্পতি খুনের কিনারা করল কলকাতা পুলিশ, গ্রেফতার দুই, শীঘ্রই ধরা পড়বে মূল অভিযুক্ত আশ্বাস মুখ্যমন্ত্রীর

বাংলার জনরব ডেস্ক : ভবানীপুরের শাহ দম্পতি খুনের তিন দিনের মাথায় কিনারা করল কলকাতা পুলিশ। জানা গেছে তদন্তে নেমে কলকাতা পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে।পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে। এক আত্মীয়কে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে তদন্ত এগোচ্ছিল। আর্থিক লেনদন সংক্রান্ত সমস্যার কারণেই খুন হয়েছেন ভবানীপুরের শাহ দম্পতি, প্রাথমিক ভাবে এমনটাই মনে করছে পুলিশ। অভিযুক্তরা টাকার বিনিময়ে খুন করেছিল বলেও পুলিশ মনে করছে। তবে এখনও মূল চক্রী অধরা বলেও পুলিশ সূত্রে খবর। পুলিশ সূত্রে খবর, ধৃতেরা মৃত দম্পতির পূর্বপরিচিত। বুধবার সারা রাত আটকে রেখে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ।…

আরও পড়ুন
কলকাতা 

Roddur Roy: মমতা-অভিষেককে নিয়ে কুরুচিকর মন্তব্য করার দায়ে গোয়া থেকে গ্রেফতার করা হল রোদ্দূর রায়কে

বাংলার জনরব ডেস্ক : আজ মঙ্গলবার দুপুরে গোয়া থেকে গ্রেফতার করা হল মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অশ্লীল মন্তব্য করার দায়ে ইউটিউবার রোদ্দূর রায়কে। গ্রেফতার করল কলকাতা পুলিশ। প্রসঙ্গত, গায়ক রূপঙ্কর এবং অকালপ্রয়াত কেকে-কে নিয়ে রোদ্দূর (তিনি নিজের নামের এই বানানই লেখেন। ‘রোদ্দূর’। ‘রোদ্দুর’ নয়) সম্প্রতি একটি ফেসবুক লাইভ করেন। সেখানে তিনি রূপঙ্করের পাশাপাশিই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন। কটূক্তি করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম-সহ কলকাতার পুলিশ কমিশনার এবং রাজ্যের পুলিশ-প্রশাসন সম্পর্কেও। ওই ফেসবুক লাইভের বক্তব্য নিয়েই তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয় গত…

আরও পড়ুন
কলকাতা 

Paresh Adhikari: উত্তরবঙ্গ সফররত মুখ্যমন্ত্রীর কোনও কর্মসূচিতেই ডাক পাননি পরেশ, নেপথ্যে রহস্য কী ?

বাংলার জনরব ডেস্ক : হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অনুরোধ মেনে কী সত্যিই শিক্ষামন্ত্রী প্রতি পরেশ অধিকারীকে মন্ত্রীসভা থেকে সরানো হচ্ছে ! স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে বেআইনিভাবে শিক্ষকতার চাকরিতে নিয়োগ হওয়ার জন্য পরেশের মেয়ে অঙ্কিতা অধিকারীকে বরখাস্ত করেছিল হাইকোর্ট । একইসঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে মন্ত্রীসভা থেকে সরিয়ে দেওয়ার জন্য রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করেছিলেন । এরপর থেকেই যে কয়েকবার রাজ্য মন্ত্রীসভার বৈঠক হয়েছে সেখানে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী যোগ দেননি । অথচ প্রতিটি মন্ত্রীসভার বৈঠকে তিনি যোগ দিতেন । এদিকে উত্তরবঙ্গ সফররত মুখ্যমন্ত্রীর কোনো কর্মসূতিতে ডাক…

আরও পড়ুন
কলকাতা 

CM Mamata Banerjee as Chancellor: পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত স্বাস্থ্য, কৃষি,প্রাণী এবং মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয় সহ সব বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে মুখ্যমন্ত্রীর নাম প্রস্তাবে অনুমোদন মন্ত্রিসভার

বাংলার জনরব ডেস্ক : আনুষ্ঠানিকভাবে রাজ্যের সব সরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নামে সিলমোহর দিল রাজ্য মন্ত্রীসভা । আজ সোমবার রাজ্য মন্ত্রীসভার বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে । এর পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য, কৃষি বিশ্ববিদ্যালয়ে, প্রাণী এবং মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসাবেও মুখ্যমন্ত্রীর নাম অনুমোদন পেয়েছে মন্ত্রিসভার। আরও একটি প্রস্তাব পাশ হয়েছে মন্ত্রিসভায়। সেটি হল, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক পদে থাকবেন শিক্ষামন্ত্রী। বর্তমানে রাজ্যপালই রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়গুলির আচার্য। কিন্তু সম্প্রতি সেই পুরনো নিয়ম বদলে মুখ্যমন্ত্রীকে আচার্য করার প্রস্তাব সুপারিশ করেছিল মন্ত্রিসভার একটি কমিটি। তবে সোমবার মন্ত্রিসভার অনুমোদন পেলেও বিষয়টি আইনে পরিণত হতে…

আরও পড়ুন
দেশ 

Char Dham Yatra: উত্তরকাশীতে বাস দুর্ঘটনায় মৃত্যু অন্তত ২২ পুণ্যার্থীর, যমুনোত্রীর পথে দুর্ঘটনা

বাংলার জনরব ডেস্ক : উত্তরাখণ্ডের উত্তর কাশির কাছে তীর্থ যাত্রীদের বাস দুর্ঘটনায় ২২ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। এই ভয়াবহ বাস দুর্ঘটনার গভীর শোক ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । The Prime Minister has announced an ex-gratia of Rs. 2 lakh each from PMNRF for the next of kin of those who lost their lives in the accident in Uttarakhand. The injured would be given Rs. 50,000 each. — PMO India (@PMOIndia) June 5, 2022 জানা গেছে,মধ্যপ্রদেশের পান্না জেলা থেকে ৩০ জন তীর্থযাত্রী নিয়ে…

আরও পড়ুন
কলকাতা 

Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময়ের কর্মক্ষেত্র, সেই মন্মথনাথ স্কুলকে বাংলা থেকে ইংরেজি মাধ্যম করছে সরকার

বাংলার জনরব ডেস্ক : রাজনীতির জীবনের শুরুতে কলকাতার চেয় প্রাথমিক বিদ্যালয় শিক্ষকতা করতেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রাথমিক বিদ্যালয়টি ইংরেজি মাধ্যম করার উদ্যোগ নিয়েছে শিক্ষা দপ্তর। ভবানীপুরের মন্মথনাথ নন্দন বয়েজ অ্যান্ড গার্লস স্কুলে শিক্ষকতা করতেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর বিধানসভার অন্তর্গত কলকাতা পুরসভার ৭১ নম্বর ওয়ার্ডের ওই সরকারি প্রাথমিক স্কুলটি একটি ভাড়া বাড়িতে চলত। সম্প্রতি এলাকাবাসী জানতে পারে, বাড়ির মালিক স্কুলবাড়িটি ভেঙে এক প্রোমোটারের হাতে তুলে দিতে চাইছেন। তাঁদের মধ্যে আলোচনাও অনেক দূর এগিয়ে গিয়েছে। স্কুলবাড়ি ভেঙে প্রোমোটিং করার কথা জানতে পেরে বিষয়টিতে হস্তক্ষেপ করেন ৭১ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা বাবলু…

আরও পড়ুন
জেলা 

Mamata Banerjee : কামারকুন্ডু রেলওয়ে ফ্লাইওভারের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বরুণ দাস, সিঙ্গুর: আজ শুক্রবার ৩রা জুন খবরের শিরোনামে বহু স্মৃতিবিজড়িত সেই সিঙ্গুর। তৎকালীন বামফ্রন্ট সরকারের টাটা ন্যানো শিল্পের জন্য কৃষি জমি আন্দোলন এর মধ্যে দিয়ে বামফ্রন্ট সরকারের পতন ঘটিয়ে তৃনমূল সরকারের উত্থান, মাঝে বহু বছর কেটে গেছে। কামারকুন্ডু রেলস্টেশন এর উপর নবনির্মিত ফ্লাইওভারের ছবি আজ সেই সিঙ্গুরের বাজিমেলিয়া হসপিটাল মাঠে পা রাখলেন তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।তৃনমূল সরকার আসার আগে থেকেই হুগলী জেলার বৈদ্যবাটি, তারকেশ্বর, চাঁপাডাঙ্গা যাবার মাঝে কামারকুন্ডু স্টেশনের লেবেল ক্রসিং, এর ফলে যানচলাচল ব্যাহত হত। রাজ্যে সরকারের সহযোগিতায় এবং সিঙ্গুর এর বিধায়ক তথা রাজ্যের শ্রমমন্ত্রী বেচারাম মান্না ও…

আরও পড়ুন
কলকাতা 

College Admission: এ বছর থেকে অনলাইনের মাধ্যমেই কলেজে ভর্তি, মিলেছে মুখ্যমন্ত্রীর সম্মতি, জানালেন ব্রাত্য বসু

বাংলার জনরব ডেস্ক : রাজ্যের সমস্ত কলেজে ভর্তির জন্য চালু করা অনলাইনের মাধ্যমে রাজ্যের যেকোনো কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যাবে।এ ব্যাপারে মুখ্যমন্ত্রীর অনুমোদন মিলেছে। উপাচার্যদের সঙ্গে বৈঠক শেষে জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এর ফলে বাড়িতে বসেই কোনও পড়ুয়া কলেজে আবেদন করতে পারবেন। এ বছরই কেন্দ্রীয় ভাবে স্নাতক স্তরে ভর্তির জন্য চালু হয়ে যাচ্ছে অনলাইন প্রক্রিয়া। এ জন্য তৈরি করা হবে একটি পোর্টাল। সেই পোর্টাল মারফতই পড়ুয়ারা পছন্দের কলেজে ভর্তির আবেদন করবেন। বৃহস্পতিবার রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে বৈঠকে মিলিত হন ব্রাত্য। সেখানেই শিক্ষামন্ত্রী জানান, কেন্দ্রীয় ভাবে অনলাইনে ভর্তির ব্যাপারে…

আরও পড়ুন