কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

Tribute to Singer KK: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে রবীন্দ্র সদনে গান স্যালুট দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হল গায়ক কৃষ্ণকুমার কুন্নাথকে

রবীন্দ্র সদনে গান স্যালুট দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হল গায়ক কৃষ্ণকুমার কুন্নাথকে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে ফুল দিয়ে গায়ককে শ্রদ্ধা জানান, মমতার পরেই গায়কের কফিনবন্দি দেহে মালা দেন তাঁর স্ত্রী জ্যোতি কৃষ্ণা এবং পুত্র নকুল কৃষ্ণা কুন্নাথ। ছিলেন পরিবারের আরও দুই সদস্য। শ্রদ্ধাজ্ঞাপনের পরই গান স্যালুট দিয়ে শ্রদ্ধা জানানো হয় শিল্পীকে। বুধবার রবীন্দ্র সদনে খুব অল্প সময়ের মধ্যেই শিল্পীকে শ্রদ্ধাজ্ঞাপনের আয়োজন করা হয়েছিল। দুপুরে বাঁকুড়া থেকে ফিরে মমতা জানিয়েছিলেন, বাংলায় রবীন্দ্র সদনেই প্রয়াত শিল্পীদের শ্রদ্ধা জানানো হয়। তাই প্রয়াত গায়ক কেকের মরদেহও এসএসকেএম থেকে রবীন্দ্র সদনেই আনা হবে। এর…

আরও পড়ুন
জেলা 

Mamata Banerjee : ‘‘এই ডিএম এসপিদের সঙ্গেই কাজ করতে হবে, এর থেকে বেশি কিছু আর বললাম না, হাটে হাঁড়িটা ভাঙলাম না’’ বাঁকুড়ার প্রশাসনিক বৈঠকে জেলা সভাধিপতিকে লক্ষ্য করে মুখ্যমন্ত্রী কেন এই মন্তব্য করলেন ? জানতে হলে ক্লিক করুন

বুলবুল চৌধুরী : বাঁকুড়া জেলার প্রশাসনিক বৈঠকের সরাসরি জেলা সভাধিপতিকে ধমক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন কার্যত জেলা সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মুকে হুঁশিয়ারি দিয়ে বলেন হাটে হাঁড়িটা ভাঙলাম না। সম্প্রতি বাঁকুড়া জেলার ডিএম এর সঙ্গে জেলা সভাধিপতির বিতর্ক শুরু হয়। এমনকি জেলার বিভিন্ন প্রান্তে ডিএমের বিরুদ্ধে পোস্টার পরে। সেই প্রসঙ্গে না গিয়ে সরাসরি বাঁকুড়া জেলা সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু কে উদ্দেশ্য করে মঙ্গলবার জেলার প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়  বলেন,‘‘ডিএমের বিরুদ্ধে যদি কূটকচালি কর, আমি সব ভেঙে দেব।’’ সম্প্রতি বাঁকুড়ার জেলাশাসক কে রাধিকা আইয়ারের বিরুদ্ধে সরব হয়েছিলেন জেলার সভাধিপতি। জেলাশাসকের নামে জেলার…

আরও পড়ুন
জেলা 

Duyare Sarkar : মগরাহাটের একতারা অঞ্চল সরাচি অম্বিকা চরণ হাই স্কুলে দুয়ারে সরকার ক্যাম্পে সাধারণ মানুষের উপচে পড়া ভিড়

সেখ আবদুল আজিম:- রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় ২১শে মে ২০২২ থেকে পুনরায় চতুর্থ পর্বের আবারও শুরু হলো দুয়ারে সরকার। সারা রাজ্যের পাশাপাশি মগরাহাট ১নম্বর ব্লক একতারা পঞ্চায়েতের অন্তর্গত সরাচি অম্বিকাচরণ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ পর্যায়ের দুয়ারে সরকার ক্যাম্প। এদিন এই দুয়ারে সরকারে ক্যাম্পে পরিদর্শন করেন মগরাহাট ব্লক১ বি ডিও ফতেমা কাওসার,বিধায়ক মগরাহাট পচিম গিয়াস উদ্দিন মোল্লা,মগরাহাট ১ পঞ্চায়েত সমিতির সভাপতি মিনুফা বেগম,ব্লক১ পঞ্চায়েত সমিতির সহসভাপতি মানবেন্দ্র মন্ডল,ডেপুটি ম্যাজিস্ট্রেট অতুল ঘোষ,জেলা পরিষদ সদস্য মুজিবর রহমান মোল্লা,একতারা অঞ্চলের সভাপতি ফেলুরাম হালদার,পঞ্চায়েত প্রধান মৌসুমী হালদার,অমলেন্দু ঘাটা,উপপ্রধান শম্ভুনাথ হালদার সহ গ্রাম…

আরও পড়ুন
প্রচ্ছদ মুখ্যমন্ত্রীর দরবার 

High Madrasah Examination2022: ঝাল মুড়ি বিক্রেতার মেয়ে হাই মাদ্রাসা পরীক্ষায় প্রথম, উচ্চশিক্ষার জন্য মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন কৃতির

বুলবুল চৌধুরী : মানিক বন্দ্যোপাধ্যায়ের পাশ ফেল গল্পের নায়ক নরেন আত্মহত্যা করেছিল পাশ করেও। অর্থাৎ পাস করার পর একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানের কাছে উচ্চশিক্ষা বিলাসিতা মাত্র সমাজের করুন চিত্রটা তুলে ধরেছিলেন কথাশিল্পী মানিক বন্দ্যোপাধ্যায়। অথচ খবর খবর হয়েছিল নরেন মারা গেছে পাস না করে কিন্তু আসল সত্যটা হল পাস করার পরেও নরেন্দ্রের মরতে হয়েছে। পাস করার চেয়ে আনন্দ তাদের মধ্যে বিরাজ করেছে তার চেয়েও বেশি নিরানন্দ বিরাজ করেছে। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে 2022 সালে হাই মাদ্রাসা পরীক্ষার প্রথম শরিফা খাতুন এর ক্ষেত্রে। 786 নম্বর পেয়ে পশ্চিমবাংলার মধ্যে সে প্রথম…

আরও পড়ুন
জেলা 

Mamata Banerjee: ইটভাটা থেকে পাওয়া রাজস্বের একাংশ নাকি সরকারি কর্মচারীদের ‘পকেটে’ চলে যাচ্ছে অভিযোগ শুনে অগ্নিশর্মা মমতা বন্দ্যোপাধ্যায় কী করলেন?জানতে হলে ক্লিক করুন

বাংলার জনরব ডেস্ক : ইটভাটা থেকে পাওয়া রাজস্বের একাংশ নাকি সরকারি কর্মচারীদের ‘পকেটে’ চলে যাচ্ছে বলে অভিযোগ। সোমবার পুরুলিয়ার প্রশাসনিক বৈঠকে এমনই অভিযোগ উঠতেই রাগে অগ্নিশর্মা হয়ে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার পুরুলিয়া জেলার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর কাছে তৃণমূলের এক নেতা অনুযোগ করেন, স্থানীয় ইটভাটা থেকে যে সরকারি অর্থ আদায় হয়, তার হিসেব পাওয়া যায় না। সেগুলো নাকি কয়েক জন পকেটে পুরছেন। অভিযোগ উঠতেই মুখ্যমন্ত্রীর প্রশ্ন করেন জেলা শাসককে। উদ্বেগের গলায় মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, ‘‘ডিএম শুনতে পাচ্ছো? এগুলো কিন্তু তৃণমূল করেনি। করছে প্রশাসনের নীচের তলার কর্মীরা।’’ এর পরই তাঁর…

আরও পড়ুন
কলকাতা 

Teacher and Non-teaching Staff : মমতা সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত! শিক্ষক ও শিক্ষাকর্মীরা পিএফ সংক্রান্ত যাবতীয় তথ্য এক ক্লিকেই জানতে পারবেন, স্বচ্ছতা ও রাজনৈতিক মুক্ত করার উদ্দেশ্যেই নবান্নের এই সিদ্ধান্ত!

বাংলার জনরব ডেস্ক : এবার এক ক্লিকে প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত সব তথ্য জানতে পারবে রাজ্যের সমস্ত সরকারি স্কুলের শিক্ষক ও শিক্ষা কর্মীরা।  সম্প্রতি ‘অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ইনস্পেক্টর অব স্কুলস’-এর তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। নতুন এই পোর্টাল এর মাধ্যমে  শিক্ষক ও শিক্ষাকর্মীরা কম্পিউটার বা মোবাইল ফোনে একটি ক্লিক করলেই তাদের পিএফ সংক্রান্ত যাবতীয় তথ্য হাতে পেয়ে যাবেন। কোথাও কোনও সমস্যা থাকলে তা তাঁরা অনলাইনেই মিটিয়ে ফেলতে পারবেন। নতুন এই পরিষেবার জন্য একটি পোর্টাল তৈরি হয়েছে, যেখানে পিএফ সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে। সঙ্গে পিএফ সংক্রান্ত…

আরও পড়ুন
কলকাতা 

‘ন্যায় বিচারের দাবীতে রাস্তায় আন্দোলন চলবে, একই সঙ্গে চলবে আইনি লড়াই ‘বাংলার জনরব’ র ইউটিউব লাইভ অনুষ্ঠানে কলেজ সার্ভিস কমিশনের মেধা তালিকায় থাকা বঞ্চিতদের পক্ষে দাবি করলেন প্রিয়াঙ্কা – হিমাদ্রি – ক্ষুদিরাম ও বিনয়

বুলবুল চৌধুরী : ন্যায় বিচারের দাবীতে রাস্তায় আন্দোলন চলবেই একই সঙ্গে চলবে আইনি লড়াই । স্কুল সার্ভিস কমিশনের পর এবার কলেজ সার্ভিস কমিশন এর মেধা তালিকায় থাকা বঞ্চিতদের পক্ষে এমনই দাবি করলেন প্রিয়াঙ্কা কুন্ডু, হিমাদ্রি মন্ডল, বিনয় কৃষ্ণ পাল ও ক্ষুদিরাম চক্রবর্তী। গত ২৭ মে শুক্রবার বাংলার জনরব এর ইউটিউব চ্যানেলের লাইভ অনুষ্ঠানে যোগ দিয়ে দৃঢ় কন্ঠে এই দাবি জানালেন মেধা তালিকায় থাকা বঞ্চিতরা। এদিনের অনুষ্ঠানে সূচনাতেই কলেজ সার্ভিস কমিশন এর মেধা তালিকায় থাকা বঞ্চিতদের মধ্যে হিমাদ্রি মন্ডল বিস্তারিত আন্দোলনের প্রেক্ষাপট বর্ণনা করেন। এরপর বিনয় কৃষ্ণ পাল ইউজিসির নিয়মাবলী থেকে…

আরও পড়ুন
কলকাতা 

TMC : সমীক্ষার কাজ শেষ পর্যায়ে, বিধায়কদের রিপোর্ট জমা পড়েছে খুব শীঘ্রই ঘোষিত হবে তৃণমূলের ব্লক সভাপতিদের নাম! কারা অগ্রাধিকার পাবেন? জানতে হলে ক্লিক করুন

বাংলার জনরব ডেস্ক : শাসকদলের ব্লক স্তরের নেতাদের বিভিন্ন কাজকর্ম নিয়ে প্রাথমিক সমীক্ষার কাজ শেষ হয়েছে। বিধায়কদের দেওয়া প্রাথমিক রিপোর্ট তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর কাছে জমা পড়েছে বলে জানা গেছে। এবার সেই রিপোর্ট কতটা সত্য এবং কতটা মিথ্যা তা খতিয়ে দেখা হচ্ছে। অনেক সময় বিধায়ক এবং ব্লক সভাপতি যৌথভাবে বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে পড়লে তৃণমূল নেতৃত্বের কাছে খবর আছে। তাই বিধায়কদের রিপোর্ট পাওয়ার পর এবার এক বেসরকারি সংস্থার মাধ্যমে ব্লক সভাপতি দের হাল-হকিকত সম্পর্কে বিস্তারিত সমীক্ষার কাজ চলছে। এই সমীক্ষার কাজ সম্ভবত মে মাসের মধ্যে শেষ…

আরও পড়ুন
কলকাতা 

Nirmal Maji:কলকাতা মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হলো নির্মল মাজিকে, বিজ্ঞপ্তি প্রকাশ করে জানালো নবান্ন

বাংলার জনরব ডেস্ক : কলকাতা মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে নির্মল মাজিকে সরিয়ে দেওয়া হলো। আজ নবান্ন থেকে এক বিজ্ঞপ্তি জারি করে নির্মল মাঝির জায়গায় আর এক তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায় কে চেয়ারম্যান করা হয়েছে। সুদীপ্ত বাবুর শ্রীরামপুর বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত বিধায়ক। তবে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি বিধায়ক নির্মল মাজিকে কেন ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তার কোনো ব্যাখ্যা বিজ্ঞপ্তিতে দেওয়া হয়নি। উলুবেড়িয়া উত্তরের বিধায়ক নির্মলের নাম ইতিমধ্যেই বহু বিতর্কে জড়িয়েছে। তবে নবান্ন নির্মলকে অপসারণের কোনও কারণ ব্যাখ্যা করেনি। একটি ১০ লাইনের নির্দেশিকা জারি…

আরও পড়ুন
কলকাতা 

Chancellor of Universities: রাজ্যপাল নন, এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আচার্য করার প্রস্তাব পাশ মন্ত্রী সভার,খুব শীঘ্রই বিধানসভায় বিল আনা হবে

বাংলার জনরব ডেস্ক : রাজ্যপাল নন এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্ববিদ্যালয়গুলির আচার্য করতে চেয়ে আনা প্রস্তাবে সিলমোহর দিল মন্ত্রিসভা। শীঘ্রই মুখ্যমন্ত্রীকে বিশ্ববিদ্যালয়গুলির আচার্য করতে চেয়ে বিধানসভায় বিল আনতে চলেছে সরকার। শুক্রবার এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ‘‘মন্ত্রিসভায় সর্বসম্মতিক্রমে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, পশ্চিমবঙ্গের সরকারি যত বিশ্ববিদ্যালয় আছে তার আচার্য পদে রাজ্যপালের পরিবর্তে মুখ্যমন্ত্রীকে আচার্য করতে চেয়ে বিধানসভায় বিল আনবে সরকার।’ বস্তুত, বিভিন্ন বিষয়ে রাজ্যপাল এবং সরকারের সঙ্ঘাত পশ্চিমবঙ্গে নতুন নয়। শিক্ষাক্ষেত্রেও এই সঙ্ঘাত বারবার চরমে পৌঁছেছে। এমন ঘটনা প্রকাশ্যে এসেছে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে রাজ্যপাল বৈঠক করতে চাইলেও উপাচার্যরা…

আরও পড়ুন