দেশ 

CJP News: দেশের জন্য বিপদজনক এবার বন্ধ হল ককরোচ জনতা পার্টির ওয়েবসাইট, মুখ খুললেন কমেডিয়ান বীর দাসও

ভারতে আর খোলা যাচ্ছে না Cockroach Janta Party-র (CJP) ওয়েবসাইট। সংস্থার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলির নিয়ন্ত্রণও কেড়ে নেওয়া হয়েছে বলে দাবি প্রতিষ্ঠাতা অভিজিৎ ডিপকে-র। NEET প্রশ্নফাঁস কাণ্ডে কেন্দ্রী শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি তুলেছিল CJP. আর তার পরই তাদের ওয়েবসাইটটি ভারতে ‘নিষিদ্ধ’ করে দেওয়া হয়েছে বলে দাবি অভিজিতের। (Cockroach Janta Party)। দু’দিন আগে CJP-র X হ্যান্ডলটি প্রথমে ভারতে খোলা বন্ধ হয়ে যায়। তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিতে যেতেও সমস্যা হচ্ছিল। এমনকি অভিজিতের ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও হ্যাক করে নেওয়া হয়েছে বলে অভিযোগ সামনে আসে। আর সেই আবহেই শনিবার ভারতে CJP-র ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে না।…

আরও পড়ুন
দেশ 

ককরোজ জনতা পার্টির এক্স হ্যান্ডেল ব্লক করা নিয়ে কেন্দ্রকে তোপ মহুয়া ও শশীর

ককরোচ জনতা পার্টি সোশ্যাল মিডিয়ায় পথ চলার শুরু করার সঙ্গে সঙ্গে বিপত্তি ঘটিয়েছে। এত মানুষ এই ককরোচ জনতা পার্টির সোশ্যাল মিডিয়ার সঙ্গে জেদেরকে জুড়ে দিয়েছেন তাতে অশনি সংকেত দেখতে পাচ্ছে কেন্দ্র সরকার। তাই এই পার্টির টুইটার হ্যান্ডেল ব্লক করা হয়েছে। সংবাদমাধ্যমের খবর থেকে জানা যাচ্ছে কেন্দ্র সরকারের নির্দেশে নাকি এই কাজ করা হয়েছে। গোয়েন্দারা বলছেন এই পার্টিটা জাতীয় সুরক্ষার পক্ষে বিপদজনক সেজন্যেই এই সংগঠনের টুইটার হ্যান্ডেল ব্লক করা হয়েছে। আর কেন্দ্রের এই পদক্ষেপের বিরুদ্ধে এবার মুখ খুলেছেন দেশের দুই জনপ্রিয় সাংসদ মহুয়া মৈত্র ও শশী থারুর।তাঁদের সাফ কথা, এই ‘পার্টি’…

আরও পড়ুন
দেশ 

শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসাবে বাংলাকে উন্নতির শিখরে পৌঁছাবেন : রাজনাথ সিং

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার দিল্লি সফরে শুভেন্দু অধিকারী। শুক্রবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করেন তিনি। সোশাল মিডিয়ায় নিজেই সেই ছবি শেয়ার করেন রাজনাথ সিং। সোশাল মিডিয়ায় রাজনাথ সিং লেখেন, “বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা হল। রাজনৈতিক অভিজ্ঞতায় ভরপুর একজন ব্যক্তি তিনি। শুভেন্দু বাংলাকে উন্নতির শিখরে পৌঁছনোর লক্ষ্যে কাজ করবেন বলেই আমি আত্মবিশ্বাসী।” কী কথা হয়েছে দু’জনের তা অবশ্য এখনও জানা যায়নি। বৃহস্পতিবার দুর্গাপুরের প্রশাসনিক বৈঠক সেরে দিল্লির উদ্দেশে রওনা দেন তিনি। রাতে পৌঁছেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন। প্রায় ৪৫ মিনিট ধরে বৈঠক করেন। সম্ভবত…

আরও পড়ুন
দেশ 

নিট প্রশ্নের জন্য গঠিত প্যানেলের সদস্যদের সন্দেহের তালিকায় রেখে তদন্ত করছে সিবিআই, আরো গ্রেফতারির সম্ভাবনা!

বিশেষ প্রতিনিধি : এবার নিট প্রশ্ন করার জন্য যে প্যানেল গঠন করা হয়েছিল সেই প্যানেলের সমস্ত সদস্যকে সন্দেহের তালিকায় রেখে তদন্ত শুরু করল সিবিআই। হিন্দুস্তান টাইমস-কে সিবিআইয়ের এক সূত্র জানিয়েছে, প্রশ্ন তৈরি করার জন্য যে কমিটি গঠন করা হয়েছিল, সেই কমিটিতে কারা কারা ছিলেন, তাঁদের ভূমিকা কী ছিল, এ বার সব কিছু খতিয়ে দেখা হবে। সন্দেহ করা হচ্ছে, ওই প্যানেলের অনেকেই এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন। দুই শিক্ষকের গ্রেফতারির পর গোটা প্যানেলকেই এ বার তদন্তের আওতায় নিয়ে আসা হতে পারে বলে সূত্রের খবর। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ওই সূত্র আরও জানিয়েছে…

আরও পড়ুন
দেশ 

রাহুলের চাপে তেলেঙ্গানা পুলিশের তৎপরতা শেষ পর্যন্ত আত্মসমর্পণ করলেন ধর্ষণ মামলায় অভিযুক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পুত্র!

বিশেষ প্রতিনিধি : ঘটনাটা ঘটেছিল গত বছর ডিসেম্বর মাসে। হায়দ্রাবাদের এক ফার্ম হাউসে এক ধনী ব্যবসায়ীর একমাত্র কন্যা ধর্ষণ করেছিল কেন্দ্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পুত্র। মন্ত্রীর নাম বান্দী সঞ্জয় কুমার আর তার ছেলের নাম বান্দি ভগিরথ। ভগিরথের বিরুদ্ধে ১৭ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল আর সেই অভিযোগ কে ধীরে দীর্ঘ পাঁচ মাস ধরে লুকোচুরি খেলেছে কংগ্রেস শাসিত তেলেঙ্গানার পুলিশ এবং ধর্ষণ কারীর মধ্যে। কয়েকদিন আগে তেলেঙ্গানার সফরে গিয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে মঞ্চে বসিয়ে মিটিং ও করেছিলেন অথচ এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলের বিরুদ্ধে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ নিয়ে…

আরও পড়ুন
দেশ 

রাজধানী এক্সপ্রেসের দুটি কামরায় ভয়াবহ আগুন!

কেরলের তিরুঅনন্তপুরম থেকে দিল্লিগামী হজ়রত নিজ়ামউদ্দিন এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড। রবিবার ভোর সওয়া ৫টা নাগাদ ট্রেনের একটি কামরায় আগুন লাগে। পরে সেই আগুন আরও একটি কামরায় ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, দু’টি কামরাই আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে। রেল সূত্রে খবর, অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে কোটা রেল ডিভিশনের অন্তর্গত লুনি এবং আলট রেলস্টেশনের মাঝে। বি ১ কোচে আগুন লেগেছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। সেই কোচ থেকে অন্য একটি কোচেও আগুন ছড়ায়। তবে ওই দুই কামরার সব যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। রেল সূত্রে খবর, ১২৪৩১ তিরুঅনন্তপুরম-হজ়রত নিজ়ামউদ্দিন রাজধানী এক্সপ্রেসের বি ১ কোচে প্রথম…

আরও পড়ুন
দেশ 

রাজস্থানে নিট পরীক্ষার্থীর দেহ উদ্ধার, পরীক্ষা বাতিল হওয়ায় অবসাদে ভুগছিলেন!

রাজস্থানে এক নিট পরীক্ষার্থীর দেহ উদ্ধার হল। বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। এ বছর নিট-ইউজি পরীক্ষা দিয়েছিলেন প্রদীপ মাহিচ নামে ওই তরুণ। প্রসঙ্গত, গত ৩ মে সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা (নিট-ইউজি) হয়। কিন্তু ৭ মে প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি প্রকাশ্যে আসে। হুলস্থুল পড়তেই ১২ মে সেই পরীক্ষা বাতিল বলে ঘোষণা করে পরীক্ষা পরিচালন সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। পরিবারের দাবি, পরীক্ষা নিয়ে খুব আশাবাদী ছিলেন প্রদীপ। পরীক্ষা দিয়ে আসার পরই বাড়িতে জানিয়েছিলেন যে, তিনি ৬৫০ নম্বর পাবেন। কিন্তু পরীক্ষার চার দিনের মাথায় যখন প্রশ্ন ফাঁসের বিষয়টি প্রকাশ্যে আসে,…

আরও পড়ুন
দেশ 

কী ভাবে ‘দুর্নীতির কারখানা’ চালাতেন নিটকাণ্ডের ‘মাথা’ ধৃত রসায়নের অধ্যাপক

বাংলার জনরব ডেস্ক : নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। এই প্রশ্নপত্র ফাঁসের মূল কারিগর মহারাষ্ট্রের লাতুরের বাসিন্দা অধ্যাপক পিভি কুলকার্নি। শুক্রবারই তাঁকে গ্রেফতার করেছে সিবিআই। তদন্তকারীদের সন্দেহ এই অধ্যাপকই প্রশ্নফাঁস কাণ্ডের ‘মাথা’। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, নিটের প্রশ্নপত্র তৈরির যে প্রক্রিয়া, সেই কাজের সঙ্গে কোনও ভাবে যুক্ত ছিলেন পুণের কলেজের অবসরপ্রাপ্ত এই শিক্ষক। তদন্তকারী সূত্রের খবর, ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র প্রশ্নপত্র তৈরির প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকার কারণে সহজেই তাঁর হাতে সেই প্রশ্ন এসেছিল। তবে কী ভাবে যুক্ত ছিলেন, তাঁর ভূমিকাই বা কী ছিল, কী ভাবে গোপন প্রশ্নপত্র অধ্যাপকের…

আরও পড়ুন
দেশ 

প্রবল ঝড়-বৃষ্টিতে লণ্ডভণ্ড উত্তর প্রদেশ! মৃত ৮৯, ঝড়ে উড়িয়ে নিয়ে গেল মানুষকে!

ঝড়বৃষ্টিতে লন্ডভন্ড অযোধ্যা, বারাণসী এবং গাজ়িয়াবাদ-সহ উত্তরপ্রদেশের ৩০ জেলা। কোথাও ৬০-৭০ কিলোমিটার বেগে ঝড়, তার সঙ্গে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। আর এই ঝড়বৃষ্টির কারণে গত ২৪ ঘণ্টায় রাজ্য জুড়ে মৃত্যু হয়েছে ৮৯ জনের। তবে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহত হয়ে হাসপাতালে ভর্তি ৫০ জনেরও বেশি। বরেলীতে ঝড়ে টিনের একটি ছাউনি-সহ এক ব্যক্তিকে ৪৫ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে গিয়ে ১০০ মিটার দূরে ফেলে। গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি। প্রশাসন সূত্রে খবর, ঝড়বৃষ্টির দাপটে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে প্রয়াগরাজ, প্রতাপগড়, ভদোহী, ফতেহপুর, উন্নাও,…

আরও পড়ুন
দেশ 

বিজয়ের পক্ষে ১৪৪ জন বিধায়কের সমর্থন আস্থা ভোটে বিপুল জয়!

বাংলার জনরব ডেস্ক : তামিলনাড়ুর মানুষের মন জয় করেছিলেন অনেক আগেই এবার বিধানসভার ভেতরে আস্থা ভোটের নির্দিষ্ট সংখ্যার চেয়ে অনেক বেশি বিধায়কের সমর্থন পেয়ে জয়লাভ করলেন বিজয় থালাপতি। বুধবার তামিলনাড়ুর বিধানসভায় আস্থাভোট হয়। ভোটের ফলে দেখা যায় বিজয়ের নেতৃত্বাধীন সরকার ১৪৪ জন বিধায়কের সমর্থন পেয়েছে, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় জাদুসংখ্যা বা ম্যাজিক ফিগারের (১১৮) তুলনায় অনেকটাই বেশি। টিভিকে-র জোটসঙ্গী কংগ্রেস, সিপিএম, সিপিআই, ভিসিকে, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের বিধায়কেরা স্বাভাবিক ভাবেই আস্থাভোটে সরকারের পক্ষে ভোট দেন। ভোটাভুটির আগেই বিধানসভা কক্ষ ত্যাগ করেন এমকে স্ট্যালিনের দল ডিএমকে-র ৫৯ জন বিধায়ক। ইকে…

আরও পড়ুন