দেশ 

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীকে গদি ছাড়তেই হবে দিল্লির যন্তর মন্তরে বিশাল সমাবেশে দাবি জানালককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে পদ ছাড়তেই হবে। দিল্লির যন্তরমন্তরে শনিবার দাঁড়িয়ে এমনই দাবি করলেন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তিনি জানালেন, আরশোলারা ভয় পায় না। তারা মরেও না। তাই লড়াই চলবে। তিনি বলেন, ‘‘আমি এখানে এসেছি সেই সব ভাই-বোনদের জন্য, যারা এখনও স্কুলে পড়ে।’’ শনিবার যন্তরমন্তরে ‘ককরোচ’ দলের কর্মসূচি করার অনুমতি দিয়েছে পুলিশ। নিট কেলেঙ্কারিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে সেখানে প্রতিবাদে শামিল হয়েছেন সমর্থকেরা। যদিও সিজেপি জানিয়েছিল, অনুমতি না মিললেও শান্তিপূর্ণ ভাবে জমায়েত করবেন তাঁরা। সে জন্য সমর্থকদের জাতীয় পতাকা এবং বই হাতে সেখানে পৌঁছোনোর ডাকও দেয় সংগঠন।…

আরও পড়ুন
দেশ 

বেআইনিভাবে বাংলাদেশিদের আশ্রয় দেওয়ার জন্য গ্রেফতার দিল্লির হোটেল মালিক!

দিল্লির মালবীয় নগরে অগ্নিকাণ্ডের ঘটনায় এ বার সংশ্লিষ্ট হোটেলের মালিক লভকেশ বজাজের বিরুদ্ধে আন্তর্জাতিক মানব পাচার চক্রে জড়িত থাকার অভিযোগ প্রকাশ্যে এল। শনিবার দিল্লি পুলিশ জানিয়েছে, লভকেশ অর্থের বিনিময়ে বাংলাদেশি নাগরিকদের তাঁর বাসভবনে আশ্রয় দিতেন এবং জাল ভারতীয় পরিচয়পত্র (আধার ও পাসপোর্ট) পেতে সহায়তা করতেন বলেও অভিযোগ! এ বিষয়ে সুনির্দিষ্ট ভাবে দুই বাংলাদেশি নাগরিকের কথা জানিয়েছে দিল্লি পুলিশ। অভিযোগ, লভকেশ তাঁদের নিজের হোটেলে আশ্রয় দিয়েছিলেন এবং তাঁর বাড়ির ঠিকানা ব্যবহার করে ভারতীয় পরিচয়পত্র বানানোর সুযোগ করে দিয়েছিলেন। প্রসঙ্গত, বুধবার সকালে দিল্লির মালবীয় নগরের হাউস রানি এলাকায় ফ্লোরিজ় স্টেজেস হোটেলে ভয়াবহ…

আরও পড়ুন
দেশ 

হিমাচল প্রদেশে ভয়ংকর দুর্ঘটনা, যাত্রীবাহী গাড়ি গভীর খাদে পড়ে মৃত ৮

হিমাচল প্রদেশে ভয়ংকর দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে গিয়ে পড়ল যাত্রীবাহী গাড়ি। ঘটনায় মৃত্যু হয়েছে ৮ জন পর্যটকের। তাঁদের মধ্যে রয়েছে দুই শিশু। দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। পুলিশ সূত্রে খবর, চারচাকা গাড়িটিতে মোট ৮ জন যাত্রী ছিলেন। শনিবার তাঁরা সাচ পাসের উদ্দেশে রওনা দিয়েছিলেন। কিন্তু বৈরাগড়-সাচ পাস-কিলার রোডের কাছে আসতেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ৫০০ ফুট গভীর খাদে গিয়ে পড়ে। বিকট শব্দ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। তড়িঘড়ি সেখানে পৌঁছয় পুলিশ এবং উদ্ধারকারী দল। জানা গিয়েছে, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে আট জনের। মৃতদের মধ্যে রয়েছেন গাড়ির চালক…

আরও পড়ুন
খেলা দেশ 

‘ভারতকে গর্বিত করেছেন ভিনেশ’ সোনা জয়ীকে এশিয়ান গেমস খেলার ছাড়পত্র দিল সুপ্রিম কোর্ট

কুস্তির ম্যাটে নেমে একের পর এক ম্যাচ জিতেছেন। এবার আইনি যুদ্ধেও একের পর এক আদালতে জয়ী ভিনেশ ফোগাট (Vinesh Phogat)। শুক্রবার সুপ্রিম কোর্টে বিচারপতি পি এস নরসিমা এবং বিচারপতি অলোক আরাধের বেঞ্চে ছিল ভিনেশ মামলার শুনানি। দুই বিচারপতির বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, ভারতকে গর্বিত করেছেন ভিনেশ। তাঁকে থামাবে না আদালত। অর্থাৎ আগামী কাল থেকে শুরু হওয়া এশিয়ান গেমস ট্রায়ালে অংশ নিতে ভিনেশের আর কোনও বাধা রইল না। ২০২৪ অলিম্পিকে স্বপ্নভঙ্গের পর কুস্তি থেকে অবসর নেন ভিনেশ। কিন্তু মা হওয়ার মাত্র পাঁচ মাস পরেই তিনি ঘোষণা করেন, কুস্তির ম্যাটে ফিরতে চলেছেন। চলতি…

আরও পড়ুন
দেশ 

কর্মরত প্রাথমিক শিক্ষকদের ২০২৮ সালের ৩১ আগস্টের মধ্যে টেট পাশ করতে হবে নির্দেশ শীর্ষ আদালতের

বাংলার জনরব ডেস্ক :  কর্মরত প্রাথমিক শিক্ষকদের টেট পাশের সময়সীমা বাড়াল সুপ্রিম কোর্ট। জানানো হয়েছে, ২০২৮ সালের ৩১ আগষ্ট মধ্য কর্মরতদের পাশ করতে হবে। তবে যাদের চাকরির আর ৫ বছর বাকি, তাঁদের জন্য প্রযোজ্য নয় এই নির্দেশ। পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে গোটা দেশের প্রায় ৩০ লক্ষেরও বেশি প্রাথমিক শিক্ষকই টেট উত্তীর্ণ নন। কিন্তু আইন অনুযায়ী টেট পাশ বাধ্যতামূলক। সেই সংক্রান্ত একটি মামলায় আগেই সুপ্রিম কোর্ট জানিয়েছিল কর্মরত সকল প্রাথমিক শিক্ষককে টেট পাশ করতে হবে। সেই সময় সাফ জানানো হয়েছিল, নির্দিষ্ট সময়ের মধ্যে পাশ করতে না পারলে ছাড়তে হবে চাকরি। তবে সেক্ষেত্রে…

আরও পড়ুন
দেশ 

“তদন্তে যদি কোনও রকমের অনিয়ম বা দুর্নীতির প্রমাণ মেলে, তবে কেউ রেহাই পাবে না” নিট ইউ জি প্রশ্নপত্র ফাঁস ও সিবিএসই দ্বাদশের বিতর্কিত মূল্যায়ন নিয়ে প্রতিক্রিয়া শিক্ষা মন্ত্রীর

বাংলার জনরব ডেস্ক : নিট ইউ জি প্রশ্নপত্র ফাঁস নিয়ে দেশজুড়ে রাস্তায় নেমেছে যুব সম্প্রদায় অন্যদিকে সিবিএসই এর দ্বাদশ শ্রেণীর মূল্যায়ন নিয়ে ইতিমধ্যেই ছাত্র সমাজে বিক্ষোভ দেখা দিয়েছে। টানা ১৫ দিন ধরে এনে দেশ জুড়ে প্রতিবাদ আন্দোলন হলেও নিরব ছিলেন দেশের শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ১৫ দিন পর অবশেষে তিনি মুখ খুললেন। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসই) দ্বাদশ শ্রেণির পরীক্ষার খাতার প্রতিলিপি দেখানোর ক্ষেত্রে গাফিলতি রয়েছে বলে অভিযোগ। ফলপ্রকাশের পর থেকে সমাজমাধ্যম জুড়ে একের পর এক খাতার প্রতিলিপি নিয়ে নানা অভিযোগে জর্জরিত সিবিএসই। বোর্ডের তরফে বার বার ভরসা রাখার…

আরও পড়ুন
দেশ 

এস আই আর সম্পূর্ণ বৈধ ও সংবিধানসম্মত, তবে ভোটার তালিকায় নাম কাটা গেলে নাগরিকত্ব বাতিল নয়! নির্দেশ সুপ্রিম কোর্টের

এসআইআর (SIR Case) বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের প্রক্রিয়া সম্পূর্ণ বৈধ ও সংবিধানসম্মত। কোথাও কোনও বেআইনি কিছু নেই। বুধবার এই মামলায় সাফ জানিয়ে দেশের শীর্ষ আদালত (Supreme Court)। সেইসঙ্গে প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে, দেশজুড়ে যেভাবে এসআইআরের কাজ চলছিল, তেমনই চলবে। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি বিপুল পাঞ্চোলি জানিয়েছেন, নির্বাচন কমিশনের এসআইআর করার ক্ষমতা রয়েছে। সাধারণ প্রক্রিয়া থেকে আলাদা বলেই শুধুমাত্র একে বেআইনি বলা যায় না।এই রায় নির্বাচন কমিশনের পক্ষে বড়সড় জয় বলেই মত ওয়াকিবহাল মহলের। বিশেষ নিবিড় সংশোধন বেআইনিভাবে করছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে…

আরও পড়ুন
দেশ 

“শান্তিনিকেতন ডিজিটাল মিশন” ত্রিপুরার বিজেপি সরকারের অভিনব কর্মসূচি!

ত্রিপুরার গ্রামবাংলাকে প্রযুক্তির মাধ্যমে আত্মনির্ভর ও আধুনিক করে তোলার লক্ষ্যে শুরু হয়েছে “শান্তিনিকেতন ডিজিটাল মিশন”-এর এক অভিনব মানবিক উদ্যোগ — “AI মা” কর্মসূচী। মহারানী সুদক্ষিণা দেবী ও পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে, রাজ্য সরকারের সহযোগিতায় প্রতিটা গ্রামে একজন করে AI মা (AI MAA) মানুষের কাছে চিকিৎসা আর মমত্ব এক সাথে পৌঁছে দেবে। প্রযুক্তির ব্যবহারে টেলিমেডিসিন থেকে শুরু করে রোবোটিক সার্জারির মতো বিষয় সবই হাতের নাগালে আসার অপেক্ষায়। এই উদ্যোগ সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর Digital India ও Skill India ভাবনার সঙ্গে যুক্ত, যেখানে গ্রামের সাধারণ মানুষও ডিজিটাল পরিষেবার সমান সুযোগ পাবেন।…

আরও পড়ুন
দেশ 

জম্মু ও কাশ্মীরে ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণ করে খুন! এলাকায় ব্যাপক চাঞ্চল্য

জম্মু ও কাশ্মীরে ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণ করে খুন করার অভিযোগ উঠেছে। বাড়ি থেকে ২০০ মিটার দূরত্বেই ওই কিশোরীর দেহ উদ্ধার করেছে পুলিশ। তবে এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। এলাকায় উত্তেজনা রয়েছে। দোষীর শাস্তির দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশের তরফে তাঁদের আশ্বস্ত করা হয়েছে। নিহতের দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলার গালওয়ানপোড়া গ্রামের ওই কিশোরী শনিবার বিকেল থেকে নিখোঁজ ছিল। রবিবার সকালে বাড়ির কাছের মাঠ থেকে তার দেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, কিশোরীকে ধর্ষণ করে খুন করা হয়েছে।…

আরও পড়ুন
দেশ 

প্রকাশ্যে পাঞ্জাবে গুলি করে খুন করা হলো এএসআইকে, তদন্তে পুলিশ

কর্তব্যরত পুলিশ আধিকারিককে প্রকাশ্য রাস্তায় গুলি করে খুন করা হল পাঞ্জাবে। রবিবার সকালে ভয়াবহ এই ঘটনা ঘটেছে অমৃতসরের মজিথায়। জানা গিয়েছে, মৃত ওই পুলিশ আধিকারিক একজন সহকারী সাব ইন্সপেক্টর (ASI), নাম যোগা সিং। কে বা কারা তাঁকে হত্যা করল তার তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ। জানা গিয়েছে, এএসআই যোগা সিং গুরুদাসপুরের বাঙ্গারের ঘনিয়ে গ্রামের বাসিন্দা। তিনি রাজ্য পুলিশের ট্র্যাফিক বিভাগে কর্মরত। রবিবার সকালে নিজের স্কুটারে করে ডিউটিতে যোগ দিতে অমৃতসর যাচ্ছিলেন তিনি। সেই সময় মাজিথা থেকে প্রায় এক কিলোমিটার আগে বাইকে করে আসা দুই অজ্ঞাতপরিচয়…

আরও পড়ুন