কলকাতা 

Kolkata Earthquake : মঙ্গলবার সাত সকালেই ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা

বিশেষ প্রতিনিধি : মঙ্গলবার সকাল ছটা দশ মিনিট নাগাদ কেঁপে উঠল কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। সকালেই ভূমিকম্প রিখটার স্কেলে কোম্পানির মাত্রা ছিল ৫.১। শুধু কলকাতা বা দক্ষিণ বঙ্গ নয় এই কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশ ও ওড়িশাতেও। জাতীয় ভূকম্পন পরিমাপকেন্দ্র বা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, মঙ্গলবার সকাল ৬টা ১০ নাগাদ ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল বঙ্গোপসাগর এবং ৯১ কিলোমিটার গভীরে। জাতীয় ভূকম্পন পরিমাপকেন্দ্র যে ছবি প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূল এবং উপকূল সংলগ্ন অঞ্চলে কম্পন অনূভূত হয়েছে। বাংলাদেশেও পশ্চিম প্রান্তের উপকূলের কিছু অঞ্চলে কম্পন টের…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

Earthquake: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান ও আফগানিস্তান, মৃত আড়াইশো

বাংলার জনরব ডেস্ক : তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান এবং আফগানিস্তান। বুধবার আফগানিস্তানের পূর্বে ভূমিকম্প হয়। যার ধাক্কা পৌঁছয় প্রতিবেশী দেশ পাকিস্তানেও। আফগানিস্তানের বিপর্যয় মোকাবিলা বাহিনী সূত্রে খবর, ভূমিকম্পের জেরে অন্তত ২৫৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বহু। কম্পনের মাত্রা ছিল ৬.১। বেশির ভাগ মানুষের মৃত্যু হয়েছে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে। সেখানে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা আড়াইশোর বেশি। এমনটাই জানিয়েছেন তালিবান প্রশাসনের বিপর্যয় মোকাবিলা দফতরের প্রধান মহম্মদ নাসিম হক্কানি। নানগড়হার এবং খোস্ত এলাকাতেও ভূমিকম্পের জেরে অনেকের মৃত্যু হয়েছে বলে তালিবান প্রশাসন সূত্রে খবর। আমেরিকার ভূ-সর্বেক্ষণ বিভাগ সূত্রে জানা গিয়েছে,…

আরও পড়ুন