দেশ 

ফের ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী দিল্লি সহ উত্তর ভারতের বেশ কয়েকটি রাজ্য

ফের ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী দিল্লি। মঙ্গলবার রাতে কম্পন অনুভূত হল হিমাচল প্রদেশ, পঞ্জাব, হরিয়ানা-সহ উত্তর ভারতের বেশ কয়েকটি রাজ্যে। ভারতের ভূতত্ত্ব সর্বেক্ষণ (ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি) জানায়, কম্পনের মাত্রা ছিল ৪.৯। ভূমিকম্পের উৎসস্থল চামোলি অঞ্চল। জানা গিয়েছে, ভূপৃষ্ঠ থেকে ১৩ কিলোমিটার নীচে কম্পনের উৎস। এর আগে ২৭ জুন ভূমিকম্পে কেঁপে উঠেছিল দিল্লি-সহ উত্তর ভারতের বেশ কয়েকটি অঞ্চল। সে বারে কম্পনের উৎস ছিল আফগানিস্তান। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬. ২।

আরও পড়ুন