কলকাতা 

বিশ্ববিদ্যালয়ে শিক্ষক বদলি ও পিএফ নীতি সংশোধনের বিরুদ্ধে আন্দোলনের পথে ১৬ টি অধ্যাপক সংগঠন

বিশ্ববিদ্যালয় গুলিতে শিক্ষক বদলি ও পিএফ নীতি সংশোধনের প্রতিবাদে যৌথ আন্দোলন ডাক দিল রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সংগঠনগুলি। ১৬ টি অধ্যাপক সংগঠনের পক্ষ থেকে আগামী এক সপ্তাহের মধ্যে রাজ্যপালের কাছে দরবার করা হবে বলে জানা গেছে। আজ কলকাতা প্রেস ক্লাবে এই 16 টি অধ্যাপক সংগঠনের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করা হয় সেখানে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষক ও গবেষকদের বদলি সংক্রান্ত নতুন আইন এবং প্রভিডেন্ট ফান্ডে অভিন্ন নিয়মের প্রস্তাব ঘিরে তীব্র অসন্তোষ দানা বেঁধেছে শিক্ষামহলে। শিক্ষক বদলির বিধান এবং নীতিগত পরিবর্তনের বিরুদ্ধে একজোট হয়ে আইনি লড়াই ও রাজপথের আন্দোলনের হুঙ্কার দিয়েছে প্রায়…

আরও পড়ুন
কলকাতা 

বিপাকে অভিষেক! স্কুল নিয়োগ সংক্রান্ত দুর্নীতির সমস্ত তথ্য সিবিআইকে জানাতে চান পার্থ ঘনিষ্ঠ সন্তু!

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে তাঁর। গ্রেফতারও হয়েছিলেন। সিবিআই ও ইডি, দুই তদন্তকারী সংস্থার চার্জশিটেও নামও রয়েছে। সেই সন্তু গঙ্গোপাধ্যায় চান, দুর্নীতি নিয়ে সিবিআই-কে সব কিছু জানাতে। সিবিআই-কে লেখা এক চিঠিতে তিনি দাবি করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভয়ে নিয়োগ মামলায় আর্থিক লেনদেনের বিষয়ে সবটা তদন্তকারীদের জানাতে পারেননি! বেহালার বাসিন্দা সন্তু পেশায় ব্যবসায়ী। তৃণমূলের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন তিনি। প্রাথমিক নিয়োগ মামলায় পার্থ গ্রেফতার হওয়ার পর থেকেই সিবিআই তদন্তে উঠে আসে সন্তুর নাম। বার বার তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদও করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই দফতরে হাজিরাও দেন তিনি। পরে তাঁর…

আরও পড়ুন
কলকাতা 

জোড়াফুল প্রতীক কার ! ”ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে সম্পত্তি মনে করে শুভেন্দুর কাছে বেচে দিয়েছেন” : কল্যাণ বন্দ্যোপাধ্যায়

তৃণমূল কংগ্রেসের জোড়াফুল প্রতীক (TMC Party Symbol) শেষ পর্যন্ত কার দখলে থাকবে, তা নিয়ে বৈঠক হয়ে গেছে জাতীয় নির্বাচন কমিশনে। শনিবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee) শিবির এবং মমতা বন্দ্যোপাধ্যায় শিবির – দুই পক্ষের সঙ্গেই বৈঠক করে কমিশন। সেই বৈঠক শেষে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তীব্র নিশানা করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। তাঁর স্পষ্ট অভিযোগ, উনি বিজেপির দালাল। নির্বাচন কমিশনের বৈঠক প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রথমেই জানান, ”একটি অন্তর্বর্তী নির্দেশ দিতে পারে নির্বাচন কমিশন। সেটা দেওয়ার পর যা সিদ্ধান্ত নেওয়ার সেটা নেওয়া হবে। তবে আজ আমাদের কাছে নতুন কোনও নথি চাওয়া হয়নি। ঋতব্রত…

আরও পড়ুন
কলকাতা 

‘তৃণমুল ‘তৃণমূল স্তরের কর্মীদের পার্টি নির্বাচন কমিশনে দাবি করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

আসল তৃণমূল কংগ্রেস (TMC) কারা এবং জোড়াফুল প্রতীক শেষ পর্যন্ত কার দখলে থাকবে— সেই বহুপ্রতীক্ষিত আইনি ও রাজনৈতিক বিরোধের নিষ্পত্তিতে শনিবার নির্বাচন কমিশনে গেল ঋতব্রত তৃণমূল (Ritabrata TMC)। নির্বাচন কমিশনের তলব পেয়ে রাজধানীর ‘ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্ট’-এ হাজির হন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সহ (Ritabrata Banerjee) প্রতিনিধিরা। কমিশনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে দীর্ঘ এক ঘণ্টা ২০ মিনিটের বৈঠক শেষে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দলের একনায়কতন্ত্র ও পরিবারতন্ত্রের বিরুদ্ধে চাঁচাছোলা মন্তব্য করেন ঋতব্রত। কমিশনের যাবতীয় তথ্যানুসন্ধানের বিপরীতে শক্তপোক্ত নথিপত্র জমা দেওয়া হয়েছে জানিয়ে ঋতব্রত বলেন, ‘‘আমরা নির্বাচন কমিশনকে যা যা কোয়েরি…

আরও পড়ুন
কলকাতা 

‘আমাকে ইস্তফা দিতে বাধ্য করা হয়েছে’ বিস্ফোরক দাবি তারান্নুমের! কলেজ থেকে বের হতেই গঙ্গাজল দিয়ে শুদ্ধিকরণ !

বাংলার জনরব ডেস্ক : তেইশ ঘন্টা ধরে ছাত্র বিক্ষোভের জেরে আটক থাকার পর শেষ পর্যন্ত সুরেন্দ্রনাথ ল কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদি তরন্নুম পদত্যাগ করে কলেজ থেকে বের হওয়ার সময় তিনি বিস্ফোরক অভিযোগ করলেন। তারান্নুমের দাবি তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেননি, তাঁকে জোর করে পদত্যাগ পত্র লিখিয়ে নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী ও উচ্চশিক্ষামন্ত্রীর কাছে যথাযথ তদন্তের দাবি জানালেন তরন্নুম। গত বুধবার থেকেই সুরেন্দ্রনাথ আইন কলেজে ছাত্রবিক্ষোভ চলছে। পড়ুয়াদের উপস্থিতির হার ৪০ শতাংশের নীচে থাকায় এ বছর তাঁদের পরীক্ষায় বসতে না-দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কর্তৃপক্ষ। কিন্তু পরীক্ষার্থীদের দাবি, ক্লাসই হত না কলেজে। এ বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের…

আরও পড়ুন
কলকাতা 

প্রাথমিক ও উচ্চপ্রাথমিক স্তরে কর্মরত শিক্ষকদের টেট! পরীক্ষার দিনক্ষণ জানাতে এস এস সি ও পর্ষদকে চিঠি বিকাশ ভবনের

প্রাথমিক ও উচ্চপ্রাথমিক স্তরে কর্মরত শিক্ষকদের টেট (টিচার্স এলিজিবিলিটি টেস্ট) গ্রহণের তোড়জোড় শুরু করল রাজ্য সরকার। কবে সেই পরীক্ষা নেওয়া সম্ভব, তা স্কুল সার্ভিস কমিশন এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে জানতে চাইল স্কুলশিক্ষা দফতর। শুক্রবার দুপুরে এ খবর জানাজানি হতেই লক্ষাধিক শিক্ষক আশঙ্কায়। রাজ্য জুড়ে শুরু হয়েছে বিতর্ক। প্রাথমিক শিক্ষা পর্ষদ ও স্কুল সার্ভিস কমিশন সূত্রের খবর, তারা দ্রুত টেট-এর দিনক্ষণ দফতরকে জানাচ্ছে। পর্ষদের এক আধিকারিক বলেন, “শুক্রবার দফতর থেকে নির্দেশিকা এসেছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ২০২৮ সালের অগস্টের মধ্যে টেট নিতে হবে। দফতর আমাদের কাছে দিনক্ষণ জানতে চেয়েছে। আমরা…

আরও পড়ুন
কলকাতা 

হাইকোর্টের স্থগিতাদেশ!অভিষেককে ক্যামাক স্ট্রিটের দফতর আপাতত খালি করতে হচ্ছে না!

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ক্যামাক স্ট্রিটের অফিস খালি করতে হবে বলে দমকল যে নোটিস দিয়েছে, তাতে শুক্রবার অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্ট। আপাতত ওই নোটিস নিয়ে পদক্ষেপ করতে পারবে না দমকল বিভাগ। আগামী ১৬ সেপ্টেম্বর মামলার রায় দেবে বিচারপতি কৃষ্ণ রাওয়ের একক বেঞ্চ। ৯ ক্যামাক স্ট্রিটের সপ্তম এবং অষ্টম তলায় অভিষেকের দফতর। কিছু দিন আগে সেখান থেকে বিলবোর্ড খুলে আনতে গিয়ে কলকাতা পুরসভার আধিকারিকেরা অভিষেক অনুগামীদের সঙ্গে বচসায় জড়িয়েছিলেন বলে অভিযোগ। এমনকি, পুলিশের সঙ্গে হাতাহাতিও হয়েছিল। সেই সংক্রান্ত মামলায় হাই কোর্ট হস্তক্ষেপ না করায় কালীঘাট তৃণমূল সুপ্রিম কোর্টে গিয়েছে। তার মধ্যেই…

আরও পড়ুন
কলকাতা 

দক্ষিণ দমদমে যুব উৎসব, মক পার্লামেন্টে ভবিষ্যতের রাজনীতির প্রতিচ্ছবি

বিশেষ প্রতিনিধি : পশ্চিমবঙ্গ সরকারের পরিষদীয় দপ্তর এবং দক্ষিণ দমদম পৌরসভার উদ্যোগে পৌরসভার অন্তর্গত স্কুলগুলিকে নিয়ে অনুষ্ঠিত হল যুব উৎসব। নারায়ণ দাস বাঙ্গুর মেমোরিয়াল মাল্টিপারপাস স্কুলে আয়োজিত এই উৎসবে দক্ষিণ দমদম অঞ্চলের সাতটি স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। কুইজ, বিতর্ক, তাৎক্ষণিক বক্তৃতা এবং রচনা লেখার মতো বিভিন্ন প্রতিযোগিতার পাশাপাশি উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ছিল মক পার্লামেন্ট। বর্তমান রাজনৈতিক ও সংসদীয় ব্যবস্থার আদলে আয়োজিত এই মক পার্লামেন্টে ছাত্রছাত্রীরা নিজেদের আগামী দিনের জনপ্রতিনিধি ও রাজনীতিবিদ হিসেবে তুলে ধরার সুযোগ পায়। সংসদীয় বিতর্ক, মতামত প্রকাশ এবং বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আলোচনার মধ্য দিয়ে তারা গণতান্ত্রিক…

আরও পড়ুন
কলকাতা 

ক্লাসে উপস্থিত না হয়ে পরীক্ষা দেওয়ার আবদার! সারারাত ধরে ঘেরাও থাকার পর পদত্যাগ করলেন সুরেন্দ্রনাথ ল কলেজের উপাধ্যক্ষ!

বাংলার জনরব ডেস্ক : ক্লাসে অনিয়মিত উপস্থিত হয়েও পরীক্ষা দেওয়ার দাবিতে বৃহস্পতিবার সারারাত ধরে কলকাতার শিয়ালদহে অবস্থিত সুরেন্দ্রনাথ ল কলেজের উপাধ্যক্ষকে ঘেরাও করে রাখেন পড়ুয়ারা। শুক্রবার দুপুরে পদত্যাগপত্রে স্বাক্ষর করলেন উপাধ্যক্ষ মহম্মদি তরন্নুম। যদিও বিক্ষোভ ওঠেনি প্রায় দুপুর ১টা পর্যন্ত। ঘটনার সূত্রপাত গত বুধবার। সে দিনই পড়ুয়ারা কলেজে বিক্ষোভ দেখিয়েছিলেন। তাঁদের অভিযোগ, উপস্থিতির হার ৪০ শতাংশের নীচে থাকার কারণে বহু ছাত্রছাত্রীকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না বলে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী পরীক্ষায় বসার জন্য নির্দিষ্ট উপস্থিতির হার থাকা প্রয়োজন। কিন্তু উপস্থিতি কম থাকায় বহু পড়ুয়াকে পরের বছর…

আরও পড়ুন
কলকাতা 

বেআইনি বহুতল নির্মাণ সংক্রান্ত দুর্নীতির তদন্তে সিবিআই নির্দেশ হাই কোর্টের

বাংলার জনরব ডেস্ক : বেআইনি বহুতল নির্মাণ সংক্রান্ত দুর্নীতির অভিযোগের মামলায় এ বার সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট! শুক্রবার প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে এবং বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ জানিয়েছে, প্রয়োজনে সিবিআই বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করতে পারবে। ১৪ অক্টোবর প্রাথমিক রিপোর্ট পেশ করতে হবে সিবিআই-কে। বেলেঘাটা, মানিকতলা, রাজাবাজার এবং ক্যানাল ইস্ট রোডে ৫০-এর বেশি বেআইনি বহুতল নির্মাণের অভিযোগের এই মামলায় এর আগে নির্মাণ ভাঙার নির্দেশ দেওয়া হলেও কাজ হয়নি বলে অভিযোগ। কয়েক হাজার কোটি টাকার দুর্নীতির পাশাপাশি কালো টাকা সাদা করা এবং বেআইনি ভাবে বিদেশি মুদ্রা বিনিয়োগের…

আরও পড়ুন