কলকাতা 

কামাল গাজীর চাল ব্যবসায়ীর বাড়ি ও অফিসে ইডি হানা! রহস্য?

শেয়ার করুন

আবার ইডি হানা রাজ্যে! কলকাতার শহরতলিতে এক ব্যবসায়ীর বাড়িতে সাতসকালে হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। অভিযোগ, ওই ব্যবসায়ী হাওয়ালার মাধ্যমে টাকা পাচার করতেন!

ইডি সূত্রে খবর, গুয়াহাটির একটি মামলার সূত্র ধরেই বুধবার সকালে এই তল্লাশি অভিযান। শ্যামল ব্যাপারী নামে এক ব্যবসায়ীর বাড়ি এবং অফিসে হানা দেয় ইডি। নরেন্দ্রপুর থানা এলাকার কামালগাজিতে ওই ব্যবসায়ীর বাড়িতে যায় ইডির একটি দল। তাঁর অফিসেও অভিযান চালাচ্ছেন ইডি আধিকারিকেরা।

চালের ব্যবসা করেন শ্যামল। অভিযোগ, চালের ব্যবসাকে সামনে রেখে সাইবার প্রতারণার মাধ্যমে হাওয়ালার টাকা সরিয়েছেন ওই ব্যবসায়ী। কোটি কোটি টাকা হাতানোর অভিযোগ শ্যামলের বিরুদ্ধে। আর্থিক প্রতারণার অভিযোগে তদন্তে নামে ইডি। আর সেই তদন্তের সূত্র ধরে বুধবার সাতসকালে ওই ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান।

উল্লেখ্য, সপ্তাহ তিনেক আগে কুঁদঘাট-সহ কলকাতার মোট আট জায়গায় একযোগে অভিযান চালিয়েছিল ইডি। সূত্রের খবর, মোটা টাকার মুনাফার টোপ দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা তুলে আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছিল এক অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ