কলকাতা 

কামাল গাজীর চাল ব্যবসায়ীর বাড়ি ও অফিসে ইডি হানা! রহস্য?

আবার ইডি হানা রাজ্যে! কলকাতার শহরতলিতে এক ব্যবসায়ীর বাড়িতে সাতসকালে হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। অভিযোগ, ওই ব্যবসায়ী হাওয়ালার মাধ্যমে টাকা পাচার করতেন! ইডি সূত্রে খবর, গুয়াহাটির একটি মামলার সূত্র ধরেই বুধবার সকালে এই তল্লাশি অভিযান। শ্যামল ব্যাপারী নামে এক ব্যবসায়ীর বাড়ি এবং অফিসে হানা দেয় ইডি। নরেন্দ্রপুর থানা এলাকার কামালগাজিতে ওই ব্যবসায়ীর বাড়িতে যায় ইডির একটি দল। তাঁর অফিসেও অভিযান চালাচ্ছেন ইডি আধিকারিকেরা। চালের ব্যবসা করেন শ্যামল। অভিযোগ, চালের ব্যবসাকে সামনে রেখে সাইবার প্রতারণার মাধ্যমে হাওয়ালার টাকা সরিয়েছেন ওই ব্যবসায়ী। কোটি কোটি টাকা হাতানোর অভিযোগ শ্যামলের বিরুদ্ধে। আর্থিক…

আরও পড়ুন