কলকাতা 

নিউটাউনে টিএসকেএফের ক্যারাটে পরীক্ষা চললো 

শেয়ার করুন

মোল্লা জসিমউদ্দিন  : রবিবার নিউটাউন এনকেডিএ স্টেডিয়ামে ‘তাইও-কো সেন ক্যারাটে ডু ফেডারেশন অফ ইন্ডিয়া’ (টিএসকেএফ) এর পরিচালনায় এক বৃহৎ ক্যারাটে পরীক্ষা পর্ব চলে। কলকাতা সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া – হুগলি জেলা থেকে ২৫০ জন মত অংশগ্রহণকারী এই পরীক্ষায় নিজেদের সেরা পারফরম্যান্স দেখায়। ৫ থেকে ৫০ বছর বয়সীরা দশরকম ক্যাটাগরিতে বেল্ট প্রতিযোগিতার পরীক্ষায় অংশ নেয়।

তিনমাসের সার্টিফিকেট থেকে ছয়মাসের ডিপ্লোমা শংসাপত্র তুলে দেওয়া হয় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের হাতে।আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মনোজকুমার দাস,মুখ্য প্রশিক্ষক তাপস বিশ্বাস, সভাপতি কুমার বিক্রান্ত গুপ্তা জানিয়েছেন -” ত্রৈমাসিক – ষান্মাসিক এবং বাৎসরিক পর্যায়ে বিগত ১০ বছর ধরে এই ধরনের পরীক্ষা নেওয়া হয়েছে। গত ১১ অক্টোবর বারাসাতে ১৫০ জন মত পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল।এবার নিউটাউনে সেটা ২৫০ জন মত”।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ