উপ নির্বাচনে জোট চেয়ে কংগ্রেস নেতা কে সি বেনুগোপালকে ফোন মমতার! কী হল?
নন্দীগ্রাম ও রেজিনগর দুই বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচনের প্রেক্ষাপটে কংগ্রেসের সঙ্গে জোট চেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল। এআইসিসির অন্যতম সাধারণ সম্পাদক কেসি বেনুগোপালকে ফোন করেছিলেন স্বয়ং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। নন্দীগ্রাম আসন কংগ্রেসকে ছেড়ে দেওয়ার প্রস্তাবও দেন তিনি। পাশাপাশি রেজিনগর কেন্দ্রে কালীঘাট তৃণমূলের প্রার্থীকে সমর্থনের জন্য কংগ্রেস নেতৃত্বের কাছে আবেদন জানিয়েছেন মমতা। তাহলে কি কংগ্রেস ও কালীঘাট তৃণমূলের মধ্যে উপনির্বাচনে জোট হচ্ছে? সেই প্রশ্ন বঙ্গ রাজনীতিতে চর্চায় উঠে আসে। তবে মমতার প্রস্তাবকে নাকচ করেছে কংগ্রেস নেতৃত্ব, এমনই অন্দরের খবর। অতীতে মমতার জোট ভেঙে বেরিয়ে যাওয়া, রাজ্যে…
আরও পড়ুন