কলকাতা 

মায়ের কোলই হোক শিশুর প্রথম পাঠশালা: বেড়াচাঁপায় বর্ণাঢ্য ‘মা সমাবেশ’ ও পুরস্কার বিতরণী

বিশেষ প্রতিনিধি : “মায়ের কোল-ই হোক শিশুর প্রথম ও শ্রেষ্ঠ পাঠশালা”— সম্পূর্ণ নতুন এই ভাবনার ওপর ভিত্তি করে শনিবার উত্তর ২৪ পরগনার বেড়াচাঁপা বেঙ্গল মডেল চাইল্ড ইনস্টিটিউট প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো একটি মনোজ্ঞ ‘মা সমাবেশ’ ও আলোচনা সভা। অনুসন্ধান সোসাইটির বিশেষ সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কলকাতার বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. দীপক রঞ্জন মন্ডল। এ ছাড়াও আলোচনায় অংশ নেন অনুসন্ধান সোসাইটির সম্পাদক ও বিশিষ্ট শিক্ষক গৌরাঙ্গ সারকেল, গণিত শিক্ষক নায়ীমুল হক, সমাজকর্মী মোক্তার হোসেন, শিক্ষক রাজু বৈদ্য প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত মায়েরা তাঁদের সন্তানদের নীতি-নৈতিকতা শিক্ষা, স্বাস্থ্য ও মানসিক…

আরও পড়ুন
কলকাতা 

সর্ব ধর্ম সমন্বয় সভা ও কর্মসূচি গ্রহণ

বিশেষ প্রতিনিধি : আজ শনিবার কলকাতার ৩৩, শেক্সপিয়ার সরনির লাইব্রেরী তে ‘ইউনাইটেড ফোরাম আয়োজিত একটা গুরুত্বপূর্ণ আলোচনাচক্র বহু জ্ঞানী গুণী বিদ্বজ্জন সম্বলিত, মাওলানা মোজাফফর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। পরিচালনা করেন শিক্ষক আব্দুর রউফ। বর্তমান Shift প্রেক্ষিতে বিবিধ ইস্যুতে আলোচনা করেন সমবেত গুনীজনরা এবং উত্তোরনের দিশা দেখান।প্রায় ১৩ টি সংগঠনের যৌথ প্লাটফর্ম হল এই ইউনাইটেড ফোরাম।আজ যৌথ ফোরামের কার্যকরী কমিটি গঠিত হয়।কয়েকটি বিভাগে- যথাক্রমে সভাপতিমন্ডলী,সম্পাদকমন্ডলী,ফোরামের মুখোপাত্র,নাম মনোনীত করা হয়।উপস্থিত মান্যগণ্য সুধীমন্ডলী সাংবিধানিক অধিকার সুরক্ষা ও সচেতনতা, পারস্পরিক সহাবস্থান,সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সহিষ্ণুতা ইত্যাদি বিষয়ের উপর আলোকপাত করেন। উল্লেখযোগ্য উপস্থিতি – প্রফেসর ড: জাহান…

আরও পড়ুন
কলকাতা 

‘আমাকে খুনের ষড়যন্ত্র চলছে’, অভিষেকের অভিযোগে দিলীপের খোঁচা, ‘কার অত সময় আছে?’

বাংলার জনরব ডেস্ক : মধ্যরাতে রাস্তা দখল করে জন্মদিন পালনের মতো গুরুতর অভিযোগে বিদ্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এনিয়ে শনিবার দফায় দফায় কালীঘাটে উত্তেজনা। অভিষেক অনুগামী মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিজেপি সদস্যরা। তাই দিনে বারবার এমন হামলা। ডায়মন্ড হারবারের সাংসদের এই অভিযোগ ফুৎকারে উড়িয়ে দিলীপ ঘোষের শ্লেষ, ‘কার অত সময় আছে?’ শুক্রবার রাতে এহেন হামলার পর ধারাবাহিকভাবে নিজের এক্স হ্যান্ডেল পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিযোগ তোলেন, রাত ২টোয় তাঁর বাড়ির সামনে বিজেপির দুষ্কৃতীরা হামলা চালিয়েছে। আজকের পশ্চিমবঙ্গে একজন নির্বাচিত জনপ্রতিনিধির এই অবস্থা! পরের পোস্টে একটি ভিডিএনিয়ে রাজ্যের পঞ্চায়েত…

আরও পড়ুন
কলকাতা 

‘ক্ষমতায় থাকতে মা কালীকে প্রিজন ভ্যানে তুলেছিলেন, এখন প্যান্ডেলে নামাচ্ছেন’, মমতাকে আক্রমণ বিজেপির

বাংলার জনরব ডেস্ক :  শুক্রবার রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন রাস্তা দখল করে পালন হয়েছে বলে অভিযোগ উঠেছিল। ঘটনায় পুলিশ সেখানে গিয়েছিল। তারপর রাত থেকেই অভিষেকের বাড়ির সামনে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে। আজ, শনিবার পুলিশের ভূমিকাকে কাঠগড়ায় তুলে পথে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন। সেই ঘটনা নিয়ে পালটা দিল বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় অশান্তি ছড়ানোর চেষ্টা করছেন, সেই অভিযোগ বিজেপির তরফে করা হয়েছে। রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, “ক্ষমতায় থাকতে মা কালীকে প্রিজন ভ্যানে তুলেছিলেন। এখন প্যান্ডেলে নামাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় নৈরাজ্যের সৃষ্টি করছেন।” রাস্তা আটকে…

আরও পড়ুন
কলকাতা 

‘পুলিশকে খোলা হাত, ঢাল হয়ে দাড়াব’, কলকাতা পুলিশে নতুন নিযুক্তদের ‘নেশন ফার্স্টে’র পাঠ মুখ্যমন্ত্রীর!

বাংলার জনরব ডেস্ক : কলকাতা পুলিশে নবনিযুক্ত ৩০৯ জন এসআইকে ‘নেশন ফার্স্ট’ ও ‘ইমানদারি’র পাঠ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। শুধু তাই নয়, ২টি বিষয়ে পুলিশকে ‘খোলা হাত’ তাঁর। লালবাজারে নিয়োপত্র প্রদান অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, নেশামুক্তি ও মহিলাদের উপর অত্যাচারের বিষয়ে পুলিশকে খোলা হাত দেওয়া আছে। এই দুই ক্ষেত্রে কোনও সমস্যা হলে পুলিশের ঢাল হয়ে দাঁড়াবেন তিনি নিজে। পাশাপাশি তিনি এ-ও জানিয়ে দেন, পুলিশের গায়ে কেউ হাত দিলে তাঁকে জেলে থাকতে হবে। সরকারি সম্পত্তি নষ্ট করলে, তিনগুণ টাকা উসুল করা হবে। এদিন লালবাজারের অনুষ্ঠান থেকে নবনিযুক্তদের হাতে নিয়োগপত্র…

আরও পড়ুন
কলকাতা 

‘পুলিশকে খোলা হাত, ঢাল হয়ে দাড়াব’, কলকাতা পুলিশে নতুন নিযুক্তদের ‘নেশন ফার্স্টে’র পাঠ মুখ্যমন্ত্রীর!

বাংলার জনরব ডেস্ক : কলকাতা পুলিশে নবনিযুক্ত ৩০৯ জন এসআইকে ‘নেশন ফার্স্ট’ ও ‘ইমানদারি’র পাঠ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। শুধু তাই নয়, ২টি বিষয়ে পুলিশকে ‘খোলা হাত’ তাঁর। লালবাজারে নিয়োপত্র প্রদান অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, নেশামুক্তি ও মহিলাদের উপর অত্যাচারের বিষয়ে পুলিশকে খোলা হাত দেওয়া আছে। এই দুই ক্ষেত্রে কোনও সমস্যা হলে পুলিশের ঢাল হয়ে দাঁড়াবেন তিনি নিজে। পাশাপাশি তিনি এ-ও জানিয়ে দেন, পুলিশের গায়ে কেউ হাত দিলে তাঁকে জেলে থাকতে হবে। সরকারি সম্পত্তি নষ্ট করলে, তিনগুণ টাকা উসুল করা হবে। এদিন লালবাজারের অনুষ্ঠান থেকে নবনিযুক্তদের হাতে নিয়োগপত্র…

আরও পড়ুন
কলকাতা 

অভিষেকের বাড়ির সামনে নতুন করে উত্তেজনা! মমতা বেরিয়ে এসে ইস্তফা চাইলেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দের!

বাংলার জনরব ডেস্ক : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে নতুন করে শুরু হল উত্তেজনা। আর তখনই বাড়ির ভিতর থেকে বেরিয়ে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনা নিয়ে আবার আঙুল তুললেন পুলিশের দিকে। ইস্তফা দাবি করলেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দের। জানিয়ে দিলেন, তাঁদের কাজ করতে দেওয়া না হলে মামলা করবেন। শুক্রবার রাতের ঘটনার পরে অভিষেকের বাড়ির সামনে ১৬৩ ধারা জারি করা হয়। তার মাঝে শনিবার দুপুরে আবার ওই এলাকায় চাপানউতর শুরু হয়। রাস্তা দখল করে অভিষেকের জন্মদিন পালন করা হচ্ছে, এই অভিযোগ তুলে শনিবার কালীঘাটের পটুয়া পাড়ায় বিক্ষোভ দেখান কয়েক জন। তাঁরা দাবি…

আরও পড়ুন
কলকাতা 

রাজ্যের বিশ্ববিদ্যালয় এবং তিনটি শিক্ষা পর্ষদের কর্মীদের সপ্তম বেতন কমিশনের আওতায় আনল রাজ্য!

রাজ্যের সরকারি কর্মীদের বেতন ও ভাতা কাঠামো পর্যালোচনার দায়িত্ব ছিল সপ্তম বেতন কমিশনের। এ বার সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা পর্ষদগুলির কর্মীদের বেতন কাঠামো এবং চাকরির শর্তও পর্যালোচনা করবে তারা। রাজ্যের ২৫টি সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের অশিক্ষক কর্মীর পাশাপাশি তিনটি গুরুত্বপূর্ণ শিক্ষা বোর্ডের নিয়মিত কর্মীদেরও কমিশনের আওতায় আনার সিদ্ধান্ত নিল শুভেন্দু অধিকারীর সরকার। রাজ্যের অর্থ দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে নয়া নির্দেশের কথা জানিয়েছে সরকার। অর্থ দফতরের ২২ জুলাই এবং ২৯ জুলাইয়ের দু’টি প্রস্তাবের ভিত্তিতে পশ্চিমবঙ্গের সপ্তম বেতন কমিশন গঠিত হয়েছে। নির্দেশিকায় জানানো হয়েছে, রাজ্য সরকারি কর্মীদের বর্তমান বেতন ও ভাতা কাঠামো…

আরও পড়ুন
কলকাতা 

কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভাইফোঁটায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা!

কালীপুজো ও ভাইফোঁটায় উত্তর এবং দক্ষিণবঙ্গের কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে। আগামী রবিবার কালীপুজো, বুধবার ভ্রাতৃদ্বিতীয়া। নতুন করে উৎসবের আমেজে মেতে উঠেছেন মানুষ। কিন্তু উৎসবের মরসুমেও বেশ কিছু জেলায় বৃষ্টির ভ্রুকুটি থেকে যাচ্ছে। যদিও বড় কোনও দুর্যোগের সম্ভাবনা এখন নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিন মোটের উপর আবহাওয়া শুকনোই থাকবে। সোমবার থেকে কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত ভাবে ভিজতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়া। দক্ষিণের বাকি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে…

আরও পড়ুন
কলকাতা 

ভুয়ো ডাক্তার ধরতে চিকিৎসকদের নথি যাচাই করবে সরকার জানালেন স্বাস্থ্যমন্ত্রী

ভুয়ো ডাক্তারকাণ্ডের সূত্র ধরে রাজ্য মেডিক্যাল কাউন্সিলে নথিভুক্ত সকল চিকিৎসকের নথি যাচাই করা হবে। স্বাস্থ্য ভবনে শুক্রবার এ কথাই জানালেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। তিনি জানিয়েছেন, রাজ্যে প্রায় এক লক্ষ ১০ হাজার চিকিৎসকের নাম কাউন্সিলে নথিভুক্ত রয়েছে। তাঁরা নির্দিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যে মান্যতাপত্র পেয়েছিলেন, সেগুলিই যাচাই করা হবে। তবে সেই নিয়ে কাউকে বিব্রত করা হবে না। ‘ভুয়ো’ ডাক্তারি ডিগ্রির অভিযোগের জল গড়িয়েছে থানা পর্যন্ত। ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের সভাপতি, সহ-সভাপতি, প্রাক্তন রেজিস্ট্রার, বিধায়ক-সদস্যের পাশাপাশি কয়েক জন আধিকারিকের বিরুদ্ধে বিধাননগর পুলিশ কমিশনারেটে অভিযোগ দায়ের হয়েছে। এ নিয়ে আবার কড়া পদক্ষেপের বার্তা দিলেন…

আরও পড়ুন