পড়ুয়ার সংখ্যা ৫০ এর কম হলেই, পার্শ্ববর্তী হাইস্কুলের সঙ্গে মিশিয়ে দেওয়ার উদ্যোগ রাজ্য সরকারের, চলছে সমীক্ষা
পড়ুয়াসংখ্যা কম, অথচ স্কুল চালাতে খরচ হচ্ছে সরকারি কোষাগারের টাকা। এই পরিস্থিতিতে কম সংখ্যক পড়ুয়া থাকা উচ্চপ্রাথমিক স্কুলগুলিকে আশপাশের হাই স্কুল বা উচ্চমাধ্যমিক স্কুলের সঙ্গে সংযুক্ত করার ভাবনা শুরু করল রাজ্য স্কুলশিক্ষা দফতর। সম্প্রতি রাজ্যের সব জেলা স্কুল পরিদর্শকদের এই সংক্রান্ত নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তাঁরা সমীক্ষা করে দফতরে রিপোর্ট দেবেন। দফতরের এক কর্তা জানান, বিষয়টি একেবারেই ভাবনাচিন্তার স্তরে রয়েছে। সব জেলা থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তাঁর দাবি, এমন বেশ কিছু স্কুলের খবর পাওয়া গিয়েছে, যেখানে পড়ুয়ার সংখ্যা ৫০-এরও কম। ফলে ওই স্কুলগুলিতে শিক্ষক ও শিক্ষাকর্মীদের যথাযথ…
আরও পড়ুন