কলকাতা 

সাইবার হানা রাজ্যের একাধিক সরকারি দফতরের ওয়েবসাইট কার্যত অচল

গত ১৩ তারিখ থেকে রাজ্যের একাধিক সরকারি দফতরের ওয়েবসাইট কার্যত অচল। জন্ম-মৃত্যুর নিবন্ধিকরণ-সহ অনেক কাজই বিঘ্নিত হচ্ছে। সূত্রের খবর, সাইবার হানার জেরেই এমন বিভ্রাট। শুধু তা-ই নয়, রাজ্যের সরকারি তথ্যভান্ডার থেকে বহু গুরুত্বপূর্ণ তথ্য গায়েব হয়ে গিয়েছে বলে আশঙ্কা। যদিও সরকারের তরফে এমন খবরের সমর্থন মেলেনি। রাজ্য সরকারের বিভিন্ন দফতরের গুরুত্বপূর্ণ তথ্য ডিজিটাইজ় করে রাখা থাকে পশ্চিমবঙ্গ রাজ্য তথ্যকেন্দ্র বা ওয়েস্ট বেঙ্গল স্টেট ডাটা সেন্টারে। রাজ্য তথ্যপ্রযুক্তি দফতরের অধীনস্থ এই সংস্থাটি ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (ওয়েবেল)-এর নিয়ন্ত্রণাধীন। রাজ্য সরকারের একটি সূত্র জানাচ্ছে, গত ৯ থেকে ১৩ সেপ্টেম্বর…

আরও পড়ুন
কলকাতা 

রাজ্যে দুই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন মিটতে না মিটতেই ১৬ অক্টোবর হবে রাজ্যসভার অন্তর্বর্তী নির্বাচন

রাজ্যে দুই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন মিটতে না মিটতেই হবে রাজ্যসভার অন্তর্বর্তী নির্বাচন। তা-ও দুর্গাপুজোর মধ্যেই। তৃণমূলের প্রাক্তন সাংসদ কোয়েল মল্লিকের ছেড়ে যাওয়া আসনের জন্য ভোটের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী ১৬ অক্টোবর, দুর্গাষষ্ঠীর দিনে ওই আসনের অন্তর্বর্তী নির্বাচন হবে। বিধানসভা ভোটে তৃণমূল ধরাশায়ী হওয়ার পর রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিতে শুরু করেন একের পর এক সাংসদ। গত ১৬ জুলাই রাজ্যসভার সাংসদ পদ ছাড়েন কোয়েলও। তাঁর আগে সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশচিক বরাইকও রাজ্যসভার সাংসদ পদ ছাড়েন। পরে তিন জনকেই আবার রাজ্যসভায় পাঠায় বিজেপি। সুখেন্দুদের মতো কোয়েলকেও বিজেপি রাজ্যসভায়…

আরও পড়ুন
কলকাতা 

অনলাইনে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৬-তম জন্মবর্ষ উদযাপন করছে অনুসন্ধান সোসাইটি

বিশেষ প্রতিনিধি : উনিশ শতকের সমাজসংস্কারক ও শিক্ষাব্রতী পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের ২০৬-তম জন্মবর্ষ উপলক্ষে এক বিশেষ অনলাইন অনুষ্ঠানের আয়োজন করেছে সামাজিক সংস্থা অনুসন্ধান সোসাইটি। আগামী ২৬ সেপ্টেম্বর (শনিবার) সন্ধ্যা ৭:৩০ মিনিটে এই ভার্চুয়াল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। এ বছরের মূল আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে—মানবিক ও আধুনিক মননশীলতার শ্রেষ্ঠ কারিগর পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। অনুষ্ঠানের সূচি অনুযায়ী, বেঙ্গল মডেল চাইল্ড ইনস্টিটিউট-এর খুদে পড়ুয়াদের সূচনা সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে। প্রারম্ভিক কথনে অংশ নেবেন ড. শশাঙ্ক শেখর মন্ডল এবং স্মারক বক্তৃতা দেবেন প্রধান অতিথি অধ্যাপক ড. অমিত দে। এ ছাড়া সমাপ্তি ভাষণ দেবেন…

আরও পড়ুন
কলকাতা 

ঐক্যবদ্ধভাবে সংখ্যালঘুদের সাংবিধানিক অধিকারকে সুরক্ষিত করতে হবে, গোলটেবিল বৈঠকে আহ্বান সংখ্যালঘু নেতাদের

বিশেষ প্রতিনিধি : দেশের সংবিধানে প্রদত্ত সংখ্যালঘুদের সাংবিধানিক অধিকারকে সুরক্ষিত করার জন্য এবার পশ্চিমবাংলার সংখ্যালঘুর সমাজ ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে অঙ্গীকার করেছে। ভারতের সংবিধানের মৌলিক অধিকারের যে যে ধারাগুলো রয়েছে এবং তাতে সংখ্যালঘুদের ধর্ম আচরণ পালন সহ তাদের শিক্ষা সংস্কৃতি কে বিকশিত করা সম অধিকারের দাবিতে এবার বড় পদক্ষেপ গ্রহণ করল রাজ্যের ৬টি সংখ্যালঘু সম্প্রদায়। গতকাল কুড়ি সেপ্টেম্বর কলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয়ের পার্ক সার্কাস ক্যাম্পাসে একটি সভা অনুষ্ঠিত হয়। এই সভাটি মূলত ছিল গোল টেবিল। রাজ্যের সংখ্যালঘুর সমাজের সব ধর্মীয় সম্প্রদায়ের প্রধানরা এই গোলটেবিল বৈঠকে যোগ দেন। দেশের সংবিধানে সংখ্যালঘুদের যে…

আরও পড়ুন
কলকাতা 

জীবিকা সেবকের বেতন-সহ কর্মসুরক্ষার দাবি, আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারি

বিশেষ প্রতিনিধি : দীর্ঘদিন ধরে কাজ করেও বেতন ও কর্মসুরক্ষার নিশ্চয়তা মিলছে না এই অভিযোগ তুলে রাজ্য সরকারের কাছে একাধিক দাবি জানালেন পশ্চিমবঙ্গের জীবিকা সেবকরা। সোমবার কলকাতার মৃক্তিকা ভবনের সামনে পশ্চিমবঙ্গ জীবিকা সেবক অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির পক্ষ থেকে অবস্থান বিক্ষোভে বসেন এই পেশার কর্মীরা। সংগঠনের দাবি, ২০০৯-১০ সাল থেকে রাজ্যের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় জীবিকা সেবক (বা কৃষি প্রযুক্তি সহায়ক) কর্মীরা কাজ করে আসছেন। কৃষি, প্রাণীপালন, হাঁস-মুরগি পালন এবং ক্ষুদ্র উদ্যোগের প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেওয়ার পাশাপাশি সরকারি বিভিন্ন প্রকল্পে তাঁদের দায়িত্ব পালন করতে হয়। অতিরিক্ত গ্রাম রোজগার সেবক এর দায়িত্ব…

আরও পড়ুন
কলকাতা 

স্বামী এবং বন্ধুদের সঙ্গে কসবার অ্যাক্রোপলিস মলে সিনেমা দেখতে গিয়ে শ্লীলতাহানির শিকার এক মহিলা,গ্রেফতার ৬

স্বামী এবং বন্ধুদের সঙ্গে কসবার অ্যাক্রোপলিস মলে সিনেমা দেখতে গিয়েছিলেন বাঁশদ্রোণীর এক মহিলা। পেশায় তিনি চিকিৎসক। অভিযোগ, সেখানে তিনি শ্লীলতাহানির শিকার হয়েছেন। ওই মহিলার অভিযোগের ভিত্তিতে ছ’জনকে গ্রেফতার করেছে কসবা থানার পুলিশ। ধৃতেরা পুলিশের সঙ্গেও তর্কাতর্কি করেছেন বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায়। অভিযোগকারিনীর বয়ান অনুযায়ী, তাঁর স্বামী এবং বন্ধুদের সঙ্গে অ্যাক্রোপলিসে সিনেমা দেখতে গিয়েছিলেন। ‘সিনেপলিস’-এ সিনেমা চলাকালীন তাঁদের ওই ছয় অভিযুক্ত ক্রমাগত উত্যক্ত করতে থাকেন। নানা ধরনের অশালীন এবং যৌন ইঙ্গিতপূর্ণ কথাবার্তা বলেন বলেন বলে অভিযোগ। প্রতিবাদ করায় অভিযুক্তেরা তাঁদের উপর চড়াও হন বলেও অভিযোগ ওই মহিলার। পুলিশ জানিয়েছে,…

আরও পড়ুন
কলকাতা 

প্রতীক, দলের নাম হাতছাড়া হলেও দলীয় তহবিলের অধিকার মমতার জানিয়ে দিল হাইকোর্ট

অবিভক্ত তৃণমূলের প্রতীক, দলের নাম হাতছাড়া হলেও আপাতত দলীয় তহবিলের অধিকার মমতা তৃণমূলের কাছেই রইল। নির্বাচন কমিশনের অন্তর্বর্তী নির্দেশকে গুরুত্ব দিল না কলকাতা হাই কোর্ট। ফলে বহাল রইল উচ্চ আদালতের পুরনো নির্দেশই। সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের পর্যবেক্ষণ, কমিশন চূড়ান্ত কোনও সিদ্ধান্ত জানায়নি। উপনির্বাচনের জন্য তারা তৃণমূলের নাম এবং প্রতীক নিয়ে অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে। তাই কমিশনের ওই অন্তর্বর্তী নির্দেশের পর তহবিল নিয়ে আপাতত আদালত আগের সিদ্ধান্ত থেকে সরছে না। আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত তহবিল থেকে টাকা খরচের অধিকার মমতা তৃণমূলের কাছেই থাকবে। নির্বাচন কমিশনের অন্তর্বর্তী নির্দেশ অনুযায়ী, মমতা কিংবা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের…

আরও পড়ুন
কলকাতা 

প্রতীক বিতর্কে মমতার আর্জিতে দ্রুত শুনানি করতে উদ্যোগী সুপ্রিম কোর্ট!

তৃণমূলের দুই শিবিরের দ্বন্দ্বে আপাতত অবিভক্ত দলের নাম এবং জোড়াফুল প্রতীক ‘ফ্রিজ়’ করেছে নির্বাচন কমিশন। কমিশনের এই অন্তর্বর্তী সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর তরফ থেকে দ্রুত শুনানির আর্জি জানান আইনজীবী কপিল সিব্বল। তার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ জানায়, সব পক্ষকে জানানো হোক। দ্রুত শুনানির চেষ্টা করা হবে। কালীঘাট এবং ঋতব্রত শিবিরের দ্বন্দ্বের মধ্যেই বৃহস্পতিবার রাতে একটি অন্তর্বর্তী নির্দেশ দেয় নির্বাচন কমিশন। কমিশনের তরফে জানানো হয়, আপাতত দলের নাম হিসেবে ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’ এবং প্রতীক জোড়াফুল ‘ফ্রিজ়’ করছে তারা। কমিশন জানিয়ে দেয়, তৃণমূলের ‘জোড়াফুল’…

আরও পড়ুন
কলকাতা 

ডিম-বর্ষণের শিকার হওয়ার ঘটনায় এ বার হাই কোর্টের দ্বারস্থ হলেন সাংসদ মহুয়া মৈত্র! নিয়ম মেনে শুনানি

কৃষ্ণনগরে ডিম-বর্ষণের শিকার হওয়ার ঘটনায় এ বার হাই কোর্টের দ্বারস্থ হলেন সাংসদ মহুয়া মৈত্র। ওই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন সাংসদ। সোমবার এ বিষয়ে বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসের দৃষ্টি আকর্ষণ করেন মহুয়ার আইনজীবী। দ্রুত শুনানিরও আবেদন জানান। বিচারপতি মামলা দায়েরের অনুমতি দিলেও দ্রুত শুনানির আর্জি নাকচ করে দিয়েছেন। তালিকা মেনেই মামলাটি শুনানির জন্য উঠবে বলে জানান বিচারপতি। গত সপ্তাহ নিজ লোকসভা কেন্দ্র কৃষ্ণনগরে ডিম-হামলার শিকার হন মহুয়া। তাঁর অভিযোগ, আদালত পর্যাপ্ত নিরাপত্তা দিতে বললেও পুলিশ কোনও পদক্ষেপ করেনি। এ বার তা নিয়ে আদালতে মামলা করলেন সাংসদ। বস্তুত, গত বুধবার কৃষ্ণনগর…

আরও পড়ুন
কলকাতা 

কলকাতা হাই কোর্টের দ্বারস্থ জেলবন্দি নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান,আগামী কাল শুনানি !

কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন জেলবন্দি নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। তাঁর গ্রেফতারির বিরুদ্ধে সোমবার সকালে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন মিলনের আইনজীবী অয়ন ভট্টাচার্য। তাঁর বক্তব্য শোনার পর মামলা দায়েরের অনুমতি দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। শুক্রবার পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থেকে গ্রেফতার করা হয় নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে। পুলিশ সূত্রে খবর, ২০০৭ সালের পুরোনো এক মামলায় গ্রেফতার করা হয় তাঁকে। সোমবার সেই প্রসঙ্গ আদালতে তোলেন অয়ন। গ্রেফতারির বিরোধিতার পাশাপাশি রক্ষাকবচের আবেদনও করা হয়েছে হাই কোর্টে। মিলনের আইনজীবীর সওয়াল, ‘‘একটি মামলায় ইতিমধ্যেই আমার মক্কেলকে গ্রেফতার করা হয়েছে। আরও পাঁচ মামলায় তাঁকে গ্রেফতার করা…

আরও পড়ুন