কলকাতা 

নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে জামিনের আবেদন করতে বলল কলকাতা হাই কোর্ট!

নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে নতুন করে জামিনের জন্য আবেদন করতে বলল কলকাতা হাই কোর্ট। শুক্রবার প্রধান বিচারপতি রবীন্দ্র বি ঘুগে এবং বিচারপতি ওম নারায়ণ রাইয়ের ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের রক্ষাকবচ সংক্রান্ত নির্দেশ খারিজ করে দিয়েছে। প্রধান বিচারপতির মন্তব্য, ‘‘একক বেঞ্চ কী ভাবে এই নির্দেশ দিতে পারে? এই নির্দেশ দেখে আমি বিস্মিত!’’ এর আগে বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ জানিয়েছিল, নতুন মামলায় কংগ্রেস প্রার্থীকে গ্রেফতার দেখানো যাবে না। ওই মামলায় তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। সিঙ্গল বেঞ্চের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্য। শুক্রবার…

আরও পড়ুন
কলকাতা 

কী ভাবে জন্মের আগেই মাধ্যমিক পাশ করে ফেললেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী! বাতিল হাসিরানীর মনোনয়নপত্র? কী বলল হাই কোর্ট?

নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের হলফনামা নিয়ে আপত্তি তুলে কলকাতা হাই কোর্টে যে মামলা করেছিল কংগ্রেস, তার শুনানি শেষ হয়েছে। রায়দান আপাতত স্থগিত রেখেছে আদালত। হাই কোর্টের বিচারপতি কৃষ্ণ রাওয়ের এজলাসে এই মামলার শুনানি হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিহত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের মা হাসিরানিকে আগামী উপনির্বাচনের জন্য নন্দীগ্রামে প্রার্থী করেছে বিজেপি। চন্দ্রনাথ বিধানসভা ভোটের ফলপ্রকাশের দু’দিনের মাথায় খুন হন। নন্দীগ্রাম কেন্দ্র থেকে লড়াইয়ের বার্তা দিয়েছেন তাঁর মা। কিন্তু তাঁর নির্বাচনী হলফনামা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস। অভিযোগ, নির্বাচন কমিশনের কাছে শিক্ষাগত যোগ্যতা হিসেবে হাসিরানি যে মাধ্যমিকের শংসাপত্র জমা দিয়েছেন, তাতে ১৯৬৫…

আরও পড়ুন
কলকাতা 

জোর ধাক্কা খেলো শুভেন্দু!‘গুন্ডাদমন’ বিলে স্বাক্ষর করলেন না রাষ্ট্রপতি দ্রৌপদী, মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ বিরোধীদের

রাজ্য বিধানসভায় পাস করানো ‘গুন্ডাদমন’ বিলে স্বাক্ষর করলেন না রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বরং তা পুনর্বিবেচনার জন্য ফের রাজ্যের কাছেই ফেরত পাঠানো হয়েছে। প্রস্তাবিত গুন্ডাদমন বিলে উল্লিখিত বিধির সঙ্গে কেন্দ্রীয় মাদক বিরোধী আইন ‘এনডিপিএস’-এর সংঘাত তৈরি হওয়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সুপারিশক্রমে রাষ্ট্রপতি এই পদক্ষেপ করেছেন। কেন্দ্রীয় সরকারের দেওয়া নোটে বলা হয়েছে, প্রস্তাবিত বিলের অনুচ্ছেদ বি-তে বলা হয়েছে, কোনও ব্যক্তি ‘ন্যাশনাল ড্রাগ অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস অ্যাক্ট, ১৯৮৫’ অনুসারে শাস্তিযোগ্য কোনও অপরাধ করলে, করার চেষ্টা করলে, অপরাধে মদত দিলে অথবা অপরাধীকে আর্থিক এবং অন্যান্য সুবিধা দিলে তাঁকে ‘গুন্ডা’ হিসেবে চিহ্নিত করা হবে। কিন্তু…

আরও পড়ুন
কলকাতা 

নির্বাচনী প্রতীক এবং দলের নাম সংক্রান্ত বিষয় নিষ্পত্তির জন্য কতটা সময় প্রয়োজন নির্বাচন কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট!

অবিভক্ত তৃণমূলের নাম এবং জোড়াফুল প্রতীক ‘ফ্রিজ়’ করেছে নির্বাচন কমিশন। কমিশনের এই অন্তর্বর্তী সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মামলার শুনানি হল বৃহস্পতিবার। নির্বাচনী প্রতীক এবং দলের নাম সংক্রান্ত বিষয় নিষ্পত্তির জন্য কতটা সময় প্রয়োজন, তা কমিশনের কাছে জানতে চেয়েছে শীর্ষ আদালত। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি। বৃহস্পতিবারের শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ কমিশনের উদ্দেশে বলেন, “এমন একটি যুক্তিসঙ্গত সময়সীমা বলুন, যার মধ্যে দুই পক্ষই নিজেদের প্রমাণ ও বক্তব্য পেশ করার ন্যায্য সুযোগ পাবে। আবার বিষয়টি অযথা দীর্ঘও হবে না।” একই সঙ্গে শীর্ষ আদালত বলে, “প্রমাণ…

আরও পড়ুন
কলকাতা 

একাংশ নিস্ক্রিয় পুলিশ – প্রশাসনকে ‘সক্রিয়’ করছে লোকায়ুক্ত 

মোল্লা জসিমউদ্দিন : বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়ে কোন সুরাহা মেলেনি। বিচার পেতে গেলে থানা থেকে কোর্ট।।সেখানেও দীর্ঘ সময়,হয়রানি সহ আইনজীবীদের পেছনে বিপুল অর্থ ব্যয়।ঠিক এই রকম পরিস্থিতি সাধারণ অভিযোগকারীদের কাছে হাসি ফোটাচ্ছে কলকাতা হাইকোর্ট সংলগ্ন লোকায়ুক্ত দপ্তর। বর্তমানে যিনি লোকায়ুক্ত রয়েছেন।তিনি একাধারে যেমন নিম্ন আদালতে জেলাবিচারক হিসাবে দীর্ঘ অভিজ্ঞতার মধ্যে কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল থেকে বিচারপতি পদ সামলেছেন।অবসরের পর ওয়েস্ট বেঙ্গল রিয়েল এস্টেট আপিলেট ট্রাইবুনালের চেয়ারপার্সন পদে থেকে অসংখ্য বিবাদমান মামলার নিস্পত্তি ঘটিয়েছেন। জানা গেছে রাজ্যের লোকায়ুক্ত দপ্তরে ২০০৮ থেকে চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত অভিযোগ পেন্ডিং ছিল ১৩২ টি। লোকায়ুক্ত…

আরও পড়ুন
কলকাতা 

আইএসএফের প্রতীক বদলে দেওয়ায় হাইকোর্টের তোপের মুখে নির্বাচন কমিশন

গত বিধানসভা নির্বাচনেও ‘খাম’ প্রতীক নিয়ে লড়েছে আইএসএফ। তার কয়েক মাস পরে একটি উপনির্বাচনে কেন সেই প্রতীক আইএসএফের থাকবে না— বৃহস্পতিবার সেই প্রশ্নই তুলল কলকাতা হাই কোর্ট। সমালোচনা করল নির্বাচন কমিশনের ভূমিকারও। কমিশনের উদ্দেশে আদালতের প্রশ্ন, “আপনারা এমন সিদ্ধান্ত নেন কেন, যাতে বিতর্ক হয়।” আগামী ৬ অক্টোবর রাজ্যের দুই বিধানসভা আসনে উপনির্বাচন রয়েছে। সেখানে নওশাদ সিদ্দিকীর আইএসএফের প্রতীক বদলে দিয়েছে কমিশন। এত দিন ‘খাম’ প্রতীকে লড়া আইএসএফের জন্য বরাদ্দ হয়েছে ‘আলমারি’ প্রতীক। অন্য দিকে, ‘খাম’ প্রতীক দেওয়া হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের ‘গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস’-কে। কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাই কোর্টে মামলা…

আরও পড়ুন
কলকাতা 

অতি সক্রিয় দুই মন্ত্রীকে দফতর সামলানোর পরামর্শ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী!

দুই মন্ত্রীকে এবার ঠিকমতো দফতরের কাজকর্ম দেখার পরামর্শ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এই দুই মন্ত্রী কে নিয়েই শাসক বিজেপি দলের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। কখনো বাজারে দাঁড় করানো সাইকেল দেখে মন্ত্রী নিদান দিচ্ছেন এখান থেকে এখনই সরান না হলে থানায় জমা করে দেব। কখনো এক মন্ত্রী মাঝ রাস্তায় দাঁড়িয়ে বাদানুবাদে  জড়িয়ে পড়ছেন। এতে আর যাই হোক রাজ্যের শাসক বিজেপি দলের কাছে সংকেত ভালো যাচ্ছিল না। সেজন্যই আজ মন্ত্রিসভার বৈঠক শুরুর প্রথমেই শুভেন্দু অধিকারী অগ্নিমিত্রা পাল এবং শারদ্বত মুখোপাধ্যায়কে নিজের দফতরের কাজকর্ম সঠিকভাবে করার জন্য পরামর্শ দেন। অগ্নিমিত্রা পাল…

আরও পড়ুন
কলকাতা 

বাংলার নির্বাচন বাতিল এবং জ্ঞানেশ কুমারের গ্রেফতারের দাবিতে সরব মমতা!

‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর অন্তর্তদন্তমূলক প্রতিবেদন প্রকাশ্যে আসার পরেই নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধী দলগুলি। তাতে শামিল হলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। কমিশনের বিরুদ্ধে ফের ‘এসআইআর-এর মাধ্যমে ভোটচুরি এবং ইভিএম হাইজ্যাক’-এর অভিযোগ তুলে জ্ঞানেশ কুমারের গ্রেফতারি চেয়েছেন মমতা। এর পাশাপাশি সম্প্রতি হওয়া সমস্ত নির্বাচন বাতিল করে পুরনো ভোটার তালিকায় নতুন করে ভোটের দাবি জানিয়েছেন তিনি। বুধবার বিকেল ৪টেয় ফেসবুক লাইভে আসেন মমতা। সেখানেই তিনি ইন্ডিয়ান এক্সপ্রেস-এর ওই প্রতিবেদনের দিকে ইঙ্গিত করে বলেন, “এত বড় দুর্নীতি জীবনে দেখিনি। নৈতিকতার দিক থেকে ওঁর (জ্ঞানেশ) পদে থাকার অধিকার নেই।” তার…

আরও পড়ুন
কলকাতা 

তিন দিনের ব্যাঙ্ক ধর্মঘট, রবিবার ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত কর্তৃপক্ষের!

দেশজুড়ে প্রস্তাবিত তিন দিনের ব্যাঙ্ক ধর্মঘটের আগে বিশেষ পদক্ষেপ করল কেন্দ্র। আগামী ২৭ সেপ্টেম্বর, রবিবার, দেশের সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এবং আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কের শাখা খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্রাহকদের ব্যাঙ্কিং পরিষেবা যাতে দীর্ঘ সময় ব্যাহত না হয়, সেই লক্ষ্যেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অনুমোদন নিয়েই এই সিদ্ধান্ত। ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নস বা ইউএফবিইউ-এর ডাকে ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর দেশজুড়ে তিন দিনের ধর্মঘটের কথা রয়েছে। মূল দাবি, ব্যাঙ্কিং ক্ষেত্রে পাঁচ দিনের কর্মসপ্তাহ চালু করা। ২২ সেপ্টেম্বরের বৈঠকের পরেও দাবি নিয়ে সমাধান না…

আরও পড়ুন
কলকাতা 

‘বাংলার মানুষের অভিশাপ লেগেছে’ নির্বাচন কমিশনের অভ্যন্তরে মতবিরোধ নিয়ে মন্তব্য অভিষেকের

জাতীয় নির্বাচন কমিশনের (Election Commission Rift) একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে কমিশনের অন্দরে গুরুতর মতবিরোধের খবর সামনে এসেছে। আর সেই নিয়ে এখন তোলপাড় দেশ। বিরোধী রাজনৈতিক শিবির থেকে একের পর এক তোগ দাগা হচ্ছে বিজেপি সরকারের দিকে। এই আবহে চোখের চিকিৎসা করিয়ে বিদেশ থেকে দেশে ফিরেই নির্বাচন কমিশনকে নিশানা করলেন মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisekh Banerjee)। তাঁর খোঁচা, ‘বাংলার মানুষের অভিশাপ লেগেছে।’ ভোটার তালিকায় নাম তোলা থেকে নাম বাদ দেওয়া, নতুন ভোটারের ফর্ম বদল, ভোটার-তথ্যের নিয়ন্ত্রণ, এমনকী পশ্চিমবঙ্গে ভোটারের নাম পুনর্বহাল নিয়ে আপিল – সব নিয়েই কমিশনের সদস্যের…

আরও পড়ুন