কলকাতা 

যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মচারীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়!

বাংলার জনরব ডেস্ক : যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মচারীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার কলকাতা হাই কোর্টের প্রশ্নের প্রেক্ষিতে এমনটাই জানাল রাজ্য। রাজ্যের বিজেপি সরকারের তরফে জানানো হয়েছে, ওই অনুষ্ঠানে কারও উপস্থিতি বাধ্যতামূলক নয়। সরকারি কর্মচারীদের কেউ উপস্থিত না-হলে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে না বলেও জানানো হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যসচিবের দফতর থেকে ১৪ জুন একটি নির্দেশিকা জারি করা হয়েছিল। ওই নির্দেশিকায় বলা হয়েছিল, রাজ্য সরকারের সমস্ত স্তরের স্থায়ী, অস্থায়ী, চুক্তিভিত্তিক, দৈনিক মজুরিভিত্তিক, আউটসোর্সড (চুক্তির মাধ্যমে অন্য সংস্থার যে কর্মীরা সরকারের কাজ করেন) কর্মী এবং সাম্মানিকের বিনিময়ে যাঁরা কাজ করেন,…

আরও পড়ুন
কলকাতা 

মমতার নিরাপত্তা কমানো হয়নি তবে পছন্দের লোক পাওয়া যাবে না কুনালদের স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বাংলার জনরব ডেস্ক : রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থার কোনোরকম ভাবেই কমানো হয়নি বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। এ নিয়ে বৃহস্পতিবার বিধানসভায় বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলেন ছয় বিধায়ক। কুণাল ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায়, মদন মিত্র, অশোক দেব, রহিম বক্সী, রুকবানুর রহমান— শুভেন্দুর সঙ্গে দেখা করতে যাওয়া এই ছয় বিধায়কই মমতাপন্থী বলে পরিচিত। মুখ্যমন্ত্রী যদিও স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা হচ্ছে, যা পাওয়া যাবে না। বুধবার রাতে তৃণমূলের রাজ্যসভা সাংসদ ডেরেক ও’ব্রায়েন…

আরও পড়ুন
কলকাতা 

রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ, প্রথম কলকাতার শাশ্বত, এক নজরে প্রথম ১০

বাংলার জনরব ডেস্ক : আজ ১৮ই জুন বৃহস্পতিবার রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ। পরীক্ষা নেওয়ার ২৫ দিন পর এই ফল প্রকাশিত হল। মেধাতালিকায় একেবারে প্রথমেই রয়েছেন কলকাতার শাশ্বত বন্দ্যোপাধ্যায়। এছাড়া ভিনজেলার বেশ কয়েকজন রয়েছেন মেধাতালিকায়। চলতি মাসের শেষেই শুরু হতে পারে কাউন্সেলিং। প্রথম – শাশ্বত বন্দ্যোপাধ্যায় (সল্টলেক) নালন্দা অ্যাকাডেমি দ্বিতীয় – সৌঋদ্ধ মণ্ডল (বিষ্ণুপুর) বিবেকানন্দ মিশন স্কুল, জোকা তৃতীয় – উমঙ্গ ভুট (রানিগঞ্জ) পূর্ব ইন্টারন্যাশনাল স্কুল চতুর্থ – রাহুল কোনার (নিউটাউন) দিল্লি পাবলিক স্কুল পঞ্চম – সর্বান ভট্টাচার্য (বীজপুর) গার্ডেন হাই স্কুল ষষ্ঠ – আরহা ভট্টাচার্য (চন্দ্রকোণা) চন্দ্রকোণা জিরাট হাইস্কুল সপ্তম…

আরও পড়ুন
কলকাতা 

রাজ্যজুড়ে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে আগামী কয়েক দিন গোটা রাজ্যে বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির সময় বাদে অন্য সময়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। জেলায় জেলায় বজ্রপাতেরও সতর্কতা রয়েছে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও। কোথাও কোথাও ৪০-৫০ কিলোমিটার পর্যন্ত বেগে বইতে পারে দমকা হাওয়া। কলকাতা এবং হাওড়ায় এখনই ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দুই জেলাতেই। এই দুই জেলা এবং দুই উপকূলীয় জেলা (পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা) বাদে শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের সর্বত্রই বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। শুক্রবার বেশি ঝড়বৃষ্টির সম্ভাবনা…

আরও পড়ুন
কলকাতা 

বিধানসভার বিরোধী দলনেতা পদ সংক্রান্ত মামলায় অন্তর্বর্তী নির্দেশ দিল না কলকাতা হাইকোর্ট,২৮ জুলাই পরবর্তী শুনানি

বিধানসভার বিরোধী দলনেতার পদ সংক্রান্ত মামলায় কোনও অন্তর্বর্তী নির্দেশ দিল না কলকাতা হাই কোর্ট। আপাতত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ই থাকছেন বিরোধী দলনেতার পদে। স্পিকার রথীন্দ্র বসুর সিদ্ধান্তই আপাতত বহাল থাকছে। স্পিকারের সিদ্ধান্তের উপর বৃহস্পতিবার কোনও হস্তক্ষেপ করল না আদালত। হাই কোর্টের বিচারপতি কৃষ্ণ রাও জানিয়েছেন, আগামী ২৮ জুলাই এই মামলার পরবর্তী শুনানি হবে। ওই দিন সব পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। বিধানসভা ভোটে ভরাডুবির পরে তৃণমূলের পরিষদীয় দলে ভাঙন দেখা দিয়েছে। ‘বিদ্রোহী’ হয়ে উঠেছেন তৃণমূলের অধিকাংশ বিধায়ক। দলীয় নেতৃত্বের তরফে পরিষদীয় দলনেতা হিসাবে বর্ষীয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাব করা…

আরও পড়ুন
কলকাতা 

বৈধ হকারদের জন্য বিকল্প ব্যবস্থা করতে হবে, এখনই উচ্ছেদ নয় নির্দেশ হাইকোর্টের

বালিগঞ্জ, বামনগাছি, বারুইপুর, ডানকুনি, গুমা, বনগা, দুর্গানগর, মথুরাপুর, যাদবপুর-সহ যতগুলি স্টেশনসংলগ্ন এলাকায় রেলের উচ্ছেদের নোটিস নিয়ে মামলা হয়েছে, জুন মাস পর্যন্ত সেখানে নতুন করে আগের নোটিস কার্যকর করা যাবে না। বুধবার রেলের জমিতে জবরদখল উচ্ছেদ সংক্রান্ত ২৫ টি মামলায় এই নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। এই মামলায় আদালতের বক্তব্য, আপাতত উচ্ছেদ করা যাবে না। জমির অবস্থান ও রেকর্ড দেখা ছাড়াও আগামী দিনে প্রতিটি মামলার ক্ষেত্রে কেন নোটিস জারি হয়েছে, তার ব্যাখ্যা দেবে রেল। এর মধ্যে যাঁদের কোনও সময়ে রেল বসার অনুমতি দিয়েছিল (বৈধ হকার) এমন ক্ষেত্রে আগামী দিনে রেল তাদের…

আরও পড়ুন
কলকাতা 

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ!

পুরী থেকে গ্রেফতার তৃণমূলের কাউন্সিলর সুশান্ত ঘোষ। রাজ্য ও ওড়িশা পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তোলাবাজি, দুর্নীতি-সহ একাধিক অভিযোগ রয়েছে সুশান্তের বিরুদ্ধে। তাঁকে নিয়ে আসা হচ্ছে কলকাতায়। এর আগে তাঁর গাড়ির চালককেও ওড়িশা বর্ডার থেকে গ্রেফতার করা হয়েছিল। ১০৮ নম্বর ওয়ার্ড অর্থাৎ কসবা এলাকার কাউন্সিলর সুশান্তের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে এফআইআর দায়ের করা হয়। তারপর থেকেই পলাতক ছিলেন এই তৃণমূল নেতা।তাঁকে হন্যে হয়ে খুঁজছিল পুলিশ। অবশেষে পুরী থেকে গ্রেফতার করা হল তাঁকে। কী করে জালে পড়লেন সুশান্ত? জানা গিয়েছে, পুরীতে অন্য একটি সিম ব্যবহার করছিলেন এই তৃণমূল নেতা।…

আরও পড়ুন
কলকাতা 

গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী!

কলকাতা থেকে গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ। বুধবার পুরনো একটি মামলার সূত্রে তাঁকে গ্রেফতার করে কোচবিহার জেলা পুলিশ। ফুলবাগানের ফ্ল্যাট থেকে তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে এ-ও জানা গিয়েছে যে, ভোট-পরবর্তী হিংসার মামলাতেই দিনহাটার প্রাক্তন তৃণমূল বিধায়ক উদয়নকে গ্রেফতার করা হয়েছে। ২০২১ সালের বিধানসভা এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পর কোচবিহারে ভোট-পরবর্তী হিংসায় যুক্ত থাকার অভিযোগ ওঠে উদয়নের বিরুদ্ধে। ভোট-পরবর্তী হিংসা ছাড়াও তাঁর বিরুদ্ধে কয়েকটি দুর্নীতি সংক্রান্ত মামলাও রয়েছে। পুলিশের অন্য একটি সূত্রের দাবি, প্রতারণা সংক্রান্ত একটি মামলায় গ্রেফতার করা হয়েছে উদয়নকে। ওই সূত্রের দাবি, ফুলবাগান থানায় নিয়ে…

আরও পড়ুন
কলকাতা 

স্বচ্ছতা অভিযানে অংশ নিয়ে ঝাঁটা হাতে বাগবাজারে গঙ্গার ঘাট পরিষ্কার করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সঙ্গে ছিলেন অগ্নিমিত্রা পাল ও তাপস রায়

রাজ্যের গঙ্গার ঘাটগুলিকে দূষণমুক্ত করতে উদ্যোগী রাজ্য সরকার। সেই স্বচ্ছতা অভিযানের কর্মসূচি হিসাবে বুধবার সকালে মুখ্যমন্ত্রী শুভেন্দু পৌঁছে গেলেন কলকাতার বাগবাজারে গঙ্গার ঘাটে। তাঁর সঙ্গে ছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং শিল্পমন্ত্রী তাপস রায়। বাগবাজার ঘাটে পৌঁছে মুখ্যমন্ত্রী শুভেন্দু প্রথমে বৃক্ষরোপণ করেন। তার পর সেখানে মন্দিরে বিগ্রহে মাল্যদান করেন। পুজো করেন। গঙ্গার ঘাট পরিদর্শন করেন। তার পর ঝাঁটা হাতে গঙ্গার ঘাট পরিষ্কারের কাজে নেমে পড়েন। এই কাজে একে একে হাত লাগান অগ্নিমিত্রা এবং তাপসও। গঙ্গা এবং গঙ্গার ঘাটগুলিকে আবর্জনা এবং দূষণমূক্ত রাখতে বছরভর এই ধরনের কর্মসূচি চলবে বলে…

আরও পড়ুন
কলকাতা 

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনে হাইকোর্টের প্রশ্নের মুখে স্পিকারের ভূমিকা!

উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিধানসভার বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের প্রশ্ন, তৃণমূলের পক্ষ থেকে দু’টি প্রস্তাব এসেছিল বিরোধী দলনেতা নিযুক্ত করার ব্যাপারে। তাহলে স্পিকার কীভাবে দ্বিতীয় প্রস্তাবটি গ্রহণ করলেন ? বিচারপতির আরও প্রশ্ন,” তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিরোধী দলনেতা নিযুক্ত করার ব্যাপারে প্রথম চিঠি দেওয়ার পরও কেন স্পিকার অপেক্ষা করলেন (দ্বিতীয় চিঠি আসা পর্যন্ত)? অধ্যক্ষের পক্ষের আইনজীবী বিল্বদল ভট্টাচার্য উত্তরে জানান, তৃণমূল কংগ্রেসে দু’টি গোষ্ঠী রয়েছে। দু’জন বিধায়ক স্পিকারের কাছে অভিযোগ দায়ের করে জানান, তাঁরা 6 মে মিটিংয়ে হাজির ছিলেন না। তাঁদের সই…

আরও পড়ুন