ইব্রাহিম রইসির উত্তরসুরি কে ?
বিশেষ প্রতিনিধি : হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসির। তাঁর অকাল মৃত্যুতে মধ্যপ্রাচ্য এবং মধ্য এশিয়ায় এক রাজনৈতিক শূন্যতা তৈরি হলো। এত বড় মাপের একজন বলিষ্ঠ রাজনেতা মধ্যপ্রাচ্যে বিরল। আমেরিকার দাদাগিরিকে অগ্রাহ্য করে ইরানের এই প্রেসিডেন্ট যেভাবে প্রশাসনকে চালিয়েছেন এবং বিদেশ নীতি কে গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছে দিয়ে গেছেন।তা এক কথায় সে দেশের জন্য অবশ্যই মঙ্গলজনক। শুধু বিদেশ নীতি নয়, নিজের দেশকে আধুনিক প্রযুক্তিতে যেভাবে তিনি সাজিয়ে গেছেন তাও নিঃসন্দেহে উন্নত ইরান তৈরি করার পেছনে তাঁর অবদানকে স্বীকার করতেই হবে।
এখন প্রশ্ন উঠেছে ইরানের প্রেসিডেন্টের অকাল মৃত্যুর পর তাঁর জায়গায় কে বসবেন? তিনি ছিলেন ইরানের ধর্মগুরু আয়াতোল্লা আলি খামেনেইয়ের ঘনিষ্ঠ। তবে ইরানের সংবিধান মতে প্রেসিডেন্টের অকাল মৃত্যু হলে ভাইস প্রেসিডেন্ট ওই পদে বসবেন।ইরানের সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্টের মৃত্যুর পর অন্তর্বর্তিকালীন ভাবে ওই ভূমিকায় থাকার কথা ভাইস প্রেসিডেন্টের। ইরানের ভাইস প্রেসিডেন্ট মহম্মদ মোখবর সাময়িক ভাবে প্রেসিডেন্টের দায়িত্ব সামলাবেন বলে মনে করা হচ্ছে। তবে তাঁকেও সাংবিধানিক প্রক্রিয়া মেনে কাজ করতে হবে।

ইরানের সংবিধানে বলা হয়েছে, প্রেসিডেন্টের আচমকা মৃত্যু হলে ভাইস প্রেসিডেন্ট সাময়িক ভাবে ওই দায়িত্ব সামলাবেন। তিনি সরকারের তিন সদস্যের কাউন্সিলের এক জন সদস্য হিসাবেই ওই দায়িত্ব পাবেন। কাউন্সিলে ভাইস প্রেসিডেন্ট ছাড়াও রয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার এবং বিচার বিভাগের প্রধান। প্রেসিডেন্টের মৃত্যুর ৫০ দিনের মধ্যে এই কাউন্সিল দেশে নতুন করে নির্বাচনের আয়োজন করবে। তার মাধ্যমেই স্থির হবে, ইরানের পরবর্তী প্রেসিডেন্ট কে হচ্ছেন।
সূত্রের খবর ইরানের সর্বোচ্চ আয়াতোল্লা আলি খামেনেইয়ের পক্ষ থেকে বর্তমান ভাইস প্রেসিডেন্ট মহম্মদ মোখবরকে প্রেসিডেন্ট পদে নিযুক্তি দেওয়া হয়েছে।

