কলকাতা 

West Bengal Weather Update: দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ঝড়বৃষ্টি চলবে কদিন? কী জানালো আবহাওয়া দফতর?

দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ঝড়বৃষ্টি চলবে আরও কয়েক দিন। ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের জেলাগুলিতেও। কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণ। সঙ্গে জেলায় জেলায় দমকা হাওয়াও বইতে পারে। বুধবার দুপুরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া এবং মুর্শিদাবাদে মাঝারি ঝড়বৃষ্টি হতে পারে। ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বইতে পারে ঝোড়ো হাওয়াও। উপকূলীয় দুই জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনাতেও ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। পূর্ব মেদিনীপুরে দুপুরে প্রবল বর্ষণ হতে পারে। পাশাপাশি মালদহ এবং দক্ষিণ দিনাজপুরেও ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামী…

আরও পড়ুন
কলকাতা 

সুপ্রিম ধাক্কার পর বিদ্রোহী তৃণমূল সাংসদদের দ্বিতীয় ধাক্কা দিলেন স্পিকার! সাংসদ পদ হারাতে চলেছেন সুদীপ কাকলিরা!

বাংলার জনরব ডেস্ক : মমতা বন্দ্যোপাধ্যায় কে ত্যাগ করে পশ্চিমবাংলা থেকে তৃণমূল কংগ্রেসের প্রতীকে জেতা যে কুড়িজন সাংসদ এনসিপিআই নামক একটি অনামি দলে যোগ দিয়েছিলেন তাদের এই যোগ দেয়ার যৌক্তিকতা নিয়ে ইতিমধ্যেই নোটিশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের এই নোটিশ পাওয়ার পর যখন সুদীপ বন্দ্যোপাধ্যায় কাকলি ঘোষ দস্তিদার তে রাতের ঘুম ছুটে গেছে ঠিক তখনই শেষ পর্যন্ত স্পিকার ওম বিড়লা এই কুড়িজন সাংসদ কে চিঠি দিয়ে জানতে চাইলে কেন তাদের সদস্যপদ বাতিল হবে না। একদিকে সুপ্রিম কোর্ট অন্যদিকে স্পিকারের নোটিসের পরিপ্রেক্ষিতে কার্যত এক ঘরে হয়ে গেছে এন সিপির এই কুড়ি…

আরও পড়ুন
কলকাতা 

তৃণমূল থেকে এনসিপিতে যোগ দেওয়া নিয়ে ২০ সাংসদের জবাবদিহি তলব করল সুপ্রিম কোর্ট!

সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদারদারদের দলবদল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের করা সেই মামলার প্রেক্ষিতে ন্যাশনালিস্ট সিটিজেন্‌স পার্টি অফ ইন্ডিয়া বা এনসিপিআই-এর ২০ জন সাংসদকেই নোটিস দিল শীর্ষ আদালত। তাঁদের প্রত্যেককেই নিজেদের বক্তব্য আদালতে জানাতে হবে। দু’সপ্তাহ পর এই মামলার পরবর্তী শুনানি। সুপ্রিম কোর্টের এই অবস্থানের ফলে কার্যত বিপাকে পড়ে গেল তৃণমূলের প্রতি কে নির্বাচিত এই কুড়িজন সাংসদ। সংবিধানের দশম তফসিল অনুসারে কোনভাবেই তাদের সাংসদ পথ ধরে রাখাটা সম্ভব হবে না। এখন দেখার বিষয় এই কুড়িজন সাংসদ সুপ্রিম কোর্টের শোকজের কি জবাব দেন? ২০ জন ‘বিদ্রোহী’ তৃণমূল…

আরও পড়ুন
কলকাতা 

গরিবের শিশুর দুধ নিয়েও বিজেপি মন্ত্রী অগ্নিমিত্রার ঔদ্ধত্য—এটাই তাদের আসল চেহারা : শবনম মুস্তারী 

বিশেষ প্রতিনিধি : কলকাতার ফুটপাথে এক অসহায় পরিবারের শিশুর জন্য দুধ গরম করার ঘটনাকে কেন্দ্র করে বিজেপি নেত্রী তথা মন্ত্রী অগ্নিমিত্রা পালের আচরণ অত্যন্ত অমানবিক ও নিন্দনীয়। ফুটপাথে বসবাসকারী দরিদ্র মানুষের প্রতি ঘটনাস্থলে তাঁর যে হিংসাত্মক ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ দেখা গিয়েছে, তা বিজেপির তথাকথিত ‘গরিবের জন্য সরকার’ দাবির বাস্তব চেহারা সামনে এনে দিয়েছে। পরবর্তীতে তিনি মন্তব্য করেছেন, “ এক গামলা দুধ তো বাচ্চা খাওয়ার জন্য হতে পারে না!”—এই মন্তব্য শুধু একজন দরিদ্র মায়ের প্রতি অসম্মান নয়, বরং গরিব মানুষের জীবনযাপন ও প্রয়োজনকে নিয়ে এক ধরনের শ্রেণিগত অবজ্ঞার প্রকাশ। বিজেপি মূলত পুঁজিবাদী…

আরও পড়ুন
কলকাতা 

‘ডাক সেবা আপস’ পরিষেবা চালু হলো 

মোল্লা জসিমউদ্দিন : পোস্ট অফিসে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আর নয়, এবার ঘরে বসেই আধুনিক ডাক পরিষেবার সূযোগ মিলবে।সোমবার বিকেলে সারা দেশব্যাপী ১৪ টি ডাক অফিসের আধুনিকরণের মাধ্যমে চালু হলো ‘ডাক সেবা আপস’। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে এই রাজ্যের একমাত্র ডাক অফিস হিসাবে ছিল কলকাতার কাকুরগাছি ডাক অফিস। জানা গেছে গুগল পে স্টোরে ২৩ টি ভাষায় এই আপস ডাউনলোড করা যাবে।স্পিড পোস্ট কিংবা মানি অর্ডার করতে গেলে আর ডাক অফিসে যেতে হবেনা। ঘরে বসেই এই ডাক সেবা আপসের মাধ্যমে প্রেরক ও গ্রাহকদের মধ্যে দেওয়া – নেওয়া চলবে।

আরও পড়ুন
কলকাতা 

এফআইআরে কেন নাম নেই গণিতের অধ্যাপক বুদ্ধদেবের প্রশ্ন তুলল যাদবপুরের ছাত্ররা

সিসি ক্যামেরার ফুটেজে বুদ্ধদেব সাউকে দেখা গেলেও কেন তাঁর নামে পুলিশে অভিযোগ জানানো হয়নি? যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে প্রশ্ন তুলল ছাত্রদের একাংশ। এ দিকে, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সেলিমবক্স মণ্ডলের বিরুদ্ধে তথ্যপাচারের অভিযোগ তুলে গ্রেফতারি দাবি করেছেন গণিতের অধ্যাপক বুদ্ধদেব সাউ। সোমবার স্টুডেন্টস ওয়েলফেয়ার বোর্ডের সঙ্গে বৈঠকে বসেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেখানেই পড়ুয়ারা দাবি তোলে, গত ২০ অগস্ট গভীর রাতে যে ভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং ছাত্রাবাসে হামলা চালিয়েছিলেন বহিরাগতেরা তা যথেষ্ট উদ্বেগজনক। পড়ুয়াদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে কর্তৃপক্ষকে। পাশাপাশি তাঁরা গণিতের অধ্যাপক, অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘের সদস্য বুদ্ধদেব সাউয়ের প্রসঙ্গও তোলেন।…

আরও পড়ুন
কলকাতা 

বিকল্প ব্যবস্থা করে বিধান মার্কেট খালি করে মেট্রোরেলের কাজ করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট! একইসঙ্গে দিলো নানা শর্ত

বাংলার জনরব ডেস্ক : ধর্মতলার বিধানচন্দ্র রায় মার্কেট (যা বিধান মার্কেট নামেই সমধিক পরিচিত) এলাকায় মেট্রো প্রকল্পের কাজ শুরু করার অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। আগামী সাত দিনের মধ্যে কাজ শুরু করতে বলেছে আদালত। সোমবার বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের বেঞ্চ এ-ও জানিয়েছে যে, আপাতত ওই এলাকা থেকে অস্থায়ী ভাবে দোকানদারদের অন্যত্র সরানো যাবে। তবে মেট্রো প্রকল্পের জন্য দায়িত্বপ্রাপ্ত সংস্থাকে লিখিত ভাবে জানাতে হবে যে, কাজ শেষে ওই দোকানদারদের পুরানো জায়গায় ফিরিয়ে আনা হবে। নতুন জায়গায় ন্যূনতম পরিষেবা এবং নিরাপত্তা যথাযথ রাখতে হবে। নতুন জায়গায় জল, বিদ্যুৎ-সহ প্রয়োজনীয় পরিষেবা ও নিরাপত্তার বন্দোবস্ত করার…

আরও পড়ুন
কলকাতা 

‘রাজনীতির রুটি সেঁকা হচ্ছে, দুর্ঘটনা হলে কে দায় নিত?’ ফুটপাত বিতর্কে অগ্নিমিত্রা পাল

পার্কস্ট্রিট চত্বরে ফুটপাত (Park Street Footpath) দখলমুক্ত করতে গিয়ে স্টোভে বাচ্চার দুধ গরম করা নিয়ে এক প্রৌঢ়ার সঙ্গেঅগ্নিমিত্রা পালের (Agnimitra Paul) মেজাজ হারানোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Agnimitra Paul Viral Video)। সেই ভিডিও নিয়ে দিনকে দিন সমালোচনা বাড়ছে বই কমছে না। এই পরিস্থিতিতে বিরোধীদের তোলা ‘অমানবিকতার’ অভিযোগকে নস্যাৎ করে পাল্টা জবাব দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী (Agnimitra Paul Footpath)। বিরোধীদের এই সমবেদনাকে ‘রাজনৈতিক দূরভিসন্ধি’ বলে তাঁর প্রশ্ন— ব্যস্ত ফ্রি স্কুল স্ট্রিটে দুপুর দুটোয় অনবরত গাড়ির চলাচলের মাঝে মাত্র ১০ ইঞ্চি উঁচু ফুটপাতে ছ’মাসের শিশুকে একলা ছেড়ে স্টোভ জ্বালানো কি নিরাপদ? কোনও…

আরও পড়ুন
কলকাতা 

আদালতের ধমক খেয়ে অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সচল করল ব্যাংক, স্বস্তি অভিষেকের, আদালতে মামলার নিষ্পত্তি

ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করা (Bank Account Freeze) সংক্রান্ত মামলায় আইনি স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর অ্যাকাউন্টটি পুনরায় সক্রিয় (ডিফ্রিজ) করার পাশাপাশি ক্রেডিট ও ডেবিট কার্ড (Credit and Debit Card) সচল করে দেওয়া হয়েছে বলে আদালতে জানাল ব্যাঙ্ক কর্তৃপক্ষ। বিষয়টি শোনার পর মামলাটির আনুষ্ঠানিক নিষ্পত্তি করে দেন বিচারক। মামলার শুনানিতে ব্যাঙ্ক কর্তৃপক্ষের ভূমিকা ও পদক্ষেপ নিয়ে প্রশ্ন তোলেন অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য। ব্যাঙ্ক ও গ্রাহকের টানাপড়েন প্রসঙ্গে সওয়াল করে তিনি বলেন, ‘‘আমার মক্কেলের ছবি দেখতে চাওয়া হচ্ছে, অথচ ছবি তো তোলাই হয়নি!’’ জবাবে ব্যাঙ্কের প্রতিনিধি আদালতে জানান,…

আরও পড়ুন
কলকাতা 

“শিল্প নবজাগরণের পথে হাঁটছে বাংলা। পশ্চিমবঙ্গে বিনিয়োগের ফলাফল সুদূরপ্রসারী।” : রাজনাথ সিংহ

“রাজ্যে আগে শিল্প বন্ধ হওয়ার কথা শোনা যেত। এখন বাংলায় শুধুই বিনিয়োগের খবর আসছে।” গার্ডেনরিচ শিপ বিল্ডার্সের অনুষ্ঠানে এসে বড় বার্তা দিলেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বাংলার প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরও ভূয়সী প্রশংসা শোনা গেল তাঁর বক্তব্যে। বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার শিল্পের বিকাশ, উন্নয়ন করছে। সেই কথাও জানিয়েছেন তিনি। গার্ডেনরিচ শিপ বিল্ডার্সে যুদ্ধজাহাজ নির্মাণের লক্ষ্যে রবিবার আরও পাঁচটি নতুন প্রকল্পের শিলান্যাস হল। ৩৪০০ কোটি টাকার বিনিয়োগ হয়েছে সেই লক্ষ্যে। আজ, রবিবার সেই নতুন প্রকল্পের ভূমিপুজো উপলক্ষ্যে কলকাতায় উপস্থিত হলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী…

আরও পড়ুন