কলকাতা 

‘পুলিশকে খোলা হাত, ঢাল হয়ে দাড়াব’, কলকাতা পুলিশে নতুন নিযুক্তদের ‘নেশন ফার্স্টে’র পাঠ মুখ্যমন্ত্রীর!

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : কলকাতা পুলিশে নবনিযুক্ত ৩০৯ জন এসআইকে ‘নেশন ফার্স্ট’ ও ‘ইমানদারি’র পাঠ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। শুধু তাই নয়, ২টি বিষয়ে পুলিশকে ‘খোলা হাত’ তাঁর। লালবাজারে নিয়োপত্র প্রদান অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, নেশামুক্তি ও মহিলাদের উপর অত্যাচারের বিষয়ে পুলিশকে খোলা হাত দেওয়া আছে।

এই দুই ক্ষেত্রে কোনও সমস্যা হলে পুলিশের ঢাল হয়ে দাঁড়াবেন তিনি নিজে। পাশাপাশি তিনি এ-ও জানিয়ে দেন, পুলিশের গায়ে কেউ হাত দিলে তাঁকে জেলে থাকতে হবে। সরকারি সম্পত্তি নষ্ট করলে, তিনগুণ টাকা উসুল করা হবে।

এদিন লালবাজারের অনুষ্ঠান থেকে নবনিযুক্তদের হাতে নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। ৩০৯ জন এসআইয়ের উদ্দেশে তিনি জানান, যাই হয়ে যাক রাষ্ট্রকেই সবার আগে রাখতে হবে । পাশাপাশি তাঁদের ‘ইমানদারি’র পাঠও দেন মুখ্য়মন্ত্রী। এছাড়াও নিজের ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকের নির্দেশ মেনে শৃঙ্খলার সঙ্গে কাজ করতে হবে। ঘড়িতে সময় দেখলে হবে না। ভারতীয় ন্যায় সংহিতা মেনে কাজ করতে হবে।

পুলিশে নিয়োগের দিক থেকেও পিছিয়ে আছে বলে জানান মুখ্যমন্ত্রী। আগেই রাজ্য পুলিশে ১১ হাজার পুলিশ নিয়োগ হয়েছে। বর্তমানে পুলিশে ৪৬ হাজার পদ ফাঁকা পড়ে রয়েছে। ধীরে ধীরে সেই সব পদ পূরণ করা হবে। ৬৩৪৫ মহিলা পুলিশ নিয়োগ হবে। কলকাতা পুলিশে ৪ হাজার কনস্টেবল নিয়োগ হবে। আগামী কয়েকমাসে পুলিশে প্রচুর নিয়োগ হবে। ডিসেম্বর-জানুয়ারিতে ফের পুলিশে নিয়োগ। বন দপ্তর ও দমকলেও নিয়োগের আশ্বাস দেন শুভেন্দু।

 

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ