কলকাতা 

পশ্চিমবঙ্গ পর্যটনে নতুন উদ্যোগ উদ্বোধন হলো হোমস্টে পোর্টাল 

শেয়ার করুন

স্মৃতি সামন্ত,কলকাতা : পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তরে হোমস্টে রেজিস্ট্রেশনের জন্য একটি বিশেষ অনলাইন পোর্টাল চালু করল। কলকাতার উদয়চাঁদ রোডে অবস্থিত WBTDCL-এ এই পোর্টালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় পর্যটনমন্ত্রী-ইন-চার্জ ডঃ শঙ্কর ঘোষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্যটন দপ্তরের মাননীয় প্রতিমন্ত্রী শ্রীমতী পূর্ণিমা চক্রবর্তী, অতিরিক্ত মুখ্য সচিব শ্রী বারুণ কুমার রায়, পর্যটন দপ্তরের সচিব এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

পশ্চিমবঙ্গের হোমস্টে নীতির আওতায় তৈরি এই পোর্টালটি পর্যটন দপ্তরের উদ্যোগে গড়ে তোলা হয়েছে। এর মাধ্যমে হোমস্টে রেজিস্ট্রেশনের সম্পূর্ণ প্রক্রিয়া—আবেদন জমা দেওয়া থেকে শুরু করে পরিদর্শন ও শংসাপত্র প্রদান পর্যন্ত—একটি মাত্র ডিজিটাল প্ল্যাটফর্মে সম্পন্ন করা যাবে।

পর্যটন মন্ত্রী শংকর ঘোষ বলেন,পশ্চিমবঙ্গের পর্যটন অর্থনীতিতে হোমস্টে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে দার্জিলিং ও কালিম্পং পাহাড়, ডুয়ার্স, সুন্দরবন এবং জঙ্গলমহল ও পশ্চিম মালভূমির বিভিন্ন জেলায় হোমস্টে পর্যটনের উল্লেখযোগ্য প্রসার ঘটেছে।

হোমস্টে মালিকদের সরকারি দফতরে বারবার না গিয়ে একটি মাত্র অনলাইন ব্যবস্থার মাধ্যমে নিবন্ধনের সুযোগ করে দেওয়া।

আবেদনকারী এবং সংশ্লিষ্ট দপ্তর উভয়ের কাছে প্রতিটি পর্যায়ের কাজ দৃশ্যমান রাখা, প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করা এবং পরিষেবা প্রদানে বিলম্ব কমানো।

ট্যুরিজম ডিপার্টমেন্টের সেক্রেটারি বরুণ রায় বলেন যে,সব মিলিয়ে ‘হোমস্টে পোর্টাল’-এর উদ্বোধন রাজ্যের পর্যটন ক্ষেত্রে ডিজিটাল পরিষেবা সম্প্রসারণের একটি উল্লেখযোগ্য উদ্যোগ। পর্যটকদের সুবিধা বৃদ্ধি, হোমস্টে পরিষেবার প্রচার এবং স্থানীয় পর্যটন শিল্পের বিকাশের লক্ষ্যে এই উদ্যোগ আগামী দিনে পশ্চিমবঙ্গের পর্যটন ব্যবস্থায় নতুন দিশা দেখাতে পারে।

মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী বলেন, অভিজ্ঞতাভিত্তিক পর্যটন আরও বেশি সংখ্যক নিবন্ধিত হোমস্টে পর্যটকদের কাছে পশ্চিমবঙ্গের সংস্কৃতি, ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য ও স্থানীয় জীবনযাত্রাকে তুলে ধরবে।

পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তর সমস্ত আগ্রহী হোমস্টে মালিক এবং উদ্যোক্তাদের পশ্চিমবঙ্গ হোমস্টে নীতির আওতায় নিবন্ধনের জন্য হোমস্টে পোর্টাল ব্যবহার করার আহ্বান জানাচ্ছি।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ