কলকাতা 

মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী পিছিয়ে যাচ্ছে? জানা যাবে আগামী সপ্তাহে

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা পিছিয়ে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আগামী সপ্তাহেই। বুধবার বিকাশ ভবনে এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানালেন স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মন। একই সঙ্গে মন্ত্রী জানিয়ে দিলেন, এ বার থেকে সব পাঠ্যবইয়ের প্রথমেই থাকবে বন্দে মাতরম্ গান। এ দিন স্কুলশিক্ষামন্ত্রী বলেন, ‘‘পরীক্ষা আমাদের পিছোতে হবে। কারণ দিল্লি থেকে সেন্সাস বোর্ডের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে যা থেকে জানা যাচ্ছে, ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের জনগণনা চলবে। মাধ্যমিক পরীক্ষা ফেব্রুয়ারি মাসে এবং মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়। সে ক্ষেত্রে মাধ্যমিক পরীক্ষাটা আমাদের পিছিয়ে দিতে হবে।…

আরও পড়ুন
জেলা 

Bratya Basu ranks in Madhyamik 2022 merit list: সহপাঠী বন্ধু বান্ধবী ও আত্মীয়-স্বজনরাও শিক্ষামন্ত্রী বলে ডাকতো, বাঁকুড়ার সেই ব্রাত্য বসুই মাধ্যমিকে অষ্টম!

বাংলার জনরব ডেস্ক : শিক্ষামন্ত্রীর সঙ্গে নামের হুবহু মিল তাই ক্লাসের বন্ধুরা তাকে শিক্ষা মন্ত্রী বলে ডাকত। সহপাঠীদের কাছে সেই শিক্ষা মন্ত্রী আজ রাজ্যের প্রতিটি মানুষের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছে। হ্যাঁ আমরা বাঁকুড়ার ব্রাত্য বসুর কথা বলছি তিনি 686 নম্বর পেয়ে এবছর মাধ্যমিকে অষ্টম স্থান দখল করেছে। তার নাম ব্রাত্য বসু ছাত্র বাঁকুড়ার বিষ্ণুপুর হাই স্কুলের। সাংবাদিকদের কাছে মাধ্যমিকে অষ্টম স্থান দখল করা ব্রাত্য বলেন, ‘ভালো ফল হবে আশা করেছিলাম, কিন্তু মেধা তালিকায় জায়গা পাবো ভাবিনি৷ আমার বায়োলজি, ফিজিক্সের মতো বিজ্ঞানের বিষয়গুলিই বেশি ভাল লাগে।’ তবে এই মেধাবী ব্রাত্য…

আরও পড়ুন