মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী পিছিয়ে যাচ্ছে? জানা যাবে আগামী সপ্তাহে
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা পিছিয়ে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আগামী সপ্তাহেই। বুধবার বিকাশ ভবনে এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানালেন স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মন। একই সঙ্গে মন্ত্রী জানিয়ে দিলেন, এ বার থেকে সব পাঠ্যবইয়ের প্রথমেই থাকবে বন্দে মাতরম্ গান। এ দিন স্কুলশিক্ষামন্ত্রী বলেন, ‘‘পরীক্ষা আমাদের পিছোতে হবে। কারণ দিল্লি থেকে সেন্সাস বোর্ডের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে যা থেকে জানা যাচ্ছে, ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের জনগণনা চলবে। মাধ্যমিক পরীক্ষা ফেব্রুয়ারি মাসে এবং মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়। সে ক্ষেত্রে মাধ্যমিক পরীক্ষাটা আমাদের পিছিয়ে দিতে হবে।…
আরও পড়ুন