কলকাতা পুরসভার আসন বিন্যাস নিয়ে রায় শুক্রবার, রায় ঘোষনা না হওয়া পর্যন্ত নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা যাবে না নির্দেশ হাইকোর্টের
কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাস (ডিলিমিটেশন) সংক্রান্ত মামলার রায় ঘোষণার আগে পুরভোটের নির্ঘণ্ট ঘোষণা করা যাবে না, জানিয়ে দিল হাই কোর্ট। আগামী শুক্রবার এই মামলার রায় ঘোষণা করা হবে। তার আগে পুরভোট নিয়ে কোনও বিজ্ঞপ্তি জারি করা যাবে না। কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা ছিল ১৪৪টি। তা বাড়িয়ে করা হয়েছে ২০৯টি। ওয়ার্ডের এই পুনর্বিন্যাস আইন মেনে হয়নি বলে অভিযোগ তুলে হাই কোর্টে মামলা করেছিলেন কসবার বাসিন্দা সিপিএমের দীপু দাস। হাই কোর্টের সিঙ্গল বেঞ্চ তাতে কোনও অন্তর্বর্তী নির্দেশ না দিয়েই দু’পক্ষের কাছে হলফনামা চেয়েছিল। বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য রাজ্য সরকারকে চার সপ্তাহের মধ্যে এবং…
আরও পড়ুন