কলকাতা 

সপ্তাহে দুইদিন ছুটির দাবিতে আগামীকাল শুক্রবার দেশজুড়ে ব্যাংক ধর্মঘট, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

সপ্তাহের শেষ কাজের দিনে দেশ জুড়ে ফের ব্যাঙ্ক ধর্মঘট। শুক্রবার, ১১ সেপ্টেম্বর এর ডাক দিয়েছে ব্যাঙ্ক কর্মী-অফিসারদের সাতটি সংগঠনের যৌথ মঞ্চ ‘ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন্‌স’ বা ইউএফবিইউ। বর্তমানে সপ্তাহের দ্বিতীয় শনিবার এবং রবিবার এমনিতেই বন্ধ থাকে ব্যাঙ্ক। ধর্মঘটের জেরে চলতি সপ্তাহে কর্মী-অফিসাররা যে টানা তিন দিন ছুটি কাটানোর সুযোগ পাবেন, তা বলাই বাহুল্য। দীর্ঘদিন ধরেই প্রতি সপ্তাহে দু’দিন ছুটি এবং কাজের ভিত্তিতে উৎসাহ ভাতার নীতি বদল-সহ একাধিক দাবিতে কেন্দ্রের বিরুদ্ধে সরব রয়েছে ইউএফবিইউ। গত ৬ সেপ্টেম্বর, রবিবার এই নিয়ে বৈঠক করে তারা। সেখানেই ধর্মঘটের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনটির…

আরও পড়ুন
কলকাতা 

হুগলিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার অনুমতি দিল কলকাতা হাই কোর্ট

হুগলিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। তবে আদালতের নির্দেশ, কোনও মিছিল করা যাবে না। কর্মসূচির জন্য সময়সীমা এবং আরও বেশ কিছু শর্তও বেঁধে দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। আগামী শুক্রবার (১১ সেপ্টেম্বর) শ্রীরামপুরের মাহেশে একটি কর্মসূচির পরিকল্পনা করে কালীঘাট তৃণমূল। ওই কর্মসূচিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতারও থাকার কথা। কালীঘাট তৃণমূল চাইছিল সেখানে একটি মিছিল করতে। তার পরে মিছিল শেষে সভার পরিকল্পনা করেছিল তারা। কিন্তু পুলিশি অনুমতি ঘিরে জটিলতার জেরে বিষয়টি গড়ায় হাই কোর্ট পর্যন্ত। বৃহস্পতিবার হাই কোর্ট শর্তসাপেক্ষে কালীঘাট তৃণমূলকে সভার অনুমতি দিয়েছে। তবে একই সঙ্গে এ-ও স্পষ্ট করে…

আরও পড়ুন
কলকাতা 

গ্রেফতার সুমিত রায় ! এবার কী অভিষেকের পালা?

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক (পিএ)-কে গ্রেফতার করল সিআইডি। বৃহস্পতিবার দুপুরে অভিষেকের কালীঘাটের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করেন তদন্তকারীরা। সুমিতকে নিয়ে ভবানী ভবনের উদ্দেশে রওনা দিয়েছেন সিআইডি আধিকারিকেরা। বৃহস্পতিবারই সুমিতের আগাম জামিনের আবেদন খারিজ করে তাঁর রক্ষাকবচ খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। আদালতের রায় প্রকাশ্যে আসার পরেই অভিষেকের বাড়িতে পৌঁছে যায় সিআইডি। সঙ্গে ছিল বিশাল পুলিশবাহিনী। অভিষেক অবশ্য এখন চিকিৎসার কারণে বিদেশে রয়েছেন। সিআইডি আধিকারিকেরা কালীঘাটের বাড়িতে যেতেই সেখানে থাকা নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধস্তাধস্তি হয় পুলিশের। কিছুক্ষণের বাগ্‌বিতণ্ডার পর গেট খুলে ভিতরে ঢোকেন সিআইডি আধিকারিকেরা। গেট খুলতেই দেখা যায় সুমিতকে। তাঁর পরনে ছিল…

আরও পড়ুন
কলকাতা 

উপনির্বাচনের আগেই তৃণমূলের প্রতীক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন কমিশনের

নন্দীগ্রাম এবং রেজিনগরের উপনির্বাচনের আগেই সম্ভবত তৃণমূলের মালিকানা নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করতে চলেছে নির্বাচন কমিশন। দুই কেন্দ্রের উপনির্বাচনের দিন ঘোষণার পরই তড়িঘড়ি তৃণমূলের প্রতীক জটিলতা মেটাতে উদ্যোগ নিল কমিশন। সূত্রের খবর, চলতি সপ্তাহেই দু’পক্ষকে তলব করা হবে। ইতিমধ্যেই তলবের চিঠি পেয়ে গিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। দ্রুত ডাক পাবেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। বুধবার নির্বাচন কমিশনের সচিব অশ্বিনী কুমার মোহালের তরফে ঋতব্রতকে চিঠি দিয়ে তলব করা হয়েছে। আগামী ১২ সেপ্টেম্বর শনিবার দিল্লিতে নির্বাচন কমিশনে ঋতব্রতদের তরফে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল পাঠাতে বলা হয়েছে। কেন তাঁদেরই প্রতীক দেওয়া হবে, ব্যাখ্যা চাওয়া…

আরও পড়ুন
কলকাতা 

জনগণনার কাজে শিক্ষকদের বদলি করা যাবে, দেওয়া যাবে না রিলিজ অর্ডার শিক্ষা দফতরের নির্দেশিকা ঘিরে বিতর্ক তুঙ্গে

জনগণনার কাজে শিক্ষকদের কোনো ভাবেই বদলি করা যাবে না, দেওয়া যাবে না রিলিজ। এর ফলে বিতর্ক সৃষ্টি হয়েছে। মঙ্গলবার দফতরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমানে জনগণনার কাজে যুক্ত রয়েছেন, এমন কোনও কর্মী বা আধিকারিককে বদলি করা যাবে না। এমনকি এই সময়ের মধ্যে বদলিপ্রক্রিয়া সম্পন্ন করা কোনও শিক্ষক বা শিক্ষাকর্মীকে ‘রিলিজ় অর্ডার’ দেওয়া যাবে না। এ জন্য বিজ্ঞপ্তিতে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় ধার্য করা হয়েছে। এখানেই আপত্তি শিক্ষকদের একাংশের। অভিযোগ, জনগণনার প্রথম পর্যায়ের কাজ সম্পূর্ণ হচ্ছে ১৫ সেপ্টেম্বর ২০২৬। অথচ, ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কাউকে বদলি…

আরও পড়ুন
কলকাতা 

Weather Update: বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ঝড় বৃষ্টির সম্ভাবনা

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছিল, বুধবার থেকে সেই বৃষ্টি কমে আসবে। দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বুধবারের পর আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা আর ছিল না। কিন্তু ব বঙ্গোপসাগরে ফের সেখানে নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হতে চলেছে। ফলে বৃষ্টি আবার বাড়তে পারে। ভিজবে কলকাতাও। বুধবার বেলার দিকে হাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলের কাছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সমুদ্রতল থেকে তার উচ্চতা ৫.৮ কিলোমিটার। তার প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বৃহস্পতিবার একটি নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। এ ছাড়া, বর্ষাকালীন অক্ষরেখা কাশ্মীর, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। পুরুলিয়া, দিঘা হয়ে…

আরও পড়ুন
কলকাতা 

কলকাতার প্রথম সারির ৪০টি খাবারের দোকানের লাইসেন্স সাসপেন্ড করল কেএমসি

কলকাতা পুরসভা এখনও পর্যন্ত ৪০টি খাবারের দোকানের লাইসেন্স সাসপেন্ড করেছে । সোমবার রাত পর্যন্ত ৩১টি দোকানের লাইসেন্স সাসপেন্ড করা হয়েছিল। সেই সংখ্যা মঙ্গলবার ৪০ ছুঁয়েছে বলে পুরসভা সূত্রের খবর। কলকাতা পুরসভার প্রশাসক স্মিতা পাণ্ডে জানিয়েছেন, তালিকায় রয়েছে নিজামস, করিম’স, বলরাম মল্লিক ও রাধারমণ মল্লিক, মিষ্টিমুখ, আরসালান, শিমলা বিরিয়ানি-সহ কয়েকটি নামী রেস্তরাঁ ও খাদ্যবিপণির নাম। খাদ্যসুরক্ষা বিধি মেনে চলা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে গত এক সপ্তাহ ধরে ধারাবাহিক ভাবে শহরের বিভিন্ন প্রান্তে হানা দিয়েছেন পুরসভার আধিকারিকেরা। অভিযান চলেছে বিভিন্ন রেস্তরাঁয়, এমনকি বিভিন্ন নামী শপিং মলের ফুড কোর্টেও। সব মিলিয়ে…

আরও পড়ুন
কলকাতা 

মোস্তাক হোসেন ট্যালেন্ট সার্চ – ২০২৬: প্রতিভা অন্বেষণ, শিক্ষার প্রসার ও ভবিষ্যৎ গঠনে এক অনন্য উদ্যোগ

নিজস্ব প্রতিবেদন : ছাত্র-ছাত্রীদের সুপ্ত প্রতিভা অন্বেষণ, উৎসাহ প্রদান এবং সমাজে শিক্ষার প্রসার ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যকে সামনে রেখে গত ৬ সেপ্টেম্বর, ২০২৬ সফলভাবে অনুষ্ঠিত হলো ‘মোস্তাক হোসেন ট্যালেন্ট সার্চ – ২০২৬’-এর দ্বিতীয় পর্ব । উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গকে একত্রিত করে মালদা, মুর্শিদাবাদ এবং দক্ষিণ দিনাজপুর জেলার কয়েকটি কেন্দ্রে অনুষ্ঠিত এই পরীক্ষায় ছাত্র-ছাত্রীদের উৎসাহ ও অংশগ্রহণ ছিল অত্যন্ত উল্লেখযোগ্য । এই ট্যালেন্ট সার্চের এর প্রথম পর্বে প্রায় ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় থেকে দশম শ্রেণির ৫,০০০ এর বেশি ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছিল । প্রথম পর্বের পরীক্ষার ভিত্তিতে প্রায় ১,৮০০ জন ছাত্রছাত্রী দ্বিতীয় পর্বের…

আরও পড়ুন
কলকাতা 

তৃণমূলের রাজ্যসভার সাংসদের বাড়িতে ইডি হানার নেপথ্য কাহিনী!

অভিযোগ উঠেছিল, সংবাদপত্রে ধর্মীয় ‘উস্কানিমূলক’ খবর প্রকাশিত হয়েছে। কলকাতা, রাঁচি এবং দিল্লি থেকে উর্দুতে প্রকাশিত এই সংবাদপত্রের বিরুদ্ধে অগস্ট মাসে বিধাননগর দক্ষিণ থানায় হওয়া এই অভিযোগের তদন্ত করতে গিয়েই বিপুল আর্থিক দুর্নীতির প্রাথমিক ইঙ্গিত মিলেছে বলে দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। প্রায় ৪৬ বছরের পুরনো এই সংবাদপত্রের বর্তমান ডিরেক্টরদের মধ্যে অন্যতম তৃণমূলের রাজ্যসভার সাংসদ মহম্মদ নাদিমুল হক। বাকি ডিরেক্টরেরাও তাঁর পরিবারের সদস্য। বিধাননগরের নাওভাঙা এলাকার এক বাসিন্দা পুলিশে অভিযোগ করেছিলেন, ওই উর্দু সংবাদপত্রে নিয়মিত এমন কিছু ধর্মীয় উস্কানিমূলক খবর প্রকাশিত হচ্ছে, যা সাম্প্রদায়িক সম্প্রীতি এবং জাতীয় সংহতির পক্ষে ক্ষতিকারক। বিধাননগর পুলিশ সূত্রে…

আরও পড়ুন
কলকাতা 

১৮-র আগে স্ত্রী মা হলে স্বামীর বিরুদ্ধে পকসো আইনে মামলা! মিলবে না সরকারি সুবিধা, বাল্যবিবাহ রুখতে কড়া শুভেন্দু

বাল্যবিবাহ রুখতে এ বার কড়া পদক্ষেপ করবে রাজ্য সরকার, হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার তিনি জানালেন, এখন বাল্যবিবাহ এবং ১৮ বছরের আগে সন্তান প্রসবের নিরিখে গোটা দেশে শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। এ জন্য তিনি আঙুল তুলেছেন পূর্বতন তৃণমূল সরকারের দিকেই। তার পরেই শুভেন্দু জানিয়েছেন, ১৮ বছরের আগে যে মেয়েরা সন্তানের জন্ম দিয়েছেন, তাঁদের স্বামীর বিরুদ্ধে পকসো আইনে ব্যবস্থা নেওয়া হবে। সরকার স্বতঃপ্রবৃত্ত হয়ে মামলা করবে। দোষীর সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। সরকারি সুযোগ, সামাজিক ভাতা থেকেও বঞ্চিত হতে হবে তাঁদের। শুভেন্দু জানিয়েছেন, ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে ৩০…

আরও পড়ুন