কলকাতা 

মোস্তাক হোসেন ট্যালেন্ট সার্চ – ২০২৬: প্রতিভা অন্বেষণ, শিক্ষার প্রসার ও ভবিষ্যৎ গঠনে এক অনন্য উদ্যোগ

নিজস্ব প্রতিবেদন : ছাত্র-ছাত্রীদের সুপ্ত প্রতিভা অন্বেষণ, উৎসাহ প্রদান এবং সমাজে শিক্ষার প্রসার ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যকে সামনে রেখে গত ৬ সেপ্টেম্বর, ২০২৬ সফলভাবে অনুষ্ঠিত হলো ‘মোস্তাক হোসেন ট্যালেন্ট সার্চ – ২০২৬’-এর দ্বিতীয় পর্ব । উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গকে একত্রিত করে মালদা, মুর্শিদাবাদ এবং দক্ষিণ দিনাজপুর জেলার কয়েকটি কেন্দ্রে অনুষ্ঠিত এই পরীক্ষায় ছাত্র-ছাত্রীদের উৎসাহ ও অংশগ্রহণ ছিল অত্যন্ত উল্লেখযোগ্য । এই ট্যালেন্ট সার্চের এর প্রথম পর্বে প্রায় ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় থেকে দশম শ্রেণির ৫,০০০ এর বেশি ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছিল । প্রথম পর্বের পরীক্ষার ভিত্তিতে প্রায় ১,৮০০ জন ছাত্রছাত্রী দ্বিতীয় পর্বের…

আরও পড়ুন
কলকাতা 

তৃণমূলের রাজ্যসভার সাংসদের বাড়িতে ইডি হানার নেপথ্য কাহিনী!

অভিযোগ উঠেছিল, সংবাদপত্রে ধর্মীয় ‘উস্কানিমূলক’ খবর প্রকাশিত হয়েছে। কলকাতা, রাঁচি এবং দিল্লি থেকে উর্দুতে প্রকাশিত এই সংবাদপত্রের বিরুদ্ধে অগস্ট মাসে বিধাননগর দক্ষিণ থানায় হওয়া এই অভিযোগের তদন্ত করতে গিয়েই বিপুল আর্থিক দুর্নীতির প্রাথমিক ইঙ্গিত মিলেছে বলে দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। প্রায় ৪৬ বছরের পুরনো এই সংবাদপত্রের বর্তমান ডিরেক্টরদের মধ্যে অন্যতম তৃণমূলের রাজ্যসভার সাংসদ মহম্মদ নাদিমুল হক। বাকি ডিরেক্টরেরাও তাঁর পরিবারের সদস্য। বিধাননগরের নাওভাঙা এলাকার এক বাসিন্দা পুলিশে অভিযোগ করেছিলেন, ওই উর্দু সংবাদপত্রে নিয়মিত এমন কিছু ধর্মীয় উস্কানিমূলক খবর প্রকাশিত হচ্ছে, যা সাম্প্রদায়িক সম্প্রীতি এবং জাতীয় সংহতির পক্ষে ক্ষতিকারক। বিধাননগর পুলিশ সূত্রে…

আরও পড়ুন
কলকাতা 

১৮-র আগে স্ত্রী মা হলে স্বামীর বিরুদ্ধে পকসো আইনে মামলা! মিলবে না সরকারি সুবিধা, বাল্যবিবাহ রুখতে কড়া শুভেন্দু

বাল্যবিবাহ রুখতে এ বার কড়া পদক্ষেপ করবে রাজ্য সরকার, হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার তিনি জানালেন, এখন বাল্যবিবাহ এবং ১৮ বছরের আগে সন্তান প্রসবের নিরিখে গোটা দেশে শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। এ জন্য তিনি আঙুল তুলেছেন পূর্বতন তৃণমূল সরকারের দিকেই। তার পরেই শুভেন্দু জানিয়েছেন, ১৮ বছরের আগে যে মেয়েরা সন্তানের জন্ম দিয়েছেন, তাঁদের স্বামীর বিরুদ্ধে পকসো আইনে ব্যবস্থা নেওয়া হবে। সরকার স্বতঃপ্রবৃত্ত হয়ে মামলা করবে। দোষীর সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। সরকারি সুযোগ, সামাজিক ভাতা থেকেও বঞ্চিত হতে হবে তাঁদের। শুভেন্দু জানিয়েছেন, ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে ৩০…

আরও পড়ুন
কলকাতা 

নারীদের স্বনির্ভরতায় ‘অনন্যা’ দক্ষতা উন্নয়নে জীবিকার নতুন উদ্যোগ

বিশেষ প্রতিনিধি :  দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান, স্বনির্ভরতা এবং উদ্যোক্তা তৈরির লক্ষ্যে নতুন উদ্যোগ নিল জীবিকা ডেভেলপমেন্ট সোসাইটি। সংস্থার উদ্যোগে কলকাতার ডায়মন্ড হারবার রোডের মিনার্ভা গার্ডেনে গড়ে উঠেছে ‘অনন্যা’ নামে একটি স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট। সোমবার আনুষ্ঠানিকভাবে ‘অনন্যা’র উদ্বোধন করেন নারী ও শিশু কল্যাণ দপ্তরের কর্মাধ্যক্ষ সুচীরানী দাস, অভিনেতা অনীমেশ ভাদুড়ি এবং জীবিকা ডেভেলপমেন্ট সোসাইটির নির্দেশক ডালিয়া রায়। অনুষ্ঠানে দক্ষতা উন্নয়ন ও মহিলাদের অর্থনৈতিক স্বনির্ভরতার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে গ্রামীণ এলাকার মহিলা ও তরুণ-তরুণীদের কর্মমুখী দক্ষতায় প্রশিক্ষিত করে তাঁদের নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ তৈরি করাই ‘অনন্যা’র অন্যতম প্রধান…

আরও পড়ুন
কলকাতা 

নেপালের বন্যার্তদের পাশে দাঁড়াতে ভারত সেবাশ্রম সঙ্ঘের ত্রাণ তহবিলে অনুদান কন্ট্রাক্টর’স অ্যাসোসিয়েশনের

বিশেষ প্রতিনিধি : নেপালে বন্যা পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণ ও সহায়তা কার্যক্রম শুরু করেছে ভারত সেবাশ্রম সঙ্ঘ। সঙ্ঘের এই ত্রাণ কার্যক্রমকে আরও কার্যকর করে তুলতে এবার আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিল দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদ প্রগ্রেসিভ কন্ট্রাক্টর’স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সংগঠনের পক্ষ থেকে ভারত সেবাশ্রম সঙ্ঘের ত্রাণ তহবিলে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। সোমবার বালিগঞ্জে ভারত সেবাশ্রম সঙ্ঘের সভাকক্ষ শ্রীনাথ হলে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদ প্রগ্রেসিভ কন্ট্রাক্টর’স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সপ্তদশ বার্ষিক সাধারণ সভা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই অনুদান তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান…

আরও পড়ুন
কলকাতা 

জ্ঞানচর্চাই পারে মানবজীবনের কল্যাণে বিজ্ঞান ও প্রযুক্তির সঠিক ব্যবহার করতে

বিশেষ প্রতিনিধি : অনুসন্ধান সোসাইটির উদ্যোগে এ বছরের শিক্ষক দিবস-এর আলোচনার অভিমুখ প্রথম থেকেই ছিল একটু ভিন্ন ধরনের। অনলাইনে হলেও বর্ষিয়ান অধ্যাপক শ্রীরামপুর কলেজের জুলজি ডিপার্টমেন্টের এককালের দিকপাল শিক্ষক ডক্টর নীতিশ বিশ্বাস এদিন সমর বাগচী স্মৃতি অনুসন্ধান শিক্ষা সম্মাননা গ্রহণ করে আপ্লুত হয়ে পড়েন। তিনি তাঁর জীবনে ছাত্র-শিক্ষকের মধুর সম্পর্কের বেশ কিছু ঘটনা তুলে ধরেন। তিনি বলেন, প্রকৃত শিক্ষককে কখনোই একজন ছাত্র অমর্যাদা করতে পারে না। ছাত্র সম্পর্কে এই ভরসা প্রত্যেক শিক্ষকের হৃদয়ে গ্রথিত থাকা প্রয়োজন। শিক্ষক দিবসের এদিনের আয়োজনে স্বাগত ভাষণ দেন বিশিষ্ট শিক্ষক ও অনুসন্ধান সোসাইটির সহ-সভাপতি ড. শশাঙ্ক…

আরও পড়ুন
কলকাতা 

তৃণমূল সাংসদ নাদিমুল হকের বাড়ি, অফিসে সাত সকালে ইডি হানা!

তৃণমূল সাংসদ নাদিমুল হকের বাড়ি, অফিসে এ বার হানা দিল ইডি। সোমবার সকাল থেকে কলকাতা, দিল্লি এবং রাঁচীতে তল্লাশি শুরু করেছেন ইডির আধিকারিকেরা। সব মিলিয়ে আটটি ঠিকানায় অভিযান চলছে। প্রতিটিই তৃণমূলের রাজ্যসভার সাংসদের সঙ্গে সম্পর্কিত বলে তদন্তকারী সংস্থা সূত্রে খবর। কোন মামলার সূত্র ধরে এ দিনের অভিযান, তা নিয়ে এখনও কোনও মন্তব্য করেনি ইডি। তবে তৃণমূল সাংসদ একটি সংবাদপত্রের সঙ্গে জড়িত। সেই সূত্র ধরেই তল্লাশি শুরু হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে। গত অগস্ট মাসে এই সংক্রান্ত বিষয়ে আর্থিক অনিয়মের একটি অভিযোগও দায়ের হয়েছিল। সোমবার সকালে কলকাতার পার্ক সার্কাসের একটি…

আরও পড়ুন
কলকাতা 

Bengal Weather Update: সোমবার থেকে ফের দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ঝড় বৃষ্টির সম্ভাবনা!

সোমবার থেকেই ফের দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি সম্ভবনা। রাজ্যে এখনও সক্রিয় মৌসুমী অক্ষরেখা। তার প্রভাবেই বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কয়েক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হলুদ সতর্কতা রয়েছে কলকাতাতেও। উত্তরবঙ্গের কয়েক জেলায় মঙ্গলবার পর্যন্ত দুর্যোগের সতর্কতা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের বিশেষ বুলেটিন বলছে, শ্রীগঙ্গানগর থেকে সাতনা, ডাল্টনগঞ্জ হয়ে মৌসুমি অক্ষরেখা এ রাজ্যের বাঁকুড়া হয়ে ত্রিপুরায় চলে গিয়েছে। এই আবহে দক্ষিণ-পশ্চিম উত্তরপ্রদেশের উপরে রয়েছে একটি নিম্নচাপ অঞ্চল। আগামী ২৪ ঘণ্টায় সেটি পূর্ব এবং উত্তর-পূর্ব দিকে সরতে থাকবে। গুজরাত থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে আরও একটি অক্ষরেখা, যা এ রাজ্যের উপর দিয়ে গিয়েছে। এই…

আরও পড়ুন
কলকাতা 

রাজধানী কলকাতার বুকে অনুষ্ঠিত হলো ‘রহমাতুল্লিল আলামীন কনফারেন্স’: নবীজির সর্বজনীন শান্তি, সম্প্রীতি ও মানবতার বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান!

কলকাতা, ৬ সেপ্টেম্বর:ভারতের সাংস্কৃতিক রাজধানী কলকাতার বুকে আজ অনুষ্ঠিত হলো ‘রহমাতুল্লিল আলামীন কনফারেন্স’। নূরুল ইসলাম একাডেমী ও তাকরীবে মাজহাবের যৌথ উদ্যোগে আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনে ইসলামি চিন্তাবিদ, আলেম-উলামা, শিক্ষাবিদ, কবি-সাহিত্যিক এবং বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিত্বরা অংশগ্রহণ করেন। এ মহতি সম্মেলন মৌলালী যুব কেন্দ্রের ‘স্বামী বিবেকানন্দ অডিটরিয়ামে অনুষ্টিত হয়৷ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সর্বজনীন মানবিক আদর্শ, শান্তি, সম্প্রীতি, সহাবস্থান ও মানবকল্যাণের বাণীকে সামনে রেখে আয়োজিত এই সম্মেলন কলকাতার ধর্মীয় ও সাংস্কৃতিক পরিসরে বিশেষ তাৎপর্য বহন করে। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল—মানবতার জন্য রহমত, শান্তির জন্য ঐক্য এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে শান্তিপূর্ণ…

আরও পড়ুন
কলকাতা 

প্রকাশিত ‘ইটারনাল সংস‘: সৌম্য ভট্টাচার্যের ব্যতিক্রমী অনুবাদে অক্ষুণ্ন রবীন্দ্রসংগীতের ছন্দ ও অন্ত্যমিল

বিশেষ প্রতিনিধি : রবীন্দ্রনাথ ঠাকুরের ৫০টি নির্বাচিত গানের সৌম্য ভট্টাচার্য-কৃত ইংরেজি অনুবাদ নিয়ে সম্প্রতি প্রকাশিত হয়েছে ‘Eternal Songs’। প্রকাশক হাওয়াকল পাবলিশার্স। সৌম্যের ব্যতিক্রমী অনুবাদের বিশেষত্ব হল শুধু গানের ভাব বা বক্তব্য নয়, মূল রবীন্দ্রসংগীতের ছন্দ, অন্ত্যমিল এবং কাব্যিক সৌন্দর্যকেও তিনি অক্ষুণ্ণ রাখার চেষ্টা করেছেন। ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসের সন্ধ্যায় কলকাতার মহাজাতি সদনের অ্যানেক্স হলে ঋক প্রকাশনী ও হাওয়াকল পাবলিশার্সের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী ও শিক্ষক প্রমিতা মল্লিক বইটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পেশায় চিকিৎসক নেশায় সাহিত্যিক ড. সৌম্য ভট্টাচার্য বলেন, কোনও গান বা কবিতার মুক্ত অনুবাদে ভাব তথা ব্যঞ্জনা…

আরও পড়ুন