টালিগঞ্জের বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারীর ‘সদ্যপ্রাক্তন’ পিএ আর্থিক প্রতারণা মামলায় গ্রেফতার!
টালিগঞ্জের বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারীর সদ্যপ্রাক্তন আপ্তসহায়ক গ্রেফতার! ধৃতের নাম সায়ন্তন সান্যাল। পুলিশ সূত্রে খবর, পেশায় তিনি ঠিকাদার। বাড়ি উত্তর ২৪ পরগনা জেলায়। সোমবার বাড়ি থেকেই তাঁকে গ্রেফতার করেছে বর্ধমান থানার পুলিশ। অভিযোগ, ১৯ লক্ষ টাকা নিয়ে জালিয়াতি করেছেন তিনি। অন্য দিকে, বিধায়ক পাপিয়া জানিয়েছেন, সায়ন্তনকে কিছু দিন আগে কাজ থেকে সরিয়ে দিয়েছেন তিনি। সায়ন্তনের বাড়ি জগদ্দল থানার শ্যামনগরের ব্যানার্জিপাড়া রোডে। সোমবার ভোররাতে স্থানীয় থানার সহযোগিতায় তাঁকে বাড়ি থেকে গ্রেফতার করে বর্ধমান থানার পুলিশ। সোমবারই বর্ধমান সিজেএম আদালতে হাজির করানো হয়েছিল তাঁকে। ভারপ্রাপ্ত সিজেএম তাঁকে দু’দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ…
আরও পড়ুন