কলকাতা 

বিজেপি বিধায়কের নিশানায় রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং! রহস্য?

বাংলার জনরব ডেস্ক : বিজেপির সমর্থক মণীশ শুক্লার হত্যার জন্য অভিযুক্তদের নিয়ে বিজেপি সরকারের এক মন্ত্রী কে নিশানা বানালেন বিজেপির বিধায়ক। ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী বলেছেন, “আপনি যদি এই ধরনের ভুল-চুখ করে ফেলেন মাঝে মাঝে, তাহলে সেখানে আমাদের মুখ পোড়ে” বলে নিশানা শানিয়েছেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক। তাঁকে পাল্টা জবাব দিয়েছেন রাজ্যের পরিবহনমন্ত্রী। কৌস্তভ বাগচী বলেন, “যেখানে মণীশ শুক্লার বাবা মণীশ শুক্লা হত্যা মামলায় উত্তম দাসের নাম লিখছেন, প্রশান্ত চৌধুরীর নাম লিখছেন, তাঁরা যদি আমাদের নেতাদের পাশে বসে ছবি তোলেন, এক মঞ্চে থাকেন, এটা দেখতে ভাল লাগে ? অর্জুনবাবুর প্রতি আমার…

আরও পড়ুন
কলকাতা 

জোড়া ফুল কার ? মামলায় ঋতব্রতদের নথি জমা দিতে আরো দশ দিন সময় দিল সুপ্রিম কোর্ট

বাংলার জনরব ডেস্ক : মমতার তৃণমূল নথি জমা দিলেও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল এখনো পর্যন্ত সুপ্রিমকোর্টের কাছে কোনো নথি জমা দিতে পারেনি। আজ, সোমবার ছিল সেই নথি জমা দেওয়ার ‘ডেডলাইন’। কালীঘাট তৃণমূল নথি জমা দিলেও এদিন গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস অর্থাৎ ঋত তৃণমূল কোনও নথি জমা দিতে পারেনি। নতুন করে আদালতের কাছে সময় চান তাঁদের আইনজীবী। সেই আবেদন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট। এবং নথি জমা দিতে ১০ দিন সময় দেওয়া হয়। যার পালটা হলফনামা জমা দিতে পারবে কালীঘাট তৃণমূলও। সব মিলিয়ে দুই পক্ষকেই ১০ দিন করে মোট ২০ দিনের সময় দিয়েছে সুপ্রিম…

আরও পড়ুন
কলকাতা 

বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেল ঘূর্ণিঝড় ‘অর্ণব’! মঙ্গলবার রাতেই আছড়ে পড়বে অন্ধপ্রদেশে! বুধবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা!

বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেল ঘূর্ণিঝড় ‘অর্ণব’। আপাতত আন্দামানের শ্রীবিজয়পুরম থেকে ৫৯০ কিলোমিটার উত্তর-পশ্চিম, বিশাখাপত্তনম থেকে ৬৫০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্ব, কাকিনাড়া থেকে ৭৩০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্ব, মছিলিপত্তনম থেকে ৮৩০ কিলোমিটার পূর্ব এবং বাপাতলা থেকে ৯১০ কিলোমিটার পূর্ব দিকে তার অবস্থান। উপকূলের সঙ্গে দূরত্ব ক্রমশ কমছে। সমুদ্রের উপর থেকে শক্তি সঞ্চয় করছে ঘূর্ণিঝড়। মঙ্গলবার সকালে তা ‘তীব্র’ আকার নেওয়ার কথা ছিল। কিন্তু আবহবিদেরা জানিয়েছেন, সোমবার মধ্যরাতের মধ্যেই ‘অর্ণব’ তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যাবে। আরও শক্তি বাড়িয়ে তা ‘অতি তীব্র’ আকার নেবে মঙ্গলবারই। অতি তীব্র ঘূর্ণিঝড় এর পর আরও উত্তর-পশ্চিম দিকে এগোবে এবং…

আরও পড়ুন
কলকাতা 

প্রয়াত চিত্রশিল্পী যোগেন চৌধুরী, ক্যান্সারে ভুগছিলেন!

কলকাতার হাসপাতালে প্রয়াত শিল্পী যোগেন চৌধুরী। ব্লাড ক্যানসার এবং মূত্রনালীর সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। রবিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। শিল্পী রাজ্যসভার সাংসদ ছিলেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত ১৪ মাস ধরে ক্যানসারে ভুগছিলেন যোগেন। কেমোথেরাপি চলছিল তাঁর। ষষ্ঠীর দিন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। অবস্থা ছিল আশঙ্কাজনক। সংক্রমণের জেরে সেপসিসের উপসর্গও দেখা যায়। অবস্থার অবনতি হলে শনিবার তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়।

আরও পড়ুন
কলকাতা 

কলকাতা বিমানবন্দরে ফের ভুয়ো বোমাতঙ্ক!

কলকাতা বিমানবন্দরে ফের বোমাতঙ্ক! ফুকেট থেকে আসা বিমানের টয়লেটের আয়নায় লেখা ‘বম্ব ইনসাইড এয়ারক্রাফ্ট’। বিমানবন্দর সূত্রে খবর, শনিবার ফুকেত থেকে কলকাতায় আসা একটি বিমান অবতরণের পর কেবিন ক্রু-রা বিমানের টয়লেট পরিষ্কার করতে গিয়ে দেখেন, টয়লেটের আয়নায় বিমানের ভেতরে বোমা রাখা আছে বলে লেখা। তৎক্ষণাৎ বিষয়টি পাইলট এবং বিমানবন্দরের নিরাপত্তা আধিকারিকদের জানানো হয়। মুহূর্তের মধ্যে বিমানটিকে আইসোলেশন বে-তে নিয়ে যাওয়া হয়। যাত্রীদের নিরাপদে নামিয়ে তল্লাশি শুরু করে CISF, বম্ব স্কোয়াড এবং এয়ারপোর্ট পুলিশ। তবে দীর্ঘক্ষণ তল্লাশির পরেও বিমানের ভিতর থেকে সন্দেহজনক কিছু উদ্ধার হয়নি। প্রাথমিকভাবে অনুমান, কেউ আতঙ্ক ছড়ানোর জন্যই এই…

আরও পড়ুন
কলকাতা 

আগামী বছর থেকে সরকারি হাসপাতালে চিকিৎসকদের পূজোর ছুটি নয়, ৭৯ বছরের রীতি ভাঙলো বাংলার বিজেপি সরকার, রাজ্যজুড়ে প্রশংসা!

আগামী বছর দুর্গাপুজো থেকে আর টানা ছুটি পাবেন না রাজ্যের সরকারি হাসপাতালের কর্মীরা। দুর্গাপুজোর ষষ্ঠী থেকে কোজাগরী লক্ষ্মীপুজো পর্যন্ত, প্রায় ১০ দিন অবকাশযাপন আর হবে না। শুক্রবার দ্বাদশীর দিন এ কথা ঘোষণা করলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, আর পাঁচটা সরকারি দফতরের মতো স্বাস্থ্য দফতর নয়। স্বাস্থ্যের সঙ্গে জড়িত ব্যক্তিবর্গকে জরুরি পরিষেবা দিতে হয়। কিন্তু স্বাধীনতার পর থেকে রাজ্যে অঘোষিত একটি রেওয়াজ ছিল যে, ষষ্ঠী মানেই অফিস-কাছারিতে পুজো-পুজো ভাব। সেই ছুটির রেশ চলে যায় একেবারে লক্ষ্মীপুজো পর্যন্ত। আগামী বছর থেকে সেই ‘রীতি-রেওয়াজ’ বন্ধ। শারদ্বতের কথায়, ‘‘ষষ্ঠী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত ছুটি…

আরও পড়ুন
কলকাতা 

বঙ্গোপসাগরে নিম্ন চাপের জেরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা! উপকূলবর্তী কোন কোন জেলায় পড়বে প্রভাব?

দুর্গাপুজো মিটতেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি। নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে গিয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার সকালের মধ্যেই সাগরে তৈরি হয়ে যেতে পারে ঘূর্ণিঝড়। তা ক্রমে উপকূলের দিকে ধেয়ে যাবে। তার প্রভাবে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশ জুড়ে ভারী বৃষ্টি ও ঝড়ের তাণ্ডবের সম্ভাবনা রয়েছে। আগে থেকে তাই সতর্ক করে দেওয়া হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, পূর্ব-মধ্য এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর শুক্রবার নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। তার আশপাশে ঘূর্ণাবর্ত রয়েছে সমুদ্রতল থেকে ৫.৮ কিলোমিটার উচ্চতায়। নিম্নচাপ অঞ্চলটি আরও ঘনীভূত হয়ে শনিবার নিম্নচাপে পরিণত হবে। ক্রমশ পশ্চিম-উত্তর পশ্চিমে সরতে সরতে তা গভীর নিম্নচাপে পরিণত…

আরও পড়ুন
কলকাতা 

ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম-সহ ১০ জন বিধায়কের সদস্যপদ খারিজের আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ শোভনদেব চট্টোপাধ্যায়! আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা

ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম-সহ ১০ জন বিধায়কের বিধায়কপদ খারিজের আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ তৃণমূল শিবিরের নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। বিধানসভার স্পিকার রথীন্দ্র বসুর বিরুদ্ধে মামলা করেছেন তিনি। বাকি বিধায়কদের মামলার সঙ্গে যুক্ত করা হয়েছে। আগামী সপ্তাহে শীর্ষ আদালতে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। রাজ্যে সরকার পরিবর্তনের পর তৃণমূলের টিকিটে ভোটে জেতা বিধায়কদের অনেকেই মমতার হাত ছাড়েন। ঋতব্রতের নেতৃত্বে পৃথক শিবিরে যোগ দিয়ে তাঁরা নিজেদের আসল তৃণমূল বলে দাবি করেন। যদিও কালীঘাট শিবির তা মানতে চায়নি। বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে শোভনদেবের নাম প্রস্তাব করেছিল মমতা তৃণমূল। কিন্তু…

আরও পড়ুন
কলকাতা 

তিন বছরের পুরনো মামলায় গ্রেফতার মমতা পন্থী তৃণমূল নেতা প্রতিবাদে থানার সামনে অবস্থানে বসলেন কুনাল, বিক্ষোভে বিজেপি কর্মীরা

বাংলার জনরব ডেস্ক : তিন বছরের একটি পুরনা মামলায় গ্রেফতার করা হয়েছে রাজাবাজারের তৃণমূল নেতা মজিদ আনসারীকে। তার প্রতিবাদে শুক্রবার আমহার্স্ট স্ট্রিট থানার সামনে অবস্থানে বসে পড়েন কুণাল ঘোষ। অভিযোগ, চোরবাগানে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর পর যাঁরা মুখ খুলেছেন, প্রভাবশালীদের যোগ নিয়ে যাঁরা বিক্ষোভ দেখিয়েছেন, মজিদ তাঁদের এক জন। ওই কারণেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। কুণাল থানায় গেলে বাইরে বিজেপি কর্মী-সমর্থকেরা জড়ো হন। কুণালের বিরুদ্ধে তাঁরা থানার বাইরে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ সূত্রে খবর, মজিদের বিরুদ্ধে এক মহিলার শ্লীলতাহানি এবং ভয় দেখানোর…

আরও পড়ুন
কলকাতা 

বঙ্গোপসাগরে নিম্নচাপ জেরে কলকাতা সহ দক্ষিণ বঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা আগামী সপ্তাহে

বাংলার জনরব ডেস্ক : দুর্গাপুজোর শেষ হয়ে যাওয়ার পর আবার নতুন করে বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। জানা গেছে বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে যার ফলে আগামী সপ্তাহে কলকাতা ও আশপাশে জেলাগুলিতে বৃষ্টি হতে পারে।। দক্ষিণ-পূর্ব ও সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আগামী কয়েক ঘণ্টায় তা ধীরে ধীরে পশ্চিম-উত্তর পশ্চিম দিকে সরবে এবং তার প্রভাবেই শুক্রবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার কথা। নিম্নচাপ অঞ্চল ক্রমে উত্তর-উত্তর পশ্চিমে সরে আরও ঘনীভূত হতে পারে। তার প্রভাব পড়তে পারে উপকূলের জেলাগুলিতে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে…

আরও পড়ুন