প্রয়াত চিত্রশিল্পী যোগেন চৌধুরী, ক্যান্সারে ভুগছিলেন!
কলকাতার হাসপাতালে প্রয়াত শিল্পী যোগেন চৌধুরী। ব্লাড ক্যানসার এবং মূত্রনালীর সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। রবিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। শিল্পী রাজ্যসভার সাংসদ ছিলেন।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত ১৪ মাস ধরে ক্যানসারে ভুগছিলেন যোগেন। কেমোথেরাপি চলছিল তাঁর। ষষ্ঠীর দিন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। অবস্থা ছিল আশঙ্কাজনক। সংক্রমণের জেরে সেপসিসের উপসর্গও দেখা যায়। অবস্থার অবনতি হলে শনিবার তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়।

