কলকাতা 

আগামী বছর থেকে সরকারি হাসপাতালে চিকিৎসকদের পূজোর ছুটি নয়, ৭৯ বছরের রীতি ভাঙলো বাংলার বিজেপি সরকার, রাজ্যজুড়ে প্রশংসা!

আগামী বছর দুর্গাপুজো থেকে আর টানা ছুটি পাবেন না রাজ্যের সরকারি হাসপাতালের কর্মীরা। দুর্গাপুজোর ষষ্ঠী থেকে কোজাগরী লক্ষ্মীপুজো পর্যন্ত, প্রায় ১০ দিন অবকাশযাপন আর হবে না। শুক্রবার দ্বাদশীর দিন এ কথা ঘোষণা করলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, আর পাঁচটা সরকারি দফতরের মতো স্বাস্থ্য দফতর নয়। স্বাস্থ্যের সঙ্গে জড়িত ব্যক্তিবর্গকে জরুরি পরিষেবা দিতে হয়। কিন্তু স্বাধীনতার পর থেকে রাজ্যে অঘোষিত একটি রেওয়াজ ছিল যে, ষষ্ঠী মানেই অফিস-কাছারিতে পুজো-পুজো ভাব। সেই ছুটির রেশ চলে যায় একেবারে লক্ষ্মীপুজো পর্যন্ত। আগামী বছর থেকে সেই ‘রীতি-রেওয়াজ’ বন্ধ। শারদ্বতের কথায়, ‘‘ষষ্ঠী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত ছুটি…

আরও পড়ুন
কলকাতা 

Calcutta High Court: স্বাস্থ্য দফতরে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগেও দুর্নীতি? জনস্বার্থ মামলা হাইকোর্টে, ৫ সেপ্টেম্বর পরবর্তী শুনানি

বাংলার জনরব ডেস্ক : শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যখন ইডি হেফাজতে ঠিক তখনই রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের ১১,৫২১ পদে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠল। এই আশঙ্কায় কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন পীযূষ পাত্র নামে এক ব্যক্তি। হাই কোর্টে মামলাকারীর যুক্তি, এই নিয়োগের জন্য তৈরি জেলার নির্বাচন কমিটির সদস্যরা প্রায় সবাই শাসকদলের নেতা-মন্ত্রী। ফলে এই নিয়োগে স্বজনপোষণ বা দুর্নীতি হয়ে থাকতে পারে। মঙ্গলবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ, ওই বিষয়ে দু’সপ্তাহের মধ্যে রাজ্য সরকারের…

আরও পড়ুন