কলকাতা 

বিজেপি কর্মীদের বিক্ষোভের মুখে কৌস্তুভ বাগচী

বিজেপি নেতা মণীশ শুক্লের খুনে অভিযুক্তদের সঙ্গে মন্ত্রী অর্জুন সিংহের ছবি দেখে ক্ষোভ উগরে দিয়েছিলেন বিজেপি বিধায়ক কৌস্তুভ বাগচী। সেই থেকে পাশাপাশি দুই বিধানসভার বিজেপি বিধায়কের গোষ্ঠীর মধ্যে তরজা অব্যাহত। এ বার ব্যারাকপুরে বিজেপি কর্মীদেরই বিক্ষোভের মুখে পড়লেন কৌস্তুভ! শুক্রবার তাঁকে ঘিরে বিক্ষোভের প্রেক্ষিতে প্রতিক্রিয়া দিতে গিয়ে দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সুর শোনা গেল কৌস্তুভের গলায়। পাশাপাশি, পরিবহণমন্ত্রী অর্জুনকে নিশানা করে জানালেন, তিনি অন্য দলে টিকিট না-পেয়ে দল বদলে বিজেপিতে যোগ দেননি। মনে করালেন ২০২৪ সালের মার্চে ব্রিগেডে তৃণমূলের ‘জনগর্জন’ সমাবেশে অর্জুনের উপস্থিতি। এবং তার অব্যবহিত পর বিজেপিতে যোগদানের…

আরও পড়ুন
কলকাতা 

বিজেপি বিধায়কের নিশানায় রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং! রহস্য?

বাংলার জনরব ডেস্ক : বিজেপির সমর্থক মণীশ শুক্লার হত্যার জন্য অভিযুক্তদের নিয়ে বিজেপি সরকারের এক মন্ত্রী কে নিশানা বানালেন বিজেপির বিধায়ক। ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী বলেছেন, “আপনি যদি এই ধরনের ভুল-চুখ করে ফেলেন মাঝে মাঝে, তাহলে সেখানে আমাদের মুখ পোড়ে” বলে নিশানা শানিয়েছেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক। তাঁকে পাল্টা জবাব দিয়েছেন রাজ্যের পরিবহনমন্ত্রী। কৌস্তভ বাগচী বলেন, “যেখানে মণীশ শুক্লার বাবা মণীশ শুক্লা হত্যা মামলায় উত্তম দাসের নাম লিখছেন, প্রশান্ত চৌধুরীর নাম লিখছেন, তাঁরা যদি আমাদের নেতাদের পাশে বসে ছবি তোলেন, এক মঞ্চে থাকেন, এটা দেখতে ভাল লাগে ? অর্জুনবাবুর প্রতি আমার…

আরও পড়ুন