কলকাতা 

কলকাতা বিমানবন্দরে ফের ভুয়ো বোমাতঙ্ক!

কলকাতা বিমানবন্দরে ফের বোমাতঙ্ক! ফুকেট থেকে আসা বিমানের টয়লেটের আয়নায় লেখা ‘বম্ব ইনসাইড এয়ারক্রাফ্ট’। বিমানবন্দর সূত্রে খবর, শনিবার ফুকেত থেকে কলকাতায় আসা একটি বিমান অবতরণের পর কেবিন ক্রু-রা বিমানের টয়লেট পরিষ্কার করতে গিয়ে দেখেন, টয়লেটের আয়নায় বিমানের ভেতরে বোমা রাখা আছে বলে লেখা। তৎক্ষণাৎ বিষয়টি পাইলট এবং বিমানবন্দরের নিরাপত্তা আধিকারিকদের জানানো হয়। মুহূর্তের মধ্যে বিমানটিকে আইসোলেশন বে-তে নিয়ে যাওয়া হয়। যাত্রীদের নিরাপদে নামিয়ে তল্লাশি শুরু করে CISF, বম্ব স্কোয়াড এবং এয়ারপোর্ট পুলিশ। তবে দীর্ঘক্ষণ তল্লাশির পরেও বিমানের ভিতর থেকে সন্দেহজনক কিছু উদ্ধার হয়নি। প্রাথমিকভাবে অনুমান, কেউ আতঙ্ক ছড়ানোর জন্যই এই…

আরও পড়ুন